কৃষি সময়
প্রকাশ : Nov 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

টানা বৃষ্টিতে পেঁয়াজ চাষীদের মাথায় হাত

রাজবাড়ী সংবাদদাতাঃ 
রাজবাড়ীতে টানা বৃষ্টিপাতে চরম ক্ষতির মুখে পড়েছেন পেঁয়াজ চাষীরা। গত মৌসুমের ক্ষতি পুষিয়ে নিতে তারা অনেক স্বপ্ন নিয়ে জমিতে বীজতলা করেছিলেন। অনেক বীজতলায় চারা গজিয়েছে। কিন্তু টানা দু’দিনের বৃষ্টিপাতে এখন সেই বীজতলা পানিতে ডুবে গেছে। এতে নতুন মৌসুমের শুরুতেই বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কায় পড়েছেন জেলার কৃষকেরা। বৃষ্টির পানিতে ডুবে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে শীতকালীন সবজি ও ধানখেতেও। এমন অবস্থায় জেলার চাষীরা পড়েছে চরম বিপাকে। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে রাজবাড়ীতে ৪০ হাজার ৯৩২ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৫ হাজার হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের আবাদ হয়েছে। বাকি ৩৫ হাজার ৯৩২ হেক্টর জমিতে হালি পেঁয়াজ আবাদের প্রস্তুতি নিয়েছেন কৃষকেরা। এ লক্ষ্যে ইতোমধ্যে বীজতলা তৈরি করেছেন তারা। পাশাপাশি জেলায় প্রায় ৫ হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজির চাষ হচ্ছে।

ধারদেনা করে পেঁয়াজের বীজ কিনে স্বপ্ন বুনেছিলেন রাজবাড়ীর কৃষকেরা। কিন্তু টানা দুই দিনের বৃষ্টিতে সেই স্বপ্ন এখন পানির নিচে।

রাজবাড়ী সদর ও বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন কৃষিজমি ঘুরে দেখা যায়, অনেক জমিতে বৃষ্টির পানি জমে আছে। পেঁয়াজের বীজতলার ছোট ছোট চারা পানির নিচে তলিয়ে গেছে। কোথাও কোথাও জমে থাকা পানি সরাতে জমির মাঝখানে ছোট ছোট নালা তৈরি করছেন কৃষকেরা। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকায় ফসল রক্ষা নিয়ে শঙ্কা কাটছে না তাদের।

রাজবাড়ী সদর উপজেলার কৃষক বরাট ইউনিয়নের কৃষক জামাল উদ্দিন বলেন, গত বছর পেঁয়াজের দাম কম থাকায় উৎপাদন খরচও ওঠেনি। এবার ধারদেনা করে বীজ কিনে বীজতলা তৈরি করেছিলাম। কিন্তু বৃষ্টিতে আমার বীজতলার সব চারা নষ্ট হয়ে গেছে। তার দাবি, এলাকার প্রায় ৬০ শতাংশ কৃষক একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তা দেওয়ার দাবি জানান তিনি।

বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের কৃষক আজিজুল ইসলাম বলেন, এ উপজেলায় প্রায় ৮০ শতাংশ কৃষক পেঁয়াজের বীজতলা তৈরি করেছেন। অধিকাংশ বীজতলার চারার বয়স ১৫ থেকে ২০ দিন। কিন্তু টানা দুই দিনের বৃষ্টিতে সব বীজতলা পানির নিচে তলিয়ে গেছে। এমন বৃষ্টিপাত আরও দুই দিন অব্যাহত থাকলে ৯০ শতাংশ কৃষকের চারা নষ্ট হয়ে যেতে পারে।

সিদ্দিকুর রহমান নামে আরেক কৃষক বলেন, নিম্নচাপের প্রভাবে হঠাৎ শুরু হওয়া বৃষ্টিতে কৃষিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। আরও একদিন বৃষ্টি হলে ফুলকপিতে পচন ধরতে পারে। এ ছাড়া ধান, পেঁয়াজের বীজতলা ও অন্যান্য ফসলও নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এ সময়ের বৃষ্টিপাত কৃষকদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।

রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. এনামুল হক বলেন, আবহাওয়া অধিদপ্তর থেকে আগামী চার দিন বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী দুই দিন আরও বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টির পরিমাণ বেশি হলে কৃষিতে ক্ষতি হতে পারে। বিষয়টি কৃষি বিভাগ পর্যবেক্ষণ করছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সার উৎপাদনে ফিরেছে সিইউএফএল

1

ফ্ল্যাট বিক্রি করে এমপির স্ত্রীর সাথে প্রতারণা, কারাগারে ধান

2

হাওরের ফসলি জমি ফেটে চৌচির

3

আরও ৬ কার্গো এলএনজি কিনবে সরকার

4

আমদানিনির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রী

5

বৃক্ষ মেলায় একটি বনসাই দেখতে ভিড়

6

৫০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

7

সম্ভাবনার নতুন ঠিকানা চলনবিল

8

কাপাসিয়ায় গরু চুরির হিড়িক

9

গাজনার বিলে মৎস্য চাষে ভাগ্য বদলের হাতছানি

10

নদীতে বিলিন হচ্ছে কৃষি জমি

11

কুড়িগ্রামের কৃষকরা আগাম ফুলকপি চাষে ব্যস্ত

12

ব্ল্যাক রাইস চাষে মিজানের সফলতা

13

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

14

৯৮ প্রজাতির বৃক্ষ সংরক্ষণের উদ্যোগ

15

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য স

16

গুরুদাসপুরে পাটের বাম্পার ফলন হলেও দরপতনে হতাশ চাষিরা

17

৫৫ লাখ পরিবার ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছেন

18

সংকটে কদমতলী মৎস্য অভয়াশ্রম

19

২৫ জনে চলছে জেলার প্রাণিসম্পদ সেবা

20