কৃষি সময়
প্রকাশ : Nov 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

বনে সড়ক হচ্ছে পাহাড়-টিলা কেটে

চট্টগ্রাম সংবাদদাতাঃ 
চট্রগ্রামের ফটিকছড়িতে পাহাড়,টিলা কেটে সড়ক তৈরি করা হচ্ছে! বড় বড় পাহাড় টিলা কেটে ১০ থেকে ২০ ফুট প্রশস্ত্র করা হয়েছে।  বন বিভাগের কোন প্রকার অনুমতি ছাড়া এই সড়কের কাজ করছে স্থানীয় একটি বাগান কর্তৃপক্ষ। 

ফটিকছড়ির তারাখোঁ রাবার বাগানের সামনে পাহাড়-টিলা কেটে সড়ক তৈরি করা হচ্ছে। এখানে একটি টিলা কেটে ২০-৩০ ফুট নিচের পাদদেশ পর্যন্ত সড়কের সমান করা হয়েছে। বৈদ্যরতলী এলাকায় গিয়ে দেখা যায়, আরও একটি পাহাড় কাটা হয়েছে। ৪০০-৫০০ ফুট দৈর্ঘ্য জুড়ে পাহাড় কেটে সড়কটি প্রশস্ত করা হয়েছে। কোথাও ১০ ফুট, কোথাও ২০ ফুট প্রস্থে কাটা হয়েছে। উচ্চতার দিক থেকে ক্ষেত্রবিশেষে ১৫-২০ ফুট পর্যন্ত কাটা হয়েছে।

এই সড়কটি দেড়শ বছরের পুরনো তারাখোঁ রাবার বাগান ও সংরক্ষিত বনের ভেতর দিয়ে গেছে। সরু সড়কটি বাগানের কার্যালয় থেকে এখন প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ সড়কে রূপ নিচ্ছে। নিজেদের খরচে সড়কটি নির্মাণ করছে বাগান কর্তৃপক্ষ। তবে এ জন্য বন বিভাগ বা পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমতি নেওয়া হয়নি।

বন বিভাগের মতে, সড়কটির প্রায় ১০-১১ কিলোমিটার গেজেটভুক্ত সংরক্ষিত বনের মধ্যে পড়েছে। এই বনে সড়কের পাশে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ। সড়ক সংস্কার প্রকল্প হাতে নেওয়ার আগে বন বিভাগের অনুমতি নেওয়া হয়নি। সড়কটি সংস্কার বা প্রশস্ত করা হলে বনের ভেতরে গাড়ি ও মানুষের প্রবেশ সহজ হবে। এতে গাছ চুরি, বন্যপ্রাণী শিকার ও নতুন করে বনভূমি দখলের সুযোগ বাড়বে। ফলে বনভূমি কমার পাশাপাশি পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।

স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এটা অনেক আগের সড়ক। দীর্ঘদিন মানুষ চলাচল করত না। এখন বাগান কর্তৃপক্ষ ১০-১২ ফুট উঁচু টিলা কেটে সড়কটি নিজেদের ব্যবহারের উপযোগী করেছে। বাগান চালুর পর থেকে সড়কটির ব্যবহার সীমিত ছিল।’

কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, বাগানটি সংরক্ষিত বন এলাকায় অবস্থিত। ১৯৮২-৮৩ খ্রিস্টাব্দে ১১৮ একর বাগান সৃষ্টির মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়। বর্তমানে ২ হাজার ৯৪০ একর আয়তনের বাগানটির মধ্যে উত্তোলিত বাগানের পরিমাণ ২ হাজার ৫০৯ একর। অফিস, বাসাবাড়ি ও অন্যান্য স্থাপনার জন্য রয়েছে ৪৩১ একর। বাগানটি দেশের অন্যতম বড় রাবার বাগান। এর উৎপাদনক্ষমতা এই জোনের উৎপাদনক্ষমতার এক-চতুর্থাংশ।
তারাখোঁ রাবার বাগানের ব্যবস্থাপক সুজিত রায় ভৌমিক বলেন,নিজেদের প্রয়োজনে সড়কটি সংস্কার করা হচ্ছে। আগে যেভাবে সড়কটি ছিল, তার কিছুটা সংস্কার করে সেভাবেই করা হচ্ছে। সেখানে বন বিভাগ বা পরিবেশ অধিদপ্তরের অনুমতি নেওয়ার বিষয়টি আসে না।

চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের রিসার্চ কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন বলেন,আমার জানামতে, কেউ অনুমতি নেয়নি। আইন অনুযায়ী, বনের ভেতর সড়ক নির্মাণের সুযোগ নেই। সবার এ আইন মেনে চলা উচিত। বনে সড়ক হলে জবরদখলসহ নানা সমস্যা তৈরি হয়। বিষয়টি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে দেখব।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোয়েল পালনে শামীমের ভাগ্য বদল

1

চট্রগ্রাম সার কারখানা আবার বন্ধ

2

কৃষি সম্প্রসারণ অধিদফতরে ৩,১২৮ পদে নিয়োগের প্রস্তাব জনপ্রশাস

3

কাউনিয়ায় আখের ভাল ফলনে কৃষক খুশি

4

শোলমারী নদী এখন মরা খাল

5

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

6

এবার শাকসবজিতে মিলেছে ক্ষতিকর জিবাণু

7

৬৫ কচ্ছপ সালদা নদীতে অবমুক্ত

8

সিরাজগঞ্জের চরাঞ্চলে কাউনের বাম্পার ফলন

9

একই গাছে আলু-টমেটো-বেগুন

10

ঝালকাঠিতে কোটি টাকার আমড়া বিক্রি

11

৫০ বছরের পুরোনো সবজি হাট

12

লালমাটিতে কমলা বিপ্লবে কৃষকের ভাগ্য বদল

13

বকশীগঞ্জে ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ

14

দুস্থদের মাঝে ছাগল বিতরণ

15

পোল্ট্রি,ডেইরি,হিমাগার খাতে ৬০ হাজার কোটি টাকার ঋণ দেবে ব্যা

16

মেহেরপুরের কৃষকরা আমন-সবজি আবাদে ব্যস্ত

17

৪০ বস্তা চায়না দুয়ারি জাল ধ্বংস

18

অসময়ে তরমুজ চাষে নতুন সম্ভাবনা

19

বালাইনাশক খাত যুগোপযোগী করতে কমিটি গঠন

20