কৃষি সময়
প্রকাশ : Nov 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

মালচিং পদ্ধতিতে তরমুজ চাষে লাভবান কৃষকরা

চট্রগ্রাম সংবাদদাতাঃ 
চট্রগ্রামের মিরসরাইয়ে মালচিং পদ্ধতিতে তরমুজ চাষাবাদ করে লাভবান হচ্ছেন চাষীরা। কম খরচে,অল্প সময়ে গ্রীষ্মকালীন এ চাষাবাদে ভাল টাকা আয় করছেন চাষীরা। ফলে দ্রুত বাড়ছে এ চাষাবাদের পরিধি। 

জানা গেছে, মিসরাইয়ে চলতি বছর দুই হেক্টর জমিতে আটজন কৃষক গ্রীষ্মকালীন তরমুজ চাষ করেছেন। এদের মধ্যে তিনজনকে কৃষি অফিস থেকে প্রদর্শনী দেয়া হয়েছে। বাকি পাঁচজন আগে প্রদর্শনী নিয়ে বর্তমানে নিজ উদ্যোগে চাষ করছেন। কৃষি বিভাগ থেকে চাষীদের চাষাবাদের পুরো সময়ে সব রকমের পরার্মশ এবং সহযোগীতা দেয়া হচ্ছে। 

সরেজমিনে চাষীদের জমিতে গিয়ে দেখা যায়,পুরো জমি তারা মালচিং পেপারে ঢেকে দিয়েছেন। তার ভিতর থেকে গাছ বের হয়ে মাচায় তুলে দেয়া হয়েছে। প্রতিটি মাচার নিয়ে ঝুলছে অসংখ্যা রঙিন তরমুজ। যা সবার দৃষ্টি কেড়েছে। চাষীরা জমি থেইে পাইকারদের কাছে ভাল দামে তরমুজ বিক্রি করছেন। তরমুজ বিক্রি করে ভাল টাকা আয় হবার কারনে এ উপজেলায় অন্য চাষীরাও এ চাষাবাদে এখন আগ্রহ দেখাচ্ছেন। 

উপজেলার খৈয়াছরা ইউনিয়নের মসজিদ্দিয়া গ্রামের তরমুজচাষী মো. লিটন জানান,আমি গত বছর উপজেলা কৃষি অফিস থেকে প্রদর্শনী নিয়ে গ্রীষ্মকালীন তরমুজ চাষ করেছিলাম। চলতি বছর নিজ উদ্যোগে ৫৪ শতাংশ জমিতে রসগোল্লা, রবি, বিগ-বাইট, সূর্য ডিম ও কিং সুগার জাতের তরমুজ চাষ করেছি। এতে আমার খরচ হয়েছে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা। ফলন ভালো হয়েছে। এরই মধ্যে প্রায় ২ লাখ টাকার তরমুজ বিক্রি করেছি। আরো ৩ লাখ টাকার মতো বিক্রি করতে পারব বলে আশা করছি।

মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, চলতি বছর উপজেলায় আটজন কৃষক দুই হেক্টর জমিতে এ তরমুজ চাষ করেছেন। এদের মধ্যে প্রদর্শনীতে ছিল তিনজন। বাকিরা আগে প্রদর্শনী পেয়ে নিজ উদ্যোগে চাষ করছেন। ভালো ফলন ও দাম পাওয়ায় কৃষকরা খুশি। আগামীতে আবাদ আরো বাড়বে বলে আমি আশাবাদী।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘নবীর ন্যায়পরায়ণতা ও ন্যায়বিচারের আলোকে দেশ পরিচালনার সর্

1

পতিত জমি চাষাবাদে আনতে বিএডিসির উদ্যোগ

2

টেকনাফে শসার বাম্পার ফলন

3

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা

4

মৃত তিমিটিকে মাটি চাপা দিলো বন বিভাগ

5

জাতীয় ফলমেলায় শৈশবের স্বাদ খুঁজছেন দর্শনার্থীরা

6

রাবির বৃত্তি তহবিলে ভূমিমন্ত্রীর ১০ লাখ টাকার অনুদান

7

মৎস্য গবেষণার মহাপরিচালক হলেন লতিফুর রহমান

8

খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক

9

সিরাজগঞ্জে এক জমিতে ৪ সবজির চাষ

10

সবজির ফলন দামে চাষিরা খুশি

11

ভাসমান হাটে জমজমাট সবজি কেনাবেচা

12

বেগুন চাষে মাঈনের সাফল্য

13

সারের অনিয়ম-দুর্নীতিতে সরকারের ‘জিরো টলারেন্স’- কৃষি সচিব

14

খামারবাড়িতে কর্মকর্তাদের হুমকি ও চাঁদা দাবি শেকৃবি ছাত্রদল ন

15

একই জমিতে চার ফসলের স্বপ্ন

16

পাখির গ্রাম কিশোরনগর

17

লাম্পি স্কিন ডিজিজ নিয়ন্ত্রণে সার্ক দেশগুলোর প্রশিক্ষণ শুরু

18

ফরিদপুরে পেঁয়াজ পচে ক্ষতিগ্রস্থ চাষীরা

19

বড় বাজেট, কৃষির হিস্যা ছোট

20