কৃষি সময়
প্রকাশ : Sep 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

আশার আলো ছড়াচ্ছে সবুজ ধানের চারা

কাজীপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতাঃ 
সিরাজগঞ্জের কাজীপুরে মাঠে মাঠে কৃষকের মাঝে আশার আলো ছড়াচ্ছে আমন ধানের সবুজ চারা। ভালো ফলন ও দাম পাওয়ার স্বপ্ন দেখছেন তারা। সোনালি ধান ফলানোর জন্য মাঠে নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন তারা। কৃষকের নিবিড় পরিচর্যায় আশানুরূপভাবে বেড়ে উঠবে আমন ধান।

চলতি মৌসুমে কাজীপুর উপজেলা জুড়ে পুরোদমে আমন ধানের চারা রোপণ শুরু হয়েছে। জমি তৈরি ও চারা রোপনে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষকরা। অনুকূল আবহাওয়া, ফসলের মাঠে কৃষকের নিবিড় পরিচর্যা, সময়মতো সার, কীটনাশক প্রয়োগ করলে আমন ধানের বাম্পার ফলন হবে বলে আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ।

জানা যায়, কাজীপুরে মাঠে মাঠে আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বিভিন্ন এলাকায় চোখে পড়ছে সবুজে ভরা চারা রোপণের দৃশ্য। যা একদিকে যেমন প্রকৃতিকে করেছে প্রাণবন্ত। তেমনি কৃষকের মুখেও আনছে আশার আলো। কেউ জমিতে চারা রোপন করছেন। কেউবা চাষ দিচ্ছেন। শ্রাবণের প্রথম সপ্তাহ থেকে শুরু করে ভাদ্র মাসের মধ্যে কৃষকরা আমনের চারা রোপন করে থাকেন। আমন ধানের চারা রোপণের এটাই সব থেকে মোক্ষম সময়। গত কয়েক দিনের বৃষ্টির পানি আমন চাষীদের জন্য আর্শীবাদ হয়ে দাঁড়িয়েছে। এতে অপেক্ষাকৃত নিচু জমিগুলোতে আমন চাষের জন্য উপযুক্ত পরিমান পানি জমেছে। এ সুযোগে চারা রোপণের জন্য দ্রুত জমি প্রস্তুত করছেন স্থানীয় কৃষকরা।

সোনালি ধান ফলানোর জন্য মাঠে নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন তারা। কৃষকদের নিবিড় পরিচর্যায় আশানুরূপভাবে বেড়ে উঠবে আমন ধান। সোনামুখী, চালিতাডাঙ্গা, গান্ধাইল, নাটুয়ারপাড়া, মনসুর নগর ও চরগিরিশ ইউনিয়নে সবচেয়ে বেশি আমন ধানের আবাদ হয়ে থাকে। এছাড়াও কাজীপুর পৌরসভা, মাইজবাড়ী, খাস রাজবাড়ী, কাজীপুর, নিশ্চিন্তপুর ইউনিয়নেও আমন চাষ করেন কৃষকরা।

কাজীপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছরে ১১ হাজার হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৫ হাজার মেট্রিকটন। এ পর্যন্ত অর্জন হয়েছে সাড়ে ৯ হাজার হেক্টর জমি।
বন্যা না হলে ভাদ্র মাসেই রোপন শেষ হবে।

 আবহাওয়া অনুকূলে থাকলে ও বড় ধরণের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে ধানের উৎপাদনও অনেক ভালো হবে। সময়মত বৃষ্টি হওয়ায় ধানের চারাগুলো রোপণ শুরু করেছেন স্থানীয় কৃষকরা।  চালিতাডাঙ্গা ইউনিয়নের হাটশিরা গ্রামের কৃষক আমজাদ হোসেন জানান, এ বছর তিনি ৬ বিঘা জমিতে আমন ধান রোপণের প্রস্তুতি নিয়েছেন। ইতিমধ্যে ৩ বিঘা জমিতে চারা রোপন সম্পন্ন হয়েছে। বাকি জমিগুলো প্রস্তুত করা হচ্ছে। তিনি বলেন, গত বছরের চেয়ে খরচ বেশি।  
কাজীপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম জানান, চলতি মৌসুমে গত কয়েক দিনের বৃষ্টিতে পুরোদমে আমন ধানের চারা রোপণ শুরু হয়েছে। চলতি মৌসুমে আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১১ হাজার হেক্টর জমি। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৫ হাজার মেট্রিকটন। 

আবহাওয়া অনুকূল থাকলে লক্ষ্যমাত্রা অতিক্রম করা সম্ভব হবে। কৃষি অফিস থেকে সরকারের বরাদ্দকৃত সার, কীটনাশকসহ সময়মত সেচ দেয়ার পরামর্শ দেয়া হচ্ছে। যাতে করে আমনের বাম্পার ফলন হয়।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু প্রভাবে ক্ষতিগ্রস্থ দেশগুলোর টিকে থাকা কঠিন

1

হাওরে দুইবার ভুট্টা ঘাস চাষের উদ্যোগ

2

১৬ মাস ধরে বন্ধ আগুগঞ্জ সার কারখানা

3

সাড়ে ৫ মাস পর উৎপাদনে ফিরছে সিইউএফএল

4

আউশের উৎপাদন বাড়াচ্ছে ব্রি ধান-৯৮

5

দেশের ২৪ জেলায় বইছে শৈত্যপ্রবাহ,সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি

6

বজ্রপাত রোধে ২৩০০ তালগাছ রোপণের উদ্যোগ

7

নীলফামারীতে বাড়ছে আখ চাষ

8

এলপিজির দাম বাড়ল ৭০ টাকা

9

দুধ উৎপাদন কমায় ক্ষতির মুখে খামারিরা

10

গাছ বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : এমপি সেলিম রেজা

11

রাজশাহীতে বেড়েছে পাটের আবাদ

12

রাজশাহী মিঠা পানির মাছ উৎপাদনে দেশের প্রধান অঞ্চল

13

নতুন গভর্নর মোস্তাকুর রহমান

14

এয়ার ফ্লো মেশিন বন্ধে পচছে পেঁয়াজ

15

যশোরে বর্জ্য প্লান্টে মিলছে না সুফল

16

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বারোপ

17

কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু

18

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা

19

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান

20