কৃষি সময়
প্রকাশ : Sep 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

পুকুরে বিষ দিয়ে ১০ মণ মাছ নিধন

কৃষি সময় ডেস্কঃ 
রংপুরের পীরগাছা উপজেলায় পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট ছিটিয়ে প্রায় ১০ মণ মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পুকুরমালিক সাহেব উদ্দিন।
এ ঘটনায় তিনি দুজনকে অভিযুক্ত করে পীরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

বুধবার রাত দুইটার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের সোনারায় এলাকায় এ ঘটনা ঘটে। 

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী সাহেব উদ্দিনের বাড়ির দক্ষিণ পাশে ৪৪ শতক জমির একটি পুকুরে বিভিন্ন জাতের মাছ চাষ করা হচ্ছিল। জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। প্রায় চার বছর আগেও ওই পুকুরে বিষাক্ত পদার্থ প্রয়োগ করে মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছিল প্রতিপক্ষের বিরুদ্ধে। যা পরে স্থানীয়ভাবে মীমাংসা হয়।

ক্ষতিগ্রস্থ মাচ চাষী সাহেব উদ্দিন বলেন, পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দেওয়ার কারণে আমার প্রায় ১০ মণ মাছ মারা গেছে। এতে প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে পীরগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সীড ভিলেজ’ হচ্ছে ৪০ উপজেলায়

1

রাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

2

৫০ প্রজাতির দেশি মাছ এখন বিলুপ্তির পথে

3

৭২৩ বস্তা রাসায়নিক সার জব্দ

4

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ পুনর্গঠন

5

লামায় পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

6

মিনি কোল্ডস্টোরেজ দেখে মুগ্ধ বিদেশিরা

7

বিষ প্রয়োগে ‘৮ লাখ টাকা’র মাছ নিধন

8

ফটিকচড়ির মাঠজুড়ে ক্ষতচিহ্ন

9

মেঘনায় ধরা পড়ছে বড় বড় পাঙাশ

10

২০ বছর ধরে বন্ধ মৎস্য হ্যাচারি

11

শিকারীর হাত থেকে রক্ষা পেল অর্ধ শতাধিক ঘুঘু

12

ভাঙ্গায় দূষণ দখলে সংকটে কুমার নদ

13

বালুতে ঢাকা পড়েছে আমন ক্ষেত

14

কীটনাশক আমদানি ও ব্যবহার নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়া হবে -কৃষিম

15

হরিণের মাংস সহ আটক এক

16

পেয়ারা চাষে লাভবান হচ্ছে চাষীরা

17

মা মাছ রক্ষায় হাওরে হচ্ছে ‘মিঠা পানির মাছের অভয়াশ্রম’-কৃষিমন

18

কুড়িগ্রামে কেঁচো সারের ব্যবহার বাড়ছে

19

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে স

20