কৃষি সময় ডেস্কঃ
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) মেধাস্বত্ব বা বুদ্ধিবৃত্তিক সম্পত্তির অধিকার (ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসÑআইপিআর) বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিশ্ববিদ্যালয়ের টেকনোলজি ট্রান্সফার অফিসের উদ্যোগে কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
হায়ার এডুকেশন অ্যাকসিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের অর্থায়নে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
এতে সভাপতিত্ব করেন হিট প্রকল্পের উপ-প্রকল্প ব্যবস্থাপক (এসপিএম) ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম এবং প্রকল্পের সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালার উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কেন্দ্রের পরিচালক এবং কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের কৃষি, ফিশারিজ, বন ও পরিবেশ এবং ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
প্রশিক্ষণে মেধাস্বত্বের মৌলিক ধারণা ও কৃষি উদ্ভাবনের সঙ্গে এর সম্পর্ক, গবেষণালব্ধ উদ্ভাবনের গোপনীয়তা রক্ষা, গবেষণার তথ্য-উপাত্তের নৈতিক ব্যবহার, গবেষণাসামগ্রী ব্যবস্থাপনা, জার্মপ্লাজম হস্তান্তর, ম্যাটেরিয়াল ট্রান্সফার এগ্রিমেন্ট (এমটিএ) এবং ল্যাবরেটরি ও মাঠপর্যায়ের গবেষণা প্রটোকল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া গবেষণাসামগ্রী ও প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে যথাযথ নীতিমালা অনুসরণ এবং উদ্ভাবনের মেধাস্বত্ব সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়।
কৃ/স/জয়