কৃষি সময়
প্রকাশ : Nov 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

একই গাছে আলু-টমেটো-বেগুন

কৃষি সময় ডেস্কঃ 
ভারতের বিহারের কাটিহারে কৃষি প্রযুক্তি ব্যবহার করে একই গাছের উপরে ফলানো হবে টমেটো আর নিচে আলু। সেই গাছ থেকে আবার বেগুনও মিলবে। কলম-সংযোজনের মাধ্যমে এমন চাষ ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে কটিহার স্থানীয় জেলা কৃষি দফতর।

ভারতের বারাণসীতে আইসিএআর-এর সবজি গবেষণা প্রতিষ্ঠান ২০২০-২১ সালে মাঠে ব্রিমাটোর সফল পরীক্ষা চালায়। তাদের পরীক্ষায় একটি গাছে প্রায় ২.৩৮ কেজি টমেটো এবং ২.৬৮ কেজি বেগুন পাওয়া যায়।

 পোমাটো নিয়ে গবেষণাপত্রে বলা হয়েছে, টবে লাগানো একটি গাছ থেকে ১.৫ থেকে ২ কেজি টমেটো এবং ৫০০ থেকে ৮০০ গ্রাম আলু মিলতে পারে। তবে ফলন পরিবেশ ও পরিচর্যার ওপর নির্ভরশীল।

জানা যায়,গত ১০ নভেম্বর বিহার কৃষি দফতরের রিপোর্ট অনুযায়ী, কাটিহারের জেলাশাসক আশুতোষ দ্বিবেদীর নির্দেশে জেলা কৃষি আধিকারিক রাজীব কুমার বারাণসীর ভারতীয় সবজি গবেষণা প্রতিষ্ঠানকে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে পোমাটো ও ব্রিমাটোর চারা চাওয়া হয়েছে। কাটিহারের মাটি ও আবহাওয়ায় এই গাছ কতটা মানানসই, সেই তথ্যও চেয়েছে দফতর।

প্রযুক্তিটি একেবারে নতুন নয়। আলু-টমেটো এক গাছে ফলানোর ধারণা নিয়ে গবেষণা শুরু হয়েছিল বিংশ শতকের গোড়ায়। ১৯৩০-এর দশকে এ নিয়ে প্রস্তাব আসে। ১৯৭০-এর দশকে জার্মানিতে সফলভাবে পোমাটো তৈরির গবেষণার উল্লেখ রয়েছে।

পোমাটোতে আলুর গাছের সঙ্গে টমেটোর ডাল জুড়ে দেওয়া হয়। ফলে ওপরের অংশে টমেটো ধরে, নিচে মাটির তলায় তৈরি হয় আলু। অন্য প্রযুক্তিটির নাম ব্রিমাটো। এতে বেগুনের গাছের সঙ্গে টমেটোর ডাল জোড়া হয়।

আইসিএআর-এর তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ থেকে ২০২৫-২৬ অর্থবর্ষে প্রতিষ্ঠানটি ৩৬ হাজার ব্রিমাটো ও ২৮ হাজার পোমাটোর চারা তৈরি করেছে। আট রাজ্যের ৪১ জেলায় সেগুলির প্রদর্শনও হয়েছে। তবে বিশেষজ্ঞদের সতর্কতা, বাণিজ্যিকভাবে বড় পরিসরে চাষের আগে রোগবালাই ও লাভের হিসাব যাচাই জরুরি। কাটিহারেও তাই প্রথমে কৃষকদের জমিতে পরীক্ষামূলক চাষ হবে।

২০১৩ সালে ব্রিটেন ও নিউজিল্যান্ডেও এ ধরনের গাছ বাজারে আসে। সবজি গাছে কলম করার বিস্তৃত পদ্ধতি অবশ্য জাপান ও কোরিয়ায় ১৯২০-এর দশক থেকেই ব্যবহৃত হচ্ছে। পরে চীনসহ পূর্ব এশিয়ার দেশগুলোতেও এর প্রসার ঘটে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চায়না দুয়ারি জাল ধ্বংস

1

তুলা চাষে নতুন সম্ভাবনার হাতছানি

2

শোলমারী নদী এখন মরা খাল

3

বর্ষা বৃষ্টিতে সিরাজগঞ্জের কাজিপুরে বাজারে উত্তাপ

4

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে স

5

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

6

৩৩ কেজি বাঘাইড় বিক্রি হলো ৫৬ হাজারে

7

শতকোটি টাকার পানিফল বিক্রির সম্ভাবনা

8

পানি বাড়লেই বন্যা, কমলেই ভাঙন: আতঙ্কে কাজিপুরে লাখো মানুষ

9

পাচার হচ্ছে টেকনাফের শামুক-ঝিনুক

10

জাতীয় মানদণ্ড ও ভর্তুকির সুপারিশ কৃষিবিজ্ঞানীদের কৃষি বর্জ্য

11

ভুল পরামর্শে নষ্ট ১৬ লাখ টাকার টমেটো ক্ষেত

12

সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষাবাদ

13

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

14

পানির অভাবে আমন খেত ফাটল

15

অনিয়মে ভরা কৃষির ১৩ কোটি টাকার প্রকল্প

16

১৫৫ কেজির কোরাল মাছ দেখতে ভিড়

17

বিলুপ্তির শঙ্কা মিরকাদিমের ধবল গরু

18

রংপুরে বায়োগ্যাসে লাভবান উদ্যোক্তারা

19

চলনবিলে কচুরিপানা অপসারণ শুরু

20