কৃষি সময়
প্রকাশ : Nov 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

হলুদ মাল্টায় মাসুদের ভাগ্য বদল

চুয়াডাঙ্গা সংবাদদাতাঃ 
মরক্কো জাতের হলুদ মাল্টার বাগান করে নিেেজর ভাগ্য বদল করেছেন মাসুদ রানা নামে এক উদ্যোক্তা। ৮০ শতাংশ জমিতে তিনি মাল্টা চাষাবাদ করে প্রথমবার ফল বিক্রি করেই ৫ থেকে ৬ লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছেন এই তরুণ। সফল এ উদ্যোক্তা চুয়াডাঙ্গার জীবননগরের নতুনপাড়া গ্রামের বাসিন্দা। 

জানা যায়,এ উদ্যোক্তা প্রায় তিন বছর আগে ৮০ শতাংশ জমিতে ২৩০টি মরক্কো জাতের হলুদ মাল্টার গাছ লাগিয়ে বাগান গড়ে তোলেন। এতে তার ৪০ হাজার টাকার মোত খরচ হয়। এবার তার প্রতিটি গাছে বড় সাইজের প্রচুর মাল্টা ধরেছে। ইতোমধ্যে পরিপক্ক হয়ে হলুদ আকার ধরন করতে শুরু করেছে মাল্টা। এই বাগান থেকে এবার ৫ থেকে ৬ লাখ টাকার ফল বিক্রির আশা করা হচ্ছে। 

মাল্টা চাষের উদ্যোক্তা মাসুদ রানা জানান, মরক্কো জাতের প্রতিটি মাল্টার ওজন ৫০০-৬০০ গ্রাম পর্যন্ত হয়। গাছে ফলও ধরে প্রচুর। স্বাদ, গন্ধ ও আকারের কারণে স্থানীয়ভাবে এই মাল্টার চাহিদা তৈরি হয়েছে। ভাল ফলন দেখে সবার আগ্রহে এরই মধ্যে বাগান থেকে চারা বিক্রি শুরু করেছেন তিনি। আশপাশের গ্রাম ও শহরের অনেক তরুণ তার কাছ থেকে চারা সংগ্রহ করছেন। শিঘ্রই তিনি তার বাগান বড় করার উদ্যোগ নিয়েছেন। 

জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেনের ভাষ্য, ভৌগোলিক অবস্থান ও আবহাওয়ার কারণে জীবননগরে মাল্টা চাষের ভালো সম্ভাবনা রয়েছে। চলতি মৌসুমে প্রায় ৩০০ হেক্টর জমিতে মাল্টার আবাদ হয়েছে। আগামী দিনে এ আবাদ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। ব্যাপক উৎপাদন সম্ভব হলে মাল্টার আমদানিনির্ভরতা কমানোর পাশাপাশি দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণেও ভূমিকা রাখবে।

উপজেলা কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে জীবননগরে প্রায় ৩০০ হেক্টর জমিতে মাল্টার আবাদ হয়েছে। উপজেলার আন্দুলবাড়িয়া, কেডিকে, বাঁকা, উথলী ও রায়পুর ইউনিয়নে এ ফলের চাষ বেশি হচ্ছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশুপাখির প্রতি শরীফের ভালোবাসা

1

চাঁপাইনবাবগঞ্জে আম চাষের তৈরি হচ্ছে কর্মসংস্থান

2

বিএনপির কাউন্সিল ডিসেম্বরে

3

বিষ দিয়ে পুকুরের ৩৫ লাখ টাকার মাছ নিধন

4

মোরেলগঞ্জে সুপারির জমজমাট বাজার

5

আনারকলি চাষে মিঠুর ভাগ্য বদল

6

ফসলি জমিতে ইটভাটা বন্ধ করলো প্রশাসন

7

রাজশাহীতে বেড়েছে পাটের আবাদ

8

আলুর পর করলাতেও লোকসান

9

মাধবদীতে ২ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

10

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই

11

৭২৩ বস্তা রাসায়নিক সার জব্দ

12

আমাদের কাছে তিনি ছিলেন ‘লিজেন্ড’,

13

যে হাটে কোটি টাকার কলা বিক্রি হয়

14

এক কার্গো এলএনজি কেনার অনুমোদন

15

বাগেরহাটের ঢেঁড়স চাষীরা হতাশ

16

দাকোপে নদীগর্ভে যাচ্ছে ফসলি জমি

17

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

18

বগুড়ায় আউশের ফলনে কৃষকের মুখে হাসি

19

হরিণের মাংস মাথা ও চামড়া জব্দ

20