কৃষি সময়
প্রকাশ : Nov 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

বৃষ্টিতে তলিয়ে গেছে আলু ও পাকা ধানক্ষেত

জয়পুরহাট সংবাদদাতাঃ 
জয়পুরহাটে বৃষ্টিতে নিচু জমিতে রোপণ করা আগাম জাতের আলু এবং কেটে রাখা পাকা আমন ধান তলিয়ে গেছে। এতে ফসলের ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। বৃষ্টির কারণে মাঠে ধান কাটা ও মাড়াইয়ের কাজও ব্যাহত হচ্ছে। 

জানা যায়, চলতি মৌসুমে জয়পুরহাটে ৭০ হাজার ১১০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। এর মধ্যে ৪ হাজার ১১৫ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া চলতি মৌসুমে জেলায় ৩৮ হাজার ৫০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত আলু লাগানো হয়েছে ৭ হাজার ৪৪০ হেক্টর জমিতে। এর মধ্যে ১ হাজার ২৩৭ হেক্টর জমির আলু ক্ষতিগ্রস্ত হয়েছে। পেঁয়াজ, সরিষাসহ অন্যান্য ফসল ও শাকসবজির ১ হাজার ৫১১ হেক্টর জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

জমিতে কেটে রাখা পাকা ধান পানিতে তলিয়ে যাওয়ায় ধান শুকানো ও মাড়াই করা যাচ্ছে না। এতে ধানের পাশাপাশি খড় নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। খড় নষ্ট হলে গোখাদ্যের সংকটও দেখা দিতে পারে। এদিকে বৃষ্টির কারণে দিনমজুরদের কাজ বন্ধ থাকায় তাদের আয় কমে গেছে। ডুবে যাওয়া পাকা ধান কালো হয়ে গেছে। ধানের রং নষ্ট হওয়ায় তা বাজারে ভাল দামে বিক্রি করা নিয়ে চিন্তিত কৃষকরা। 

কৃষকেরা জানান, মাঠে আমন ধান কাটা শুরু হয়েছে। এরইমধ্যে প্রায় অর্ধেক ধান ঘরে তোলা হয়েছে। ধান কাটার পর ফাঁকা হওয়া জমিতে আগাম জাতের আলু রোপণ করা হয়েছে। কিন্তু বৃষ্টির পানিতে নিচু জমি ডুবে যাওয়ায় আলুর ওপর মাটি জমেছে। এতে চারা গজানোর আগেই বীজ পচে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সাদিয়া সুলতানা জানিয়েছেন, বৃষ্টিতে কৃষকেরা বেকায়দায় পড়েছেন। কেটে রাখা পাকা ধান পানিতে তলিয়ে গেছে। আলু রোপণের ক্ষেত্রেও বৃষ্টির পানি বাধা হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টি থেমে গেলে আলু রোপণের সুযোগ থাকবে। তবে আরও এক থেকে দুই দিন বৃষ্টি অব্যাহত থাকলে কৃষকেরা বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালচিং করলা চাষে ইমরানের সাফল্য

1

তরমুজ চাষে কৃষক রফিকুলের মুখে হাসি

2

সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষাবাদ

3

ময়মনসিংহে সেচ সহায়ক সরঞ্জামাদি বিতরণের উদ্বোধন

4

বাগেরহাটে অসময়ে লাউ চাষে কৃষকদের ভাগ্য বদল

5

জেলি মিশ্রিত চিংড়ি বিক্রি ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

6

৭ কোটি টাকার অবৈধ জাল জব্দ

7

গাকৃবি ভেটেরিনারি শিক্ষার্থীদের মানববন্ধন

8

বাণিজ্যিক বেদেনা চাষে শিবলির ভাগ্য বদল

9

সুনামগঞ্জে হাঁস-মাছ-গরু চাষাবাদে কৃষকদের ভাগ্য বদলাচ্ছে

10

চুক্তিতে কৃষিসচিব থাকছেন ওয়াহিদা আক্তার

11

১৪ লাখ কৃষকের কৃষিঋণ মওকুফ

12

মায়ের জন্য বাসার ছাদে আনার বাগান

13

জনবল সংকটে বন্ধ প্রাণী কল্যাণ কেন্দ্র

14

হাঁস খামারে দুই বন্ধুর আয় ৩০ লাখ টাকা

15

নিম্ন মানের কিটনাশকে ২শ’বিঘা জমির ধান নষ্ট

16

জলবায়ু স্বাস্থ্য ঝুঁকিতে বছরে ক্ষতি ২০.৭ বিলিয়ন ডলারঃ কেএইচআ

17

সার ডিলার নিয়োগে অনিয়ম : বাতিল করে নতুন ডিলারশিপ প্রদানের দা

18

বিশ্বে বায়ুদূষণে ঢাকার অবস্থান ১৮তম

19

৯৩ হাজার কোটি ঘাটতি নিয়ে এনবিআরের বছর পার

20