কৃষি সময়
প্রকাশ : Nov 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

বানরের উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী

মৌলভীবাজার সংবাদদাতাঃ 
বানর দলের উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছে মৌলভীবাজারের পাহাড় ও বনাঞ্চল সংলগ্ন বিভিন্ন এলাকার মানুষ। দিনের পাশাপাশি রাতেও বানরের উৎপাত বেড়ে যাওয়ায় অতিষ্ঠ হয়ে উঠেছেন তারা। দল বেঁধে লোকালয়ে নেমে আসা বানরের কারণে শাকসবজি, ফলমূল ও কৃষিপণ্যের ব্যাপক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। 

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে চলা এ সমস্যার কারণে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। কৃষিপণ্য ও ফলমূলের ক্ষতির পাশাপাশি বাড়িঘরেও তৈরি হচ্ছে অস্বস্তিকর পরিস্থিতি। তবে তারা বানর নিধনের পক্ষে নন। বন্যপ্রাণী হিসেবে বানরেরও বেঁচে থাকার অধিকার রয়েছে উল্লেখ করে তারা মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান নিশ্চিত করে সমস্যার সমাধান চান।

বিশেষ করে জেলার কুলাউড়া উপজেলার বরমচাল, ভাটেরা, ব্রাহ্মণবাজার, জয়চন্ডরী, টিলাগাও, হাজিপুর, শরীফপুর ও কুলাউড়া সদর ইউনিয়নের এলাকার বাসিন্দারা এ সমস্যায় বেশি ভোগান্তিতে পড়েছেন। স্থানীয়দের অভিযোগ, পাহাড় ও বনাঞ্চলে খাদ্যসংকটের কারণে শত শত বানর দল বেঁধে লোকালয়ে চলে আসছে। বাড়ির আঙিনায় চাষ করা শাকসবজি খেয়ে ও গাছপালা ভেঙে নষ্ট করছে। আম, কাঁঠাল ও লিচুসহ বিভিন্ন ফল পরিপক্ব হওয়ার আগেই খেয়ে ফেলছে। এমনকি বাড়ির উঠানে শুকাতে দেওয়া ধানও বানরের দল ছড়িয়ে-ছিটিয়ে নষ্ট করছে।

এলাকাবাসী জানান, বানরের উৎপাত শুধু দিনের বেলায় সীমাবদ্ধ নেই। রাতেও দল বেঁধে বানর বাড়ির টিনের চালের ওপর ওঠানামা করে। এতে বিকট শব্দে ঘুমের ব্যাঘাত ঘটছে। বিশেষ করে শিশুদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। নিজেদের বাড়িতে শাকসবজি ও ফলমূল উৎপাদন করতে না পারায় পরিবারের দৈনন্দিন খাদ্যচাহিদা পূরণেও বাড়তি চাপ তৈরি হয়েছে।
এ অবস্থায় বরমচালসহ আশপাশের এলাকায় বানরের উপদ্রব নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন, বন বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধিদের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। তাদের মতে, বনাঞ্চলে বানরের জন্য পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা করা এবং বন বিভাগের তত্ত্বাবধানে প্রয়োজনীয় সমীক্ষা চালিয়ে নিরাপদ ও উপযুক্ত আবাসস্থল নিশ্চিত করার উদ্যোগ নেওয়া যেতে পারে।

এলাকাবাসীর প্রত্যাশা, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেবে। এতে একদিকে যেমন মানুষের বসতবাড়ি ও ফসলের ক্ষয়ক্ষতি কমবে, অন্যদিকে বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল ও স্বাভাবিক জীবনধারাও সুরক্ষিত থাকবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালপুর ডাব বাজারে কোটি টাকার বেচাকেনা

1

আলো ছড়াচ্ছে যমুনাপাড়ের সোলার পার্ক

2

কৃষকের ৩০ শতক জমির পটল গাছ কর্তন

3

সিরাজগঞ্জে ছাগলের পিপিআর রোগের প্রাদুর্ভাব

4

দেশে বৈদাশিক মুদ্রার রিজাভ বাড়লো

5

তরমুজ চাষে খোরশেদের ভাগ্য বদল

6

কৃষি যান্ত্রিকীকরণ বন্ধই কী সমাধান!

7

চুয়াডাঙ্গায় আনারকলি চাষে সাফল্য

8

ফসলে বরাদ্ধের সার মৎস্যচাষীর পুকুরে

9

এক উপজেলাতেই শতকোটি টাকার তুলা চাষ

10

বোরো মৌসুমে জ্বালানিতে টান

11

কোনো ধরনের অনিয়ম দুর্নীতি সহ্য করা হবেঃ কৃষিমন্ত্রী

12

চলনবিলের বির্স্তীর্ণ জলাভূমি কচুরিপানার দখলে

13

অবৈধভাবে ৬৩৬ বস্তা সার মজুত করায় বিক্রেতার কারাদণ্ড

14

বরেন্দ্রে পানি সংকটে বাড়ছে ফসল উৎপাদন ব্যায়

15

সবজির গ্রাম মীরের বাড়ি

16

৪২ হাজার রিল কারেন্ট জাল জব্দ

17

পানচাষ বদলে দিচ্ছে স্থানীয় অর্থনীতি

18

অনিয়মে ভরা কৃষির ১৩ কোটি টাকার প্রকল্প

19

জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে-তথ্

20