কৃষি সময়
প্রকাশ : Aug 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাজিপুরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন র‌্যালি ও পুরস্কার বিতরণ

টি এম কামাল,কাজিপুর (সিরাজগঞ্জ) : 
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, পোনা মাছ অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

রোববার (১৬ আগস্ট) বেলা এগারোটায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নিবার্হী অফিসার মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন প্রধান অতিথি সিরাজগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য সেলিম রেজা। পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলার সাবেক মৎস্য কর্মকর্তা মাহমুদ হাসান, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, উপজেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি রবিউল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি শফিকুল ইসলাম মন্টু, উপজেলা সমবায় কর্মকর্তা খালেকুজ্জামান খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ তাঁরাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।

আলোচনা সভায় বক্তারা মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছ সংরক্ষণ, জলাশয়ের সঠিক ব্যবহার এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে কথা তুলে ধরেন। একই সঙ্গে মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। পরে মৎস্য খাতে অবদান রাখা ব্যক্তি ও সংশ্লিষ্টদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নিষিদ্ধ চায়না দুয়ারিতে সয়লাব

1

কেআইবি ভবিষ্যতে সকল কৃষিবিদের প্রত্যাশা পূরণে সক্ষম হবে

2

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

3

কৃষির রেটে খামারে বিদ্যুতের দাবি জোরালো হচ্ছে

4

ভাসমান নৌকা হাটে পাট কেনা বেচা জমজমাট

5

সার পরিবহন ব্যবস্থা নিয়ন্ত্রণের চেষ্টায় কৃষক দল নেতা!

6

শিল্পবর্জ্যে বিষে বিপন্ন জলাধার

7

রাজশাহী চিড়িয়াখানাকে নতুন রুপ দেয়া হবে- মৎস্য ও প্রাণিসম্পদ

8

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৫ বিলিয়ন ডলার

9

মিথেন গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রণে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংল

10

বরিশালে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী

11

১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

12

কৃষি সম্প্রসারণ অধিদফতরে নতুন ডিজি আব্দুর রহিম

13

মোরেলগঞ্জের উৎপাদিত সবজি যাচ্ছে সারা দেশে

14

৩৩ কেজি বাঘাইড় বিক্রি হলো ৫৬ হাজারে

15

জুলাইয়ে এলো ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স

16

কৃষক পর্যায়ে ৭ শতাংশের বেশি সুদ নিতে পারবে না ব্যাংক

17

জলাবদ্ধতায় ২শ বিঘা জমিতে চাষাবাদ বন্ধ

18

সংরক্ষিত বনভূমির জমিতে খামার-বাগান

19

কাজিপুরে সোনামুখী ইউনিয়ন পরিষদ চত্বরে বৃক্ষরোপণ

20