কৃষি সময়
প্রকাশ : Nov 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

উত্তরাঞ্চলে হচ্ছে কৃষি অর্থনৈতিক অঞ্চল

কৃষি সময় প্রতিবেদকঃ 
বর্তমান সরকার দেশের উত্তরাঞ্চলের কৃষিকে আরও লাভজনক, বাণিজ্যিক ও রপ্তানিমুখী করতে এ অঞ্চলে কৃষি অর্থনৈতিক অঞ্চল ও এগ্রো প্রসেসিং জোন প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। এটি বাস্তবায়িত হলে কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা, কৃষিভিত্তিক শিল্প স্থাপন এবং নতুন কৃষি উদ্যোক্তা তৈরির সুযোগ সৃষ্টি হবে। স্থানীয় কৃষকরা যেমন লাভবান হবেন। তেমনি এ অঞ্চলের গ্রামীণ অর্থনীতি গতিশীল ও শক্তিশালী হবে। 

কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান শুক্রবার রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কৃষক পর্যায়ে সার বিতরণ ব্যবস্থাপনা পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান।

সার ব্যবস্থাপনা নিয়ে কর্মকর্তাদের কড়া নির্দেশনা দিয়ে সচিব বলেন, কৃষক পর্যায়ে সারের সুষ্ঠু ও সুষম বিতরণ নিশ্চিত করতে হবে, যাতে কোনো কৃষক সার থেকে বঞ্চিত না হন। সার বিতরণে অনিয়ম, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা কৃষকদের হয়রানি করা হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সভায় কৃষি সচিব জানান, আগামী ৩০ নভেম্বর কুষ্টিয়া এবং ৫ ডিসেম্বর গাইবান্ধায় প্রধানমন্ত্রী পাঁচ লাখ কৃষকের মধ্যে কৃষক কার্ড ও প্রণোদনা বিতরণ করবেন। এ কর্মসূচি সফল করতে কৃষি মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের কাছে সরকারি সহায়তা আরও সহজ ও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

সরকারি নির্ধারিত মূল্যে প্রকৃত কৃষকের কাছে সার পৌঁছে দেওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, মাঠপর্যায়ে সারের মজুত, সরবরাহ ও বিতরণ নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। সার পরিবহন ব্যবস্থাপনায় কোনো সিন্ডিকেট থাকলে তা ভেঙে দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

রংপুর বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রংপুর বিভাগের আট জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার, কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের প্রধান এবং সার ডিলাররা।

এর আগে সকাল ৯টায় কৃষি সচিব রংপুর মেট্রোপলিটন এলাকায় বিসিআইসির তিনটি সার ডিলারের গুদাম পরিদর্শন করেন। এ সময় সার কিনতে আসা কৃষকদের সঙ্গে কথা বলেন তিনি। কৃষকদের উদ্দেশে সচিব বলেন, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে উত্তরাঞ্চলে কৃষি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব অঞ্চলে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের সুযোগ তৈরি হবে। কৃষকেরা সরাসরি বিদেশে কৃষিপণ্য রপ্তানি করতে পারবেন।

খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা, কৃষক কার্ডের মাধ্যমে প্রণোদনা পৌঁছে দেওয়া এবং কৃষি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পদক্ষেপ বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের কৃষকের আয় বাড়বে এবং সামগ্রিক অর্থনীতিতে এর বড় ইতিবাচক প্রভাব পড়বে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোর মুখ দেখছে পাবনা কৃষি বিশ্ববিদ্যালয়

1

পাট ছাড়িয়ে মজুরি দেয়া হচ্ছে পাটকাঠি

2

লোডসেডিংয়ে ক্ষতিগ্রস্থ মুরগি খামারিরা

3

পিরোজপুরে যৌথ অভিযানে ৩টি অবৈধ বাঁধা জাল ধ্বংস

4

ভারত থেকে আমদানি করা চালে বিষাক্ত ‘আলফাটঙ্নি’

5

গাকৃবিতে প্রশিক্ষণ কর্মশালা

6

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

7

হরিণের মাংস মাথা ও চামড়া জব্দ

8

৪৫টি কয়লার চুল্লি ধ্বংস

9

সুনামগঞ্জে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ

10

মাছ-কাঁকড়া ধরতে যেতে পারছেনা জেলেরা

11

সেচ সংকটে থমকে পাহাড়ের ফল চাষ

12

২৭০০ কেজি জেলি মিশ্রিত দুধ জব্দ

13

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

14

কৃষি জমিতে বালুর স্তরে দিশেহারা কৃষক

15

কৃষিতে স্কুল শিক্ষক জহিরের সাফল্য

16

বৃক্ষরোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : তথ্যমন্ত্রী

17

রুমায় তিল চাষে বাম্পার ফলন

18

পুকুরে বিষ দিয়ে ১০ মণ মাছ নিধন

19

পান হাটে দুই ঘণ্টায় ৭০ লাখ টাকার বেচাকেনা

20