কৃষি সময়
প্রকাশ : Nov 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

একই জমিতে জোড়া ফসল

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ 
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কৃষকেরা সীমিত জমিতে বাড়তি ফসল ফলানোর কৌশলে ঝুঁকছেন। ভার্টিক্যাল ও ক্রমিক পদ্ধতিতে একই জমিতে একাধিক ফসল আবাদের এই কৌশল তাদের কাছে তুলে ধরছে নতুন সম্ভাবনার দুয়ার।  দিন দিন কমছে কৃষিজমির পরিমাণ কমে যাওয়া ও খাদ্য চাহিদা বাড়ায় তারা এ পদ্ধতির চাষাবাদ করছেন। যা বেশ সাড়া ফেলেছে।
 
জানা যায়, রাণীশংকৈল উপজেলায় প্রায় ২ হেক্টর জমিতে ভার্টিক্যাল পদ্ধতিতে নিচে আদা ও ওপরে শিম, শিমের সঙ্গে করলা এবং বরবটির সঙ্গে শিম চাষ হচ্ছে। পাশাপাশি ক্রমিক পদ্ধতিতে আলুর সঙ্গে মিষ্টিকুমড়া এবং ভুট্টার সঙ্গে ঝিঙা চাষ চলছে প্রায় ৮ হেক্টর জমিতে।

বাঁশবাড়ী গ্রামে গিয়ে দেখা যায় চাষাবাদের এই ভিন্ন চিত্র। একই জমির ওপরের অংশে মাচা তৈরি করে শিম চাষ করা হচ্ছে, আর নিচের ছায়াঘেরা অংশে আবাদ হচ্ছে আদা।

এ গ্রামের কৃষাণী দিলুফা ইয়াসমিন বলেন, একই জমিতে দুই ধরনের ফসল আবাদ করে তারা বেশ লাভবান হচ্ছেন। শিমের মৌসুম শেষ হলে জমিতে আদা থেকে যাবে; ফলে একটি ফসল তোলার পর আরেকটি ফসল থেকেও আয় করা সম্ভব হবে।

আরেক চাষী কাবুল হোসেন বলেন,এ পদ্ধতির চাষাবাদে বছরজুড়ে নানা ধরনের সবজি ও ফলন তুলে বিক্রি করা যায়। এতে হাতে নগদ টাকা আসে। যা অন্য চাষাবাদে এবং সংসারে যোগান দেয়। 

উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম জানান, এসব পদ্ধতি ছড়িয়ে দিতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। পরিকল্পিতভাবে একই জমিতে একাধিক ফসল উৎপাদন করা গেলে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি কৃষকের উৎপাদন ও আয় বাড়ানো সম্ভব হবে। দিন দিন কৃষিজমির পরিমাণ কমে আসায় একই জমিতে একাধিক ফসল উৎপাদনের কৌশল হিসেবে ভার্টিক্যাল ও ক্রমিক পদ্ধতির চাষাবাদে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিমাত্রায় কীটনাশক প্রয়োগে মাটির উর্বরতা হুমকিতে

1

বাজারে অসময়ের আমের জমজমাট কেনাবেচা

2

মিশ্র ফল চাষে চালক মিজানের বাজিমাত

3

চিকিৎসা নিয়ে বনে ফিরল হনুমানটি

4

অপরিকল্পিত উন্নয়নে ছোট হচ্ছে চলনবিলঃ হুমকিতে জীববৈচিত্র্য

5

লোহাগড়ায় পাহাড় কাটার অভিযোগ

6

পাখির কলকাকলিতে মুখরিত সুন্দরগঞ্জ

7

৩৪ বছর ধরে গাছ লাগাচ্ছেন ইমাম

8

২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু

9

মালচিং পদ্ধতিতে টমেটো চাষে বাম্পার ফলন

10

কৃষকের ৪ শতাধিক ফলদ কলাগাছ কাটলেন প্রতিপক্ষরা

11

ঘুরে দাঁড়াচ্ছে লস্করপুর ভ্যালির ২৪ চা-বাগান

12

শেরপুরের গারো পাহাড়ের ২৫ হাজার গাছ উধাও

13

জুলাই-আগস্টে রেমিট্যান্স এলো ৬ বিলিয়ন ডলার

14

রঙ্গিন মাছ চাষে ইমনের ভাগ্য বদল

15

সুন্দরবনে অবৈধ শুঁটকির কারখানা

16

কৃষককে জিম্মি করে কৃত্রিম সংকট ও বাড়তি দামে সার বিক্রির সুযো

17

যমুনার চরাঞ্চলে সবুজের সমারোহ

18

শিয়াল হত্যায় ১০ জনের বিরুদ্ধে মামলা

19

বাড়তি দামেও মিলছে না পর্যাপ্ত সার

20