কৃষি সময়
প্রকাশ : Nov 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

পেঁপে চাষে খালেকের সাড়ে ৪ লাখ টাকা আয়

দিনাজপুর সংবাদদাতাঃ 
টপলেডি জাতের পেঁপে চাষে ব্যাপক সফলতা পেয়েছেন আব্দুল খালেক নামে এক কৃষক। তিনি ৫০ শতক জমিতে এ জাতের পেঁপে চাষাবাদ করেছেন। তার বাগানের গাছে ধরেছে প্রচুর পেঁপে। চলতি মৌসুমে মোট সাত থেকে আট লাখ টাকার পেঁপে বিক্রির আশা করছেন তিনি। এরইমধ্যে এক দফা বাগান থেকে পেঁপে বিক্রি করে আয় করেছেন ৪ লাখ ৫০ হাজার টাকা। সফল এ চাষী দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের বাসিন্দা।

 জানা যায়,খালেক কৃষির প্রতি আগ্রহ থেকে তিনি ৫০ শতক জমিতে বাণিজ্যিকভাবে পেঁপে চাষ শুরু করেন। কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতায় জমিতে রোপণ করেন টপলেডি জাতের ৫৭০টি পেঁপে গাছ। নিয়মিত পরিচর্যায় গাছগুলোতে ভালো ফলন হয়েছে। এরইমধ্যে বাগান থেকে পেঁপে সংগ্রহ করে বাজারজাত করছেন তিনি। বাগান থেকেই পাইকাররা প্রতি মণ পেঁপে বিক্রি করছেন ১ হাজার ৬০০ টাকা দরে কিনে নিয়ে যাচ্ছেন। গত মৌসুমে এই বাগান থেকে পেঁপে বিক্রি করে তিনি প্রায় সাড়ে ৪ লাখ টাকা আয় করেছেন। চলতি মৌসুমে মোট সাত থেকে আট লাখ টাকার পেঁপে বিক্রির আশা করছেন ।

পেঁপে চাষী আবদুল খালেক জানান,অল্প জমিতে পরিকল্পিতভাবে পেঁপে চাষ করেও ভালো আয় করা সম্ভব। এ চাষে লাভের সম্ভাবনা দেখে আগামীতে আরও বড় পরিসরে উচ্চফলনশীল টপলেডি জাতের পেঁপে চাষের পরিকল্পনা আছে তার।

উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস জানান, এ বছর নবাবগঞ্জ উপজেলায় ১৫ হেক্টর জমিতে পেঁপে চাষ হচ্ছে। ভালো ফলন পেতে উন্নত জাতের চারা নির্বাচন, সুষম সার প্রয়োগ, সঠিক পানি ব্যবস্থাপনা ও নিয়মিত পরিচর্যা জরুরি। রোগবালাই দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহযোগিতা দেওয়া হচ্ছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বনাঞ্চলের অর্ধশতাধিক তালগাছ কেটে লুটপাট

1

বগুড়ায় বিশ্ববিদ্যালয় বিল পাস

2

খাল খনন শেষে ফেরত দেয়া হলো ১ কোটি ৭৮ লাখ টাকা

3

১৯ অঞ্চলে ঝড়ের আভাস

4

লক্ষীপুরে ৭০ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

5

সৌদি খেজুর চাষে বাণিজ্যিক সম্ভাবনা

6

৬৪ জেলায় ভেজাল খাদ্য পরীক্ষায় ল্যাব চালু হচ্ছে

7

ঢাকা সহ সারা দেশে বজ্রবৃষ্টির সম্ভাবনা

8

হাঁস খামারিদের পথ দেখাচ্ছেন ইয়াসিন

9

কীটনাশক আমদানি, ব্যবহার ও বিক্রিতে নতুন নীতিমালা হচ্ছে

10

মালচিং পদ্ধতিতে টমেটো চাষে বাম্পার ফলন

11

হিলিতে বাড়ছে কাঁচামরিচের চাষাবাদ

12

সর্জন পদ্ধতির চাষাবাদে লাভবান মুসলিম

13

তিন দাবি দ্রুত বাস্তবায়নে বাকৃবিতে মানববন্ধন

14

অবৈধ ইটভাটায় যাচ্ছে কৃষি জমির উর্বর মাটি

15

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

16

বন্যায় ক্ষত বিক্ষত কৃষি,মৎস্য,প্রাণী খাত

17

দাউদকান্দিতে ১৮ কর্মকর্তা দিয়ে চলছে ৪৬ কৃষি ব্লক

18

পৌনে ৯ মণ হরিণের মাংস উদ্ধার

19

তরমুজ চাষে নুর উদ্দিনের সাফল্য

20