কৃষি সময়
প্রকাশ : Oct 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিষেধাজ্ঞা আমান্য করে জলাশয় ভরাট

মুন্সীগঞ্জ সংবাদদাতাঃ 
মুন্সীগঞ্জের ঐতিহাসিক আড়িয়ল বিলের চারপাশের উর্বর কৃষিজমি থেকে মাটি কেটে ট্রলারে করে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করারও অভিযোগ পাওয়া গেছে। একই সাথে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা এবং প্রশাসনের কঠোর হুঁশিয়ারি পরও চলছে জলাশয় ভরাট। এতে জলাশয়ের আয়তন এবং কৃষি জমি দুটোই কমছে। দীর্ঘদিন ধরে এই কর্মকান্ড চললেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। 

স্থানীয়রা জানান, প্রশাসনের বাধার মুখে কিছুদিন এ কার্যক্রম বন্ধ থাকলেও এখন আবারও রাতের আঁধারে ভরাটের কাজ চলছে। প্রতিরাতে বাল্কহেডে করে বালু এনে সারা রাত ড্রেজারের মাধ্যমে জলাশয়ে ফেলা হয়। শুধু ভরাটই নয়, বিলের চারপাশের উর্বর কৃষিজমি থেকে মাটি কেটে অবৈধ ট্রলারে করে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করা হচ্ছে।

শ্রীনগর উপজেলার পশ্চিম বাড়ৈখালী এলাকায় রাতের আঁধারে ড্রেজার বসিয়ে প্রায় সোয়া একর আয়তনের একটি গভীর জলাশয়ের প্রায় অর্ধেক ভরাট করা হয়েছে। বাকি অংশেও চলছে ভরাটের কাজ। এছাড়া বিলের গাদিঘাট অংশে পানি প্রবাহের জন্য নির্মিত ব্রিজের মুখ বন্ধ করে বালু দিয়ে ভরাট করা হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে এলাকার এক বাসিন্দা বলেন, রাতে একদিকে ড্রেজারের মাধ্যমে জলাশয়ে বালু ফেলা হয়, অন্যদিকে কৃষিজমি থেকে মাটি কেটে ট্রলারে করে সিরাজদিখান উপজেলার বিভিন্ন ইটভাটায় নিয়ে যাওয়া হয়।

স্থানীয় একটি চক্র দীর্ঘদিন ধরে জলাশয় ভরাটের কাজ করে আাসছে। আর এসব হচ্ছে সবার চোখের সামনে প্রকাশ্য। স্থানীয়রা প্রশাসনের কাছে চক্রটির বিরিুদ্ধে অভিযোগ করলেও কোন কাজ হচ্ছে না। 

এ বিষয়ে শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া বলেন, বিষয়টি আমি অবগত নই। খোঁজ নিয়ে ব্যবস্থা এদেও বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে আগাম সবজিতে লাভের স্বপ্ন

1

১৫০০ বস্তা সার জব্দ

2

আগাম আলুতে ভাগ্য ফেরানোর চেষ্টা

3

৩৯৫ কেজি ইলিশ গেলো এতিমখানায়

4

সালথায় পাটকল স্থাপনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ

5

শেরপুরে ১৫ সার ডিলার কারাগারে

6

‘বাইকুনুর’ আঙুরে স্বপ্ন বুনছেন মুন্না

7

খাদ্য উৎপাদকদের ৫৩ দশমিক ৬৫ শতাংশই ক্ষুদ্র কৃষক

8

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৫ বিলিয়ন ডলার

9

হিমাগার ভাড়া না কমালে আলুচাষী ও ব্যবসায়ীদেও আন্দোলনের হুঁশিয়

10

৫০ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস

11

বনে ফিরলো ২৪ পাখি

12

ঝালকাঠিতে চাই বুছনার বাজার এখন চাঙ্গা

13

রেণুপোনায় ভাগ্য বদলাচ্ছে তাদের

14

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য স

15

প্লানিং কমিশনের সদস্যের বক্তব্য অবাক হয়ে শুনলেন সবাই ।। ড. ক

16

শাহী পেঁপে চাষে সাইদুরের ভাগ্য বদল

17

বাঁশখালীতে বিশ্ব হাতি দিবসে ক্ষতিগ্রস্ত কৃষকদের চেক

18

বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৬০ পরিবার পেল সহায়তা

19

সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ

20