কৃষি সময়
প্রকাশ : Nov 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

বীজতলায় পোকার আক্রমণে দিশেহারা কৃষক

সুনামগঞ্জ সংবাদদাতাঃ 
সুনামগঞ্জের তাহিরপুরে বোরো বীজতলা নিয়ে চরম বিপাকে পড়েছেন চাষীরা। একদিকে হাওরের পানি দ্রুত কমে যাচ্ছে। অন্যদিকে বিরুপ আবাহাওয়ায় চারা না গজানো ও বীজতলায় পাতা মোড়ানো পোকার আক্রমণ দেখা দিয়েছে। এতে কৃষকরা আসন্ন বোরো মৌসুমে চারা সংকট ও বাড়তি উৎপাদন ব্যয়ের আশঙ্কা করছেন ।

জানা যায়,এ জেলার ১২ উপজেলার ১৩৭টি হাওরে বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৫২১ হেক্টর জমিতে । এ বিশাল কর্মযজ্ঞের প্রস্তুতি শুরু হয় সাধারণত নভেম্বর মাস থেকে। এ সময় হাওরের পানি কমতে শুরু করলে ভেসে ওঠে জমি। এরপর কৃষকেরা বীজতলা তৈরি করে বীজ বপন করেন। তবে এই বছর বীজতলায় পাতা মোড়ানো পোকার আক্রমণে ধান রোপণের আগেই বিপাকে পড়েছেন এই অঞ্চলের কৃষকরা।

তাহিরপুর উপজেলার শনি ও মাটিয়ান হাওরের বিভিন্ন বীজতলা ঘুরে দেখা গেছে, অনেক বীজতলায় পাতা মোড়ানো পোকার আক্রমণ ছড়িয়ে পড়েছে। পোকার আক্রমণে সবুজ চারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি কয়েকটি বীজতলায় বীজ বপনের পরও ঠিকমতো চারা গজায়নি। 

শুধু তাহিরপুরে নয়, জেলার দিরাই, শাল্লা, সুনামগঞ্জ সদরসহ অধিকাংশ উপজেলার হাওর গুলোতে পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন কয়েক লাখ কৃষক।  

কৃষকদের অভিযোগ, এ বছর হাইব্রিড বীজ শক্তি-২, সিনজেন্টা ১২০৩, বন্ধু ও হীরা জাতের বীজ থেকে আশানুরূপ চারা পাওয়া যাচ্ছে না।

শনির হাওরের কৃষক হারিস মিয়া বলেন, এই বছর হাওরের কোনো তাল নেই। সময়ের আগে পানি নেমে গেছে। সেই সঙ্গে হাওরে ধান রোপণের জন্য যখন বীজতলা প্রস্তুত করতে বাজার থেকে ১২ কেজি শক্তি-২ জাতের বীজ কিনে বপন করেছিলেন। কিন্তু বীজতলায় কোনো চারা গজায়নি। এতে বীজের পাশাপাশি বীজতলা তৈরির খরচও লোকসান হয়েছে।

মাটিয়ান হাওরের কৃষক জমিরুল হক বলেন, অনেক আশা নিয়ে বোরো ধান রোপণ করব বলে জমির বীজতলা করেছিলাম। কিন্তু অর্ধেকের বেশি বীজতলা পোকার আক্রমণে নষ্ট হয়েছে। ধান রোপণের আগেই এ বছর হাওরে বিপর্যয় দেখা দিয়েছে।

মাটিয়ান হাওরের কৃষক রাশেদ মিয়া বলেন, আমি ২০ কেয়ার জমিতে (প্রতি কেয়ারে ৩০ শতক) বীজধান বপন করেছি। এর মধ্যে ১২ কেয়ার জমির বীজতলায় প্রজাপতি পোকার আক্রমণ হয়েছে। কৃষি অফিসের পরামর্শে কীটনাশক স্প্রে করেও কাজ হয়নি। এভাবে পোকা দমন করতে না পারলে সব চারা নষ্ট হয়ে যাবে। আমার আশপাশের কৃষকদের বীজতলাতেও একই ধরনের আক্রমণ দেখা দিয়েছে।

সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন, বীজতলায় পোকার আক্রমণের বিষয়টি আমাদের নজরে এসেছে। ফলে কৃষি বিভাগের কর্মীরা নিয়মিত বীজতলা পরিদর্শন করে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। আশাকরি দ্রুত এ সমস্যার সমাধান হবে। একইসঙ্গে এ সমস্যা থেকে মুক্তি পেতে ইনসিপিও ও বেল্ট এঙ্পার্ট কীটনাশক ব্যবহারের পাশাপাশি রাতে আলোক ফাঁদ স্থাপনের পরামর্শ দেওয়া হচ্ছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭৩ হাজার গাছ লাগাবে বিজিবি

1

শিবগঞ্জে সারবোঝাই দুই ট্রলি আটক

2

বনে ফিরলো ২৪ পাখি

3

অতিথি পাখির কিচিরমিচিরে মুখর নাজিরপাড়া

4

ফিডের দাম বৃদ্ধিতে চাপে খামারিরা

5

হিলিতে শুকনো মরিচের দাম বেড়েছে

6

নেত্রকোনায় মাল্টা চাষে সফলতা

7

সামাউলের ২২ একরের লেবু বাগান

8

ভার্মি কম্পোস্ট উৎপাদনে সাফল্য

9

শেকৃবিতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল

10

তিন মাছের দাম ১ লাখ ১৪ হাজার টাকা

11

৭ লাখ কৃষকের কৃষিঋণ মওকুফ

12

খণ্ডিতভাবে কাজ করার সময় শেষ, এখন প্রয়োজন ‘হোল অব গভর্নমেন্ট’

13

চুইঝাল চাষে আগ্রহ বাড়ছে চাষিদের

14

রঙ্গিন মাছ চাষে ইমনের ভাগ্য বদল

15

ওল চাষে রূপকের ভাগ্য পাল্টেছে

16

বিক্রয়কেন্দ্র না থাকায় সংকটে লতিরাজ কচুর সম্ভাবনা

17

হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৫ টাকা

18

নদীর পাড় কেটে তরমুজ রক্ষার চেষ্টা

19

বজ্রপাতে মারা গেলো দুজন

20