কৃষি সময় ডেস্কঃ
নওগাঁর পোরশা উপজেলায় দুটি প্রতিষ্ঠানকে মোট চার লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। অনুমোদন ছাড়াই ইটভাটার পুনর্র্নিমাণ ও সংস্কারকাজ চালু রাখার অভিযোগে এ অর্থদন্ড করা হয়।
বুধবার দুপুরে উপজেলার পশ্চিম রঘুনাথপুর এলাকার ‘মেসার্স এনএসবি ব্রিকস্’ এবং নিতপুর এলাকার ‘মেসার্স কেইবিসি ব্রিকস্’ নামের দুটি ভাটায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে দুটি মামলা দায়েরের মাধ্যমে মোট চার লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং বৈধ কাগজপত্র না পাওয়া পর্যন্ত ভাটা দুটির সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার মুচলেকা নেওয়া হয়।
জেলা প্রশাসনের এঙ্িিকউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা সুলতানার নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন।
কৃ/স/জয়