কৃষি সময়
প্রকাশ : Nov 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

নগর বর্জ্যে ভরাট হচ্ছে বগুড়ার করতোয়া নদী

বগুড়া সংবাদদাতাঃ 
উত্তরাঞ্চলের অন্যতম প্রবহমান করতোয়া নদী এখন ময়লার ড্রেন ও ভাগাড়ে পরিণত হয়েছে। প্রতিদিন নগরীর ২৫০ টন বর্জ্য নদীর পাড়ের বিভিন্ন স্থানে ফেলা হয়। সে আবর্জনা গিয়ে মিশছে নদীতে। সেই সঙ্গে সিটি করপোরেশন এলাকার অধিকাংশ ড্রেনের মুখ সরাসরি এ নদীর সঙ্গে যুক্ত থাকায় পুরো শহরের নোংরা পানি ও ময়লা এসে ভরাট হচ্ছে নদী। এছাড়া দীর্ঘদিন ধরে নদীর জমি দখল করে বিভিন্ন স্থাপনা ও অবকাঠামো গড়ে তোলার অভিযোগ রয়েছে। ফলে নাব্যতা হারিয়ে বন্ধ হয়ে গেছে স্বাভাবিক পানির প্রবাহ। এতে নদীর প্রাণী ও জলজ উদ্ভিদ ধ্বংস হচ্ছে। ঝুঁকিতে পড়ছে এ অঞ্চলের পরিবেশ ও জনস্বাস্থ্য। অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাভাবিক পানিপ্রবাহ না থাকায় সংকটে পড়েছে প্রাচীন পুণ্ড্রনগরীর ঐতিহাসিক এ নদী।

সরজমিনে দেখা গেছে, বগুড়া সিটি করপোরেশন এলাকার বাসাবাড়ি, কলকারখানা, বিভিন্ন প্রতিষ্ঠান, খামার, ক্লিনিক বর্জ্য, হাট-বাজার; এমনকি পরিবহন পরিষ্কারের বর্জ্যও নদীতে ফেলা হচ্ছে। পরিচ্ছন্নতা কর্মীরাই নদীর বিভিন্ন অংশে এসব বর্জ্য ফেলছেন। আবার শহরের বড় বড় ড্রেনের পতিতমুখ করতোয়া নদীতে। চেলোপাড়া, বড়গোলা লালমাটিরঘাট, ফতেহ আলী ব্রিজের উভয় পাশেই ড্রেনের আবর্জনা ও নোংরা পানি নদীতে এসে পড়তে দেখা গেছে। অভিযোগ রয়েছে, শহরে নদীর পার দখল করে গড়ে তোলা হয়েছে শত শত বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিশাল ভবন।
বগুড়া সিটি করপোরেশনের কনজারভেন্সি শাখা সূত্রে জানা গেছে, নগরীর বর্জ্য অপসারণে ১৯টি ট্রাক কাজ করে। এগুলো প্রতিদিন গড়ে একশবার ট্রিপ দেয়। এতে অন্তত ২৫০ টন বর্জ্য অপসারণ করা হয়। সেগুলো শহরের বিভিন্ন স্থানে ফেলা হয়।

স্থানীয়দের অভিযোগ, করতোয়া নদী প্রতিনিয়ত দখল হয়ে যাচ্ছে। প্রশাসন মাঝেমধ্যে উচ্ছেদ অভিযান চালালেও পুনরায় অস্থায়ী ঘর তোলা হয়। নদীতে বর্ষা মৌসুম বা বন্যার সময় একটু পানি দেখা যায়। তবে শুষ্ক মৌসুমে পানি একদম শুকিয়ে যায়। শুধু ড্রেনের কালো পানির প্রবাহ থাকে। করতোয়াকে এখন নদী না বলে শহরের সবচেয়ে বড় ড্রেন বলা যায়।

জানা গেছে, বর্তমানে বনানী রেশম উন্নয়ন বোর্ড, ঠনঠনিয়া, সেউজগাড়ী কৃষি অফিস, রেলস্টেশন ও শিববাটি শিল্পকলা একাডেমির সামনেসহ স্থায়ী নয়টি ও অস্থায়ী সাতটি ট্রান্সফার স্টেশন চালু রয়েছে। তবে জনবহুল এলাকায় এসব স্টেশন থাকায় মানুষের স্বাস্থ্য হুমকির মুখে পড়ছে। শহরের দুটি ডাম্পিং স্টেশনÑজয়পুর পাড়া ও এরুলিয়াÑউভয়টিই বন্ধ রয়েছে। ফলে সংগৃহীত বর্জ্য ফেলার সুনির্দিষ্ট জায়গা না থাকায় শহরের আবর্জনা সরাসরি করতোয়া নদীতেই গিয়ে পড়ছে।

জানা গেছে, ১৮৭৬ সালে স্থাপিত হয় বগুড়া পৌরসভা। ২০০৪ সাল পর্যন্ত এর ওয়ার্ড ছিল ১২টি। ২০০৬ সালে ৬৯ দশমিক ৫৬ বর্গকিলোমিটার আয়তন নিয়ে ২১টি ওয়ার্ডে হয় এ পৌরসভা। ২০০৭ সালের আগে শহরের প্রতিটি মহল্লায় ডাস্টবিন ছিল। পৌর বাসিন্দারা তাদের বাসাবাড়ির আবর্জনা সেখানে ফেলতেন। পরবর্তী সময়ে পরিবেশ রক্ষায় ডাস্টবিনগুলো সরিয়ে নেয়া হয়। পৌরসভা এলাকায় চালু করা হয় ভ্রাম্যমাণ ডাস্টবিন। এ কাজের জন্য গঠন করা হয় মহল্লাভিত্তিক কমিউনিটি বেজড অর্গানাইজেশন (সিবিও)। সংগঠনটির মাধ্যমে ভ্যানে করে ময়লা নিয়ে রাখা হতো শহরের বিভিন্ন ট্রান্সফার স্টেশনে। সেখান থেকে গার্বেজ ট্রাকে করে বর্জ্য ফেলা হতো ভাগাড়ে। গত ২০ এপ্রিল বগুড়া পৌরসভা সিটি করপোরেশনে উন্নীত হয়। তবে আধুনিক ডাম্পিং বা টেকসই বর্জ্য ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি।

এদিকে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের বগুড়া শাখার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জানান, বগুড়ায় এখনো বর্জ্য রিসাইক্লিং ব্যবস্থাপনা চালু হয়নি। খোলা স্থানে আবর্জনা থাকায় সেটি নদীর পানি ও মাটিতে মিশছে। বাতাস দূষিত করছে। বিপুল পরিমাণ এ বর্জ্য ঘুরেফিরে আমাদের শহরেই থাকছে। এ থেকে রক্ষা পেতে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা জরুরি।

এ বিষয়ে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, নদীতে ময়লা-আবর্জনা ফেলতে নিষেধ করে বগুড়া সিটি করপোরেশনকে চিঠি দেয়া হয়েছে। সম্প্রতি নদী পুনঃখনন, সংস্কার, পাড় রক্ষা ও পানিপ্রবাহ ফিরিয়ে আনা এবং সড়ক নির্মাণসহ নদীর প্রাণ ফেরাতে একটি প্রকল্প নেয়া হয়েছে। পর্যায়ক্রমে এগুলো বাস্তবায়ন করা হবে।

এ বিষয়ে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন জানান, সিটি করপোরেশন একেবারে নতুন। তবু সাধ্যমতো চেষ্টা করা হচ্ছে ময়লা-আবর্জনা সঠিক স্থানে ফেলতে। পরিচ্ছন্নতা কর্মীদের ময়লা নদীতে না ফেলতে বলা হয়েছে। বগুড়ায় এতদিন তেমন উন্নয়ন হয়নি। যে কারণে আবর্জনা ডাম্পিংয়ের ব্যবস্থাও গড়ে ওঠেনি। এখন নতুন করে বরাদ্দ পাওয়া যাবে। সিটি করপোরেশনের উন্নয়নে বরাদ্দ পেলে সেখান থেকে ময়লা ও আবর্জনার সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য কাজ করা যাবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন খাতে বরাদ্ধ ২,২৪০ কোটি টাকা

1

অবৈধ ইটভাটায় যাচ্ছে কৃষি জমির উর্বর মাটি

2

ট্রলিং বোটসহ আটক ১৪ জেলে

3

কঙ্বাজারে বর্জ্য থেকে হবে ১.২ মেগাওয়াট বিদ্যুৎ

4

ছাদ বাগানে শারমিনের আয় ১২ লাখ টাকা

5

অস্থায়ী রিং বাঁধে ৩৮ বছর ধরে কৃষকের ক্ষতি

6

বিলুপ্তির পথে সাদা বক

7

যশোরের জাপানি পার্সিমনের সাফল্য

8

বাগান সৃজনের নামে কাটা হচ্ছে গাছ

9

কৃষিপণ্যে আমদানি নির্ভরতা কমিয়ে রপ্তানি বাড়াতে চায় সরকার-কৃষ

10

খায়রুলের জালে ২৫ কেজির কোরাল

11

পতিত জমিতে সবজি চাষে মতিনের সফলতা

12

খাতুনগঞ্জে ডিজেলের মূল্যবৃদ্ধির প্রভাব

13

বরিশালে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী

14

রাজশাহীতে আলু নিয়ে বিপাকে হিমাগার মালিকরা

15

বগুড়ায় তৈরি হচ্ছিল ভারতের তালমিছরি

16

কৃষি সম্প্রসারণ অধিদফতরে তৃতীয় গ্রেডের পদোন্নতিতে জ্যোষ্ঠতা

17

খোয়াই নদীর বাঁধে ভাঙনে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

18

কালীগঞ্জের কাঁকরোল যাচ্ছে মধ্যপ্রাচ্যে

19

দুই ঘন্টার মাছ বাজারে লাখ টাকার বেচাকেনা

20