কৃষি সময়
প্রকাশ : Sep 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভিমরুলের কামড়ে প্রাণ গেল নানি-নাতনির

কৃষি সময় ডেস্কঃ 
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ভিমরুলের কামড়ে নানি ও নাতনির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার নাওগাঁও ইউনিয়নের বাদিহাটি পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন একই এলাকার আব্দুল মোতালেবের স্ত্রী সুমেরী বেগম (৭০) ও তার নাতনি আসিফা আক্তার (৩)।

জানা যায়, বাড়ির আঙিনায় ভিমরুলের একটি বাসা ছিল। সেখান থেকে একঝাঁক ভিমরুল বের হয়ে তিন বছরের শিশু আসিফাকে কামড়াতে শুরু করে। এতে আসিফা চিৎকার শুরু করলে তাকে বাঁচাতে নানি সুমেরী বেগম এগিয়ে আসেন। এ সময় তাকেও ভিমরুল কামড়ায়। কামড়ের তীব্রতায় শিশু আসিফা ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় সুমেরী বেগমকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনিও শেষনিশ্বাস ত্যাগ করেন।

ফুলবাড়ীয়া থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।  

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমজমাট সাপাহার আম বাজার

1

সবজি-সালাদে মানবদেহের ক্ষতিকর কীটনাশকের উপস্থিতি

2

রংপুরে হিমাগারের ভাড়া কমানোর দাবিতে বিক্ষোভে কৃষক

3

নওগাঁর কৃষকরা আগাম সবজি চাষে ব্যস্ত

4

কাঁঠাল থেকে তৈরি হচ্ছে বিস্কুট

5

জলাবদ্ধতায় অনাবাদি ২শ’ একর জমি

6

পোকা দমনে পার্চিং ব্যবহারে মিলছে সুফলতা

7

৭ মাস পর উৎপাদনে ফিরছে যমুনা সার কারখানা

8

২৩টি টিয়া পাখি অবমুক্ত

9

কৃষি প্রকল্পের এক পিডির বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ

10

ঘাটাইল বনাঞ্চলে বেপরোয়া গাছ লুট

11

রাজশাহী চিনিকল বিপুল লোকসান নিয়ে উৎপাদনে যাচ্ছে

12

ডিলারের ৬১১ বস্তা সার লুট

13

বৃষ্টির মতো উপর থেকে ফসলি জমিতে সেচ পদ্ধতি বিএডিসির

14

কিশোরগঞ্জে সংকটে সারের দাম বাড়তি

15

১৮ ফুট অজগর উদ্ধার করে লাউয়াছড়ায় অবমুক্ত

16

পচে গেল ৩০ হাজার মণ মজুদ করা আলু

17

সার উৎপাদনে ফিরেছে সিইউএফএল

18

ঢাকা সহ সারা দেশে বজ্রবৃষ্টির সম্ভাবনা

19

জলবায়ু প্রভাবে ক্ষতিগ্রস্থ দেশগুলোর টিকে থাকা কঠিন

20