কৃষি সময়
প্রকাশ : Dec 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

‘বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’র জন্য প্রতিবেদন আহ্বান




নিজস্ব প্রতিবেদক
কৃষি বিষয়ক লেখালেখিতে উৎসাহিত করতে 'বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড -২০২৫' চালু করেছে বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরাম (বিএআরএফ)। সম্প্রতি খামারবাড়ির একটি হলরুমে অনুষ্ঠিত সংগঠনের কার্যনির্বাহী কমিটির (ইসি) সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। 
বিএআরএফ সভাপতি রফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাওসার আজমের পরিচালনায় এ বৈঠকে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
সিদ্ধান্ত অনুযায়ী এবার ৫ জনকে 'বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড -২০২৫' প্রদান করা হবে। এ লক্ষ্যে বাংলাদেশ থেকে প্রকাশিত জাতীয় ও স্থানীয় পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল এবং টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের কাছ থেকে কৃষি বিষয়ক প্রতিবেদন আহ্বান করা হয়েছে। ২০২৪ সালের ১ ডিসেম্বর হতে ২০২৫ সালের ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশিত বা প্রচারিত প্রতিবেদনসমূহ থেকে নিরপেক্ষ বিচারকদের মূল্যায়নে সেরা প্রতিবেদন পুরষ্কার বা অ্যাওয়ার্ড এর জন্য বিবেচিত হবে। সরকারের গুরুত্বপূর্ণ এক বা একাধিক উপদেষ্টা, খাত সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃত্বের উপস্থিতিতে বিজয়ীদের হাতে পুরষ্কার হিসেবে নগদ ৩০ হাজার টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হবে। প্রতিবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২০ ডিসেম্বর ২০২৫।

নিয়মাবলী     :
>>মোট ৫ (পাঁচ ) জনকে পুরস্কার প্রদান করা হবে। 
>>১ ডিসেম্বর ২০২৪ থেকে ৩০ নভেম্বর ২০২৫ এর মধ্যে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদন অ্যাওয়ার্ডের জন্য ই-মেইলে জমা দিতে হবে। 
>>সিরিজ প্রতিবেদন ব্যতীত একজন একাধিক প্রতিবেদন জমা দিতে পারবেন না। 
>>প্রিন্ট ও অনলাইনের ক্ষেত্রে প্রকাশিত রিপোর্টের ই-পেপার কপি এবং অনলাইন লিঙ্ক জমা দিতে হবে। মেইলে বিষয় লিখতে হবে: 'বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫'। 
>>টেলিভিশন প্রতিবেদনের লিংক প্রেরণের ক্ষেত্রে প্রতিবেদনটি অবশ্যই সংশ্লিষ্ট টেলিভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল/ফেসবুক পেজের হতে হবে।  
>>পাসপোর্ট সাইজের দু'কপি রঙিন ছবিসহ রিপোর্টারের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত জমা দিতে হবে। 
>>যথাযথ নিয়মে জমা দেওয়া প্রতিবেদনগুলো বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরাম (বিএআরএফ) কর্তৃক মনোনীত বিচারকমণ্ডলী মূল্যায়ন করবেন এবং এ ব্যাপারে তাঁদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। প্রত্যেক বিচারক পৃথকভাবে প্রতিটি প্রতিবেদন যাচাইয়ের পর, সর্বোচ্চ গড় নম্বরের ভিত্তিতে বিচারকমণ্ডলীর সভায় চূড়ান্ত বিজয়ী নির্ধারিত হবে। 

ডকুমেন্টস সহ প্রতিবেদন পাঠানোর মেইল-  [email protected]
যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন:
০১৮৬৮৪১৩৫৯৫ (কাওসার আজম, সাধারণ সম্পাদক) এবং +৮৮০১৯৭৯৮৮১১৩৩ (ফারুক আহমাদ আরিফ-দপ্তর সম্পাদক)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

1

দেশে প্রতিদিন কমছে ৩১৭ একর কৃষিজমি

2

প্লানিং কমিশনের সদস্যের বক্তব্য অবাক হয়ে শুনলেন সবাই ।। ড. ক

3

খণ্ডিতভাবে কাজ করার সময় শেষ, এখন প্রয়োজন ‘হোল অব গভর্নমেন্ট’

4

হাওরের ধান যথাসময়ে কাটতে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হয়েছে : কৃষ

5

কৃষি যান্ত্রিকীকরণ বন্ধই কী সমাধান!

6

চরাঞ্চলের জলবায়ু-সহিষ্ণু উন্নয়নে জাতীয় অগ্রাধিকার জরুরি

7

জীবন যুদ্ধে হার না মানা কৃষক সিরাজ শেখের সফলতার গল্প

8

সংসদের সম্মতি থাকলে পুরাতন ডিলার বাদ দিয়ে নতুন নিয়োগ: প্রধান

9

নেপালের পর্য টন নগরী পোখারার রাস্তার মোড়ে মোড়ে ফল বিক্রেতা প

10

জিংকসমৃদ্ধ বিনাধান–২০ চাষে নতুন দিগন্ত উন্মোচন

11

সাঁথিয়ায় কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ

12

বিএডিসিতে মহান বিজয় দিবস পালন

13

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

14

এক উপজেলাতেই শতকোটি টাকার তুলা চাষ

15

ধানের ‘ক্লোনিং’ প্রযুক্তিতে অভূতপূর্ব সাফল্য, বীজ কোম্পানির

16

ধান গবেষণায় নতুন উদ্যোগ এলএসটিডির রাইস গার্ডেন

17

নতুন গভর্নর মোস্তাকুর রহমান

18

বাধ্যতামূলক অবসরে সচিব মিয়ান কৃষিতে রেখে গেছেন নিজস্ব বলয়

19

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

20