কৃষি সময়
প্রকাশ : Nov 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

বৈরী আবহাওয়া আলু নিয়ে শঙ্কায় চাষীরা

জয়পুরহাট সংবাদদাতাঃ 
জয়পুরহাটের কৃষকরা বৈরী আবহাওয়া ও ঘূর্ণিঝড়ের প্রভাবে মাঠে থাকা আমন ধান এবং সদ্য রোপণ করা আলু নিয়ে বিপাকে পড়েছেন। 

জেলা কৃষি বিভাগ সূত্র জানায়, এ বছর জয়পুরহাটের পাঁচ উপজেলায় প্রায় ৭০ হাজার ১১০ হেক্টর জমিতে আমন চাষাবাদ হয়েছে। এছাড়া পাঁচ উপজেলায় আলু চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৩৮ হাজার ৪০০ হেক্টর জমিতে।

কৃষকদের আশঙ্কা, টানা বৃষ্টি হলে পাকা ধান জমিতে পড়ে নষ্ট হতে পারে। পাশাপাশি আলুর জমিতে পানি জমে বীজ পচে যাওয়া, গাছের বৃদ্ধি ব্যাহত এবং বিভিন্ন রোগবালাইয়ের প্রকোপ বাড়তে পারে। এতে উৎপাদন খরচ তুলতে না পারার আশঙ্কাও করছেন অনেকে|

জেলার বিভিন্ন এলাকায় এখন আমন কাটার প্রস্তুতি চলছে। কোথাও কোথাও ধান পাকতে শুরু করেছে। অপরদিকে আগাম আলু চাষের জন্য জমি প্রস্তুত করে রোপণ করছেন কৃষকরা। এমন সময়ে বৈরী আবহাওয়ার প্রভাবে বৃষ্টির আশঙ্কা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

কৃষক সুজাউল ইসলাম বলেন, গত দু'দিন আগেই জমিতে নতুন করে আলুর বীজ রোপণ করেছি। এরপর থেকেই বৃষ্টির শুরু হয়েছে। ভারী বৃষ্টিতে আলুর বীজতলা যদি ডুবে যায় এবং বৃষ্টির বাড়তে থাকে তাহলে আলুর বীজ পঁচে যাওয়ার সম্ভাবনা থাকে। এমনিতেই পর পর গত দুই বছর আলু চাষ করে লোকশানে আছি।

কৃষক তরিকুল ইসলাম বলেন, শুক্রবার (২০ নভেম্বর) বিকেল থেকে থেমে থেমে বৃষ্টি হলেও শনিবার সকাল থেকেই হালকা ভারী বৃষ্টি হচ্ছে। যার ফলে আলু নিয়ে শঙ্কায় আছি।

কৃষি সংশ্লিষ্টরা বলছেন, আমন ও আলুÑদুটিই এ অঞ্চলের অন্যতম প্রধান ফসল। আবহাওয়া অনুকূলে না থাকলে এবার কৃষি উৎপাদনে বিরূপ প্রভাব পড়তে পারে। এ অবস্থায় আবহাওয়ার পূর্বাভাসের দিকে নজর রাখার পাশাপাশি জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখার পরামর্শ দিচ্ছেন কৃষি সংশ্লিষ্টরা।

জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনজু আলম সরকার বলেন, সারাদেশের ন্যায় জয়পুরহাটের পাঁচ উপজেলায় শনিবার ১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ইতিমধ্যেই জেলায় প্রায় ২০ শতাংশ আমন কাটামাড়াই হয়েছে। এছাড়াও কোথাও আগাম জাতের আলুর বীজ রোপণে ব্যস্ত কৃষকরা। আশা করছি আগামী ২/৩ দিন বৃষ্টি না হলে আলুর কোনো ক্ষতি হবে না।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটের হাটে দিনে কোটি টাকার লেনদেন

1

সখের প্রাণী খামারে আবিদের বাগ্য বদল

2

বিক্রয়কেন্দ্র না থাকায় সংকটে লতিরাজ কচুর সম্ভাবনা

3

কাঁঠালের খোসা থেকে পরিবেশবান্ধব চামড়া

4

ভিমরুলের কামড়ে প্রাণ গেল নানি-নাতনির

5

বদলে যাচ্ছে কুষ্টিয়ার মসলার গ্রাম

6

কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ

7

হাওরের ধান যথাসময়ে কাটতে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হয়েছে : কৃষ

8

নার্সারিতে লুৎফরের জীবন বদল

9

বন্যায় ডুবেছে ১.১৪ লাখ হেক্টর জমির ফসল

10

বগুড়ায় তৈরি হচ্ছিল ভারতের তালমিছরি

11

হ্যাচিং এগ রপ্তানী শুরু

12

পাহাড়ি হাটে বাহারি বাজার

13

৪৫ দিনেই মুরগির ওজন হবে ১ কেজি

14

বন্যায় মৃত্যু ৫১ জনের

15

ইলিশের আকাল খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

16

পদ্মার ভাঙনে নদীগর্ভে হাজার বিঘা জমি

17

শেরপুরে ৬শ’ একর জমিতে জলাবদ্ধতা

18

সিলেট সীমান্তে ৯০ লাখ টাকার চোরাইপণ্য আটক

19

সুন্দরবনে হরিণের মাংসসহ চামড়া জব্দ

20