কৃষি সময়
প্রকাশ : Nov 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

উল্লাপাড়ায় সুগন্ধি ধানের বাম্পার ফলন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ 
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এবার সুগন্ধি জাতের ‘ব্রি ধান ৯০’ এবং ঐতিহ্যবাহী ‘কাটারীভোগ’ ধানের বাম্পার ফলন হয়েছে। রোপা আমন মৌসুমে পোলাও চালের এই ধানের বাম্পার ফলনে কৃষকদের মুখে হাসি ফুটেছে। বাজারে ভাল দামে এই ধান বিক্রি করে লাভের আশা করছেন চাষীরা। 

উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকার মাঠে মাঠে এবার আমন মৌসুমে উন্নত জাতের চিকন ধানের আবাদ হয়েছে। এ ধানের চাউলের বাজারে চড়া দাম এবং চাহিদা থাকয় চাষিরা পরিকল্পনা করে চাষাবাদ করেছেন। ইতোমধ্যে আগাম জাতের এই ধান কাটা শুরু হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ভাল ফলন হয়েছে। 

উপজেলার সলঙ্গা ইউনিয়নের গোজা, সাতটিকড়ী, নাইমুড়ী ও রুয়াপাড়া মাঠসহ বিভিন্ন এলাকায় এবার চিকন কাটারীভোগ ধানেরও ভালো ফলন মিলেছে। 

রুয়াপাড়া গ্রামের কৃষক মজনু বেগ বলেন,তিনি এবার প্রায় চার বিঘা জমিতে কাটারীভোগ ধানের আবাদ করেছিলেন। এর মধ্যে ৫০ শতক জমির ধান কেটে মাড়াই করে বিঘাপ্রতি ১৬ মণ ফলন পেয়েছেন। গত কয়েক দিন আগে তিনি প্রতি মণ ধান ১ হাজার ৭০০ টাকা দরে বিক্রি করেছেন। এতে তিনি বেশ লাভবান হয়েছেন। 

উপজেলার সলঙ্গা ইউনিয়নের রুয়াপাড়া মাঠে চলতি রোপা আমন মৌসুমে প্রায় ২৪ বিঘা জমিতে ব্রি ধান ৯০-এর আবাদ করা হয়েছে। নাইমুড়ী গ্রামের কৃষক স ম ইকবাল বাহার জালাল এবারই প্রথম নিজের জমিতে পরীক্ষামূলকভাবে এ ধানের আবাদ করেছেন। বিঘা প্রতি সাড়ে ১৯ থেকে ২০ মণ হারে ফলন পাওয়ার আশা করছেন। এ ধান চাষে তিনি বেশ ভাল লাভের আশা করছেন। 

চাষীরা বলছেন,অন্যানা ধানের দাম কম হলেও চিকিন জাতের ধানের দাম বাজারে সব সময় বেশি পাওয়া যায়। এর চালের চাহিদার কারনেই দাম বেশি। সে কারনে তারা চিকন জাতের বিভিন্ন ধান চাষাবাদ করছেন। তাছাড়া ফলনও মিলছে ভাল। ধান বিক্রি করে তারা বেশি লাভবান হন। কিন্তু অন্য ধান চাষে তেমন লাভবান হওয়া যায়না। এ কারনে উল্লাপাড়ার বিভিন্ন এলাকায় দ্রুত বাড়ছে চিকন জাতের ধান চাষাবাদ। 

উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী জানান, উপজেলার বিভিন্ন মাঠে বিক্ষিপ্তভাবে কিছু কৃষক পোলাও চালের বিভিন্ন ধানের আবাদ করছেন। অনেকে নিজেদের সংরক্ষিত বীজ দিয়ে কাটারীভোগ ধান চাষ করেছেন। তবে আমরা কৃষকদের অধিক ফলনশীল এবং ব্রি ধান ১০০-এর ওপরের আধুনিক জাতগুলো আবাদ করার জন্য নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিমাগারের আলুতে ১৩৩ কোটি লোকসানের শঙ্কা

1

রংপুরে সবজি চাষাবাদে ভাগ্য বদল কৃষকদের

2

৪০৩ বস্তা সার জব্দ

3

শ্রমিক সংকট ও বাড়তি মজুরি: তাহিরপুরে বোরো আবাদ নিয়ে দুশ্চিন্

4

বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে তিন মন্ত্রী

5

কৃষি প্রকল্পের এক পিডির বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ

6

হাওরের শিক্ষার্থীদের জন্য নৌকা বিতরণ

7

১৫০০ বস্তা সার জব্দ

8

জলবায়ু সংকটে বিপন্ন উপকূলের জনজীবন

9

আঙুর চাষে তাওহিদের সাফল্য

10

ক্ষেতলালে ১৯ বস্তা ডিএপি সার জব্দ

11

এক কাঁঠালের দাম ১০ হাজার টাকা

12

মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ: মৎস্য

13

দিনাজপুরে ১০ হাজার তাল চারা রোপণ

14

৬৪ জেলায় ভেজাল খাদ্য পরীক্ষায় ল্যাব চালু হচ্ছে

15

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

16

গাজনার বিলে কচুরিপানায় ব্যহত আমন আবাদ

17

জলাবদ্ধতা দূর করতে স্বেচ্ছাশ্রমে খাল খনন

18

ডিলারশিপ বহাল ও কমিশন দ্বিগুণ করার দাবি বিএফএ’র

19

তরমুজ চাষে কৃষক রফিকুলের মুখে হাসি

20