কৃষি সময়
প্রকাশ : Aug 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

হিমাগার ভাড়া না কমালে আলুচাষী ও ব্যবসায়ীদেও আন্দোলনের হুঁশিয়ারি

কৃষি সময় ডেস্কঃ 
হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া যৌক্তিক পর্যায়ে নির্ধারণ না হলে আন্দোলন, আইনি লড়াই ও প্রতিরোধ কর্মসূচি একসঙ্গে চালানোর হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহীর আলুচাষী ও ব্যবসায়ীরা।

রাজশাহীতে প্রতি কেজি আলুর সংরক্ষণ ভাড়া ৫ টাকা ২০ পয়সার বেশি নেয়ার চেষ্টা করা হলে তা প্রতিহত করারও ঘোষণা দিয়েছেন তারা।

গতকাল রাজশাহীর পবা উপজেলার তকিপুরে জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সমিতির সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম ডনি। এ সময় সমিতির সভাপতি আহাদ আলী শাহসহ সংগঠনের অন্য নেতা ও চাষীরা উপস্থিত ছিলেন।
ইফতেখারুল ইসলাম বলেন, ‘রাজশাহীর জেলা প্রশাসনের নেতৃত্বে গঠিত কমিটি আলু সংরক্ষণের জন্য বস্তাপ্রতি প্রথম পাঁচ কেজি বাদ দিয়ে অবশিষ্ট আলুর প্রতি কেজির ভাড়া ৫ টাকা নির্ধারণের সুপারিশ করেছে। রাজশাহীর ভৌগোলিক ও সংরক্ষণ ব্যয়ের বাস্তবতা বিবেচনায় এ ভাড়াকেই যৌক্তিক বলে মনে করছেন তারা।

তিনি বলেন, ‘দেশের প্রায় ২৬টি আলু উৎপাদনকারী জেলার সুপারিশ বিবেচনা করে জাতীয় পর্যায়ে গড় ভাড়া ৫ টাকা ২০ পয়সা নির্ধারণের প্রস্তাব এসেছে। রাজশাহীর ক্ষেত্রে জেলা কমিটির সুপারিশ অনুযায়ী ভাড়া ৪ টাকা ৬০ পয়সা হওয়া উচিত। তবে জাতীয় স্বার্থে তারা ৫ টাকা ২০ পয়সা পর্যন্ত ভাড়া মেনে নিতে প্রস্তুত। এর বেশি ভাড়া নির্ধারণ করা হলে তা তারা মেনে নেবেন না।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে শ্রীলঙ্কায় সার্কের আঞ্চলিক কর্মশাল

1

শস্যবিমায় যুক্ত হচ্ছেন ক্ষতিগ্রস্ত কৃষক

2

অপরিকল্পিত উন্নয়নে ছোট হচ্ছে চলনবিলঃ হুমকিতে জীববৈচিত্র্য

3

চলনবিলে কচুরিপানা অপসারণ শুরু

4

কাজিপুরে নদী ভাঙনে জমি বসত ভিটা বিলিন

5

চালুর আগেই সৌর সেচের যন্ত্রাংশ চুরি

6

সমতলের আদিবাসীদের কারাম বৃক্ষ জিঁইয়ে রাখতে হবে -উজ্জল কুমার

7

কাপাসিয়ায় দখলে দুষনে মৃত খাল

8

উদ্বোধনের পরেই বন্ধ বর্জ্য শোধনাগার

9

গাছ বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : এমপি সেলিম রেজা

10

রাঙ্গুনিয়া ড্রেন না থাকায় জলাবদ্ধতায় দুর্ভোগ

11

কুড়িগ্রামের কৃষকরা আগাম ফুলকপি চাষে ব্যস্ত

12

শব্দদূষণ নিয়ন্ত্রণে হার্ড লাইনে পরিবেশ অধিদপ্তর

13

জলাবদ্ধতায় ২শ বিঘা জমিতে চাষাবাদ বন্ধ

14

মোটরযানে হাইড্রোলিক হর্ন ব্যবহারে নিষেধাজ্ঞা বিআরটিএর

15

ঘাটাইল বনাঞ্চলে বেপরোয়া গাছ লুট

16

কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ভ

17

মৃত্তিকা বিজ্ঞানী ডক্টর জেড করিমকে সংবর্ধনা

18

সুপারির বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

19

চলনবিলের তাজা মাছ, সূর্য ওঠার সাথে সাথেই জমে ওঠে আড়ৎ

20