কৃষি সময় ডেস্কঃ
বিশ্বজুড়ে বিড়াল পালনের প্রবণতা বাড়ছে। এর সঙ্গে বাড়ছে বিড়ালের খাবার, চিকিৎসা, খেলনা ও বিভিন্ন পণ্য কেনার খরচ। সব মিলিয়ে বিড়ালকেন্দ্রিক বৈশ্বিক বাজারের আকার ১০ হাজার কোটি ইউরো ছাড়িয়েছে। অর্থনীতির এ নতুন প্রবণতাকে বলা হচ্ছে ‘ক্যাটনমিকস’। জাপান, ইউরোপ, যুক্তরাষ্ট্র ও চীনে এ বাজার দ্রুত বড় হচ্ছে।
জাপানে বিড়ালকেন্দ্রিক অর্থনীতির এ প্রবণতা পরিচিত ‘নেকোনমিকস’ নামে। দেশটিতে চলতি বছর এ বাজারের আকার দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৭০০ কোটি ইউরো বা ৩ লাখ কোটি ইয়েনে।
পিডব্লিউ কনসালটিংয়ের এক প্রতিবেদন এবং শেসির রেসপেক্ট মাই নেচার ইনডেঙ্রে তথ্য অনুযায়ী, পোষা প্রাণীর পেছনে মোট ব্যয়ের ৩৮ দশমিক ৫ শতাংশই হয় বিড়ালকে ঘিরে। বিড়ালকে পরিবারের সদস্য হিসেবে দেখার প্রবণতা বাড়ায় তাদের খাবার, চিকিৎসা ও পরিচর্যায়ও ব্যয় বাড়াচ্ছেন মালিকরা।
জাপান পেট ফুড অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, গত বছর দেশটিতে পোষা বিড়ালের সংখ্যা ছিল ৮৮ লাখ। একই সময়ে কুকুর ছিল ৬৮ লাখ। একটি বিড়ালের পুরো জীবনকালে একটি জাপানি পরিবার গড়ে প্রায় ১০ হাজার ৩০০ ইউরো বা ১৮ লাখ ইয়েন খরচ করে।
জাপানে বিড়ালকেন্দ্রিক অর্থনীতির এ প্রবণতা পরিচিত ‘নেকোনমিকস’ নামে। দেশটিতে চলতি বছর এ বাজারের আকার দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৭০০ কোটি ইউরো বা ৩ লাখ কোটি ইয়েনে। কানসাই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাৎসুহিরো মিয়ামোতো এ তথ্য জানিয়েছেন। বিড়ালের ক্যাফে, খেলনা ও বিভিন্ন পণ্য সবই এ বাজারের অংশ।
ইউরোপেও বাড়ছে বিড়ালের জনপ্রিয়তা। ইউরোপিয়ান পেট ফুড ইন্ডাস্ট্রি ফেডারেশনের (ফেডিয়াফ) ২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে ইউরোপের ১৪ কোটি ৯০ লাখ পরিবারে পোষা প্রাণী ছিল। এসব পরিবারের মোট পোষা প্রাণীর সংখ্যা ৩০ কোটি ৬০ লাখ। এর মধ্যে বিড়াল ১১ কোটি ১০ লাখ এবং কুকুর ৯ কোটি ১০ লাখ।
ইউরোপে সবচেয়ে বেশি পোষা বিড়াল রয়েছে ফ্রান্স ও জার্মানিতে। এরপর রয়েছে ইতালি। দেশটিতে গত বছর পরিবারের পোষা বিড়ালের সংখ্যা বেড়ে ১ কোটি ১০ লাখে দাঁড়িয়েছে, যা ২০২২ সালে ছিল ১ কোটি ২০ হাজার। এ সময়ে বিড়াল দত্তক নেয়ার হার বেড়েছে ৪ দশমিক ৭ শতাংশ।
ইউরোপের পোষা প্রাণীর খাবারের বাজারে বিড়ালের খাবারের হিস্যা ৫০ শতাংশ। কুকুরের খাবারের হিস্যা ৪৬ শতাংশ।
ইতালিতে বছরে বিড়ালের খাবারের পেছনে ব্যয় হয় প্রায় ২৩৫ কোটি ইউরো। অ্যাসালকো-জুমার্কের ২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী, দেশটির কুকুর ও বিড়ালের খাবারের বাজারে বিড়ালের খাবারের হিস্যা ৫৬ শতাংশ। এ খাতে বার্ষিক প্রবৃদ্ধি ৪ দশমিক ৩ শতাংশ।
চীনেও কুকুরের তুলনায় বিড়ালকেন্দ্রিক বাজার দ্রুত সম্প্রসারণ হচ্ছে। দেশটির শহরাঞ্চলে বিড়ালের সংখ্যা ৭ কোটি ২৯ লাখ, যেখানে কুকুর রয়েছে ৫ কোটি ৩৪ লাখ। বিড়ালকেন্দ্রিক বাজারের প্রবৃদ্ধি ৫ দশমিক ২, কুকুরের বাজারে তা ৩ দশমিক ২ শতাংশ। Ñইউরো নিউজ অবলম্বনে
যুক্তরাষ্ট্রেও বিড়াল পালনের প্রবণতা বাড়ছে। আমেরিকান পেট প্রডাক্টস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, দেশটির ৫ কোটি ৩০ লাখ পরিবারে বিড়াল রয়েছে, যা মোট পরিবারের প্রায় ৩৯ শতাংশ। ২০২৪-২৫ সালের মধ্যে এ সংখ্যা বেড়েছে ৫ শতাংশ। বিশেষ করে জেনজিদের মধ্যে বিড়াল দত্তক নেয়ার হার বেড়েছে ২৭ শতাংশ।
কৃ/স/জয়