কৃষি সময়
প্রকাশ : Nov 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

কমলা চাষে মহব্বতের সাফল্য

গোপালগঞ্জ সংবাদদাতাঃ 
কমলা চাষাবাদ করে ব্যাপক সফলতা পেয়েছেন মহাব্বত হোসেন নামে এক উদ্যোক্তা। শখ থেকে তিনি এ চাষাবাদে নেমে এখন বাণিজ্যিকভাবে কমলা চাষ করছেন। এর মাধ্যমে তিনি মোটা অংকের টাকা আয়ের আশা করছেন। গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের পশ্চিম শুকতাইল গ্রামের বাসিন্দা। 

জানা গেছে, ২০২২ সালে ঝিনাইদহ থেকে দার্জিলিং জাতের ১০০টি কমলার চারা সংগ্রহ করে চাষাবাদ শুরু করেন মহব্বত হোসেন। দীর্ঘদিনের পরিচর্যার পর চলতি বছর গাছগুলোতে এসেছে আশানুরূপ ফলন। জেলা শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অপেক্ষাকৃত উঁচু এলাকায় ৭৫ শতাংশ জমিতে গড়ে উঠেছে বাগানটি।

বাগানে প্রবেশ করতেই চোখে পড়ে গাছের ডালে ডালে ঝুলে থাকা বড় বড় কমলা। আকারভেদে চার থেকে পাঁচটি কমলায় হচ্ছে এক কেজি। কমলার আকর্ষণীয় আকার ও মিষ্টি স্বাদে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে বাগানের খবর ছড়িয়ে পড়ায় প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন কমলা দেখতে ও কিনতে। কেউ পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে আসছেন, আবার কেউ নিজ হাতে গাছ থেকে ফল পেড়ে খাওয়ার অভিজ্ঞতা নিতে আসছেন। বাগান দেখে অনেকেই নিজের জমিতে এমন চাষাবাদ করার আগ্রহ প্রকাশ করছেন। ইতোমধ্যে দার্জিলিং জাতের চারা সংগ্রহের জন্যও যোগাযোগ করছেন অনেকে।

উদ্যোক্তা মহব্বত হোসেন জানান, চলতি মৌসুমে ২৫ থেকে ৩০ মণ কমলা উৎপাদন ও বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি। প্রতি কেজি কমলা বিক্রি করছেন ৪০০ টাকা দরে। এই বাগান গড়ে তুলতে তার মোট খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা। ফলন ভালো হওয়ায় আগামী বছর বাগানের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে তার। বাগানে জৈব সার ছাড়া অন্য কোনো সার ব্যবহার করেন না বলেও জানান তিনি।

সুমন আহমেদ নামে স্থানীয় এক ব্যাক্তি বলেন, বাগানটির কথা জেনে সরাসরি এখানে এসে কমলা কিনেছি। গাছ থেকে পেড়ে খাওয়া কমলার স্বাদ সত্যিই অসাধারণ। বাসার জন্য আরও বেশি কমলা নিতে চেয়েছিলাম, তবে মালিক সর্বোচ্চ দুই কেজি দেওয়ার কথা জানিয়েছেন। কিছুটা মন খারাপ হলেও সবাই যেন এই কমলার স্বাদ নিতে পারেন, মালিকের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।

হুজাইফা নামে স্থানীয় আরেক ব্যাক্তি বলেন,ফেসবুকে বাগানটির কথা জানতে পেরে পরিবার নিয়ে এখানে এসেছি। নিজ হাতে গাছ থেকে কমলা পেরে খাওয়া এবং তাজা ফলের স্বাদ নেওয়া আমাদের জন্য সত্যিই এক নতুন অভিজ্ঞতা।

গোপালগঞ্জ খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. মামুনুর রহমান বলেন, মহব্বত হোসেনের কমলা ও মাল্টার বাগানটি পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। বাগানে চমৎকার ফলন হয়েছে এবং এটি দেখে অনেকেই এ ধরনের চাষে আগ্রহী হচ্ছেন। নতুন উদ্যোক্তাদের পাশে থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রস্তুত রয়েছে। জেলার তরুণ ও শিক্ষিত কৃষি উদ্যোক্তাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে উৎসাহিত করা হচ্ছে। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফটিকচড়ির মাঠজুড়ে ক্ষতচিহ্ন

1

ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা

2

হিলিতে বাড়ছে কাঁচামরিচ চাষ

3

চালকলের বর্জ্য বিপন্ন কৃষি জমি

4

বর্ষণে ১৫ রোহিঙ্গার মৃত্যু

5

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা

6

আনারসের পাশে চাষ হচ্ছে কাজুবাদাম

7

বিষ প্রয়োগ ১৫ লাখ টাকার মাছ নিধন

8

প্রকল্প শুরুর ৩ বছর ৩ মাস পর অনুষ্ঠিত হলো সমন্বয় সভা

9

মাশরুম চাষে তিন বন্ধুর সাফল্য

10

ঝড়ে কৃষককের ৫৩ হেক্টর কলা ও পেঁপে বাগান বিধ্বস্ত

11

মাছ-সংকটে ২০০ টন শুঁটকির লক্ষ্যমাত্রায় শঙ্কা

12

ভিয়েতনামী কালো ধান চাষে সফল যুবক

13

হাসের বাচ্চা ফুটিয়ে চলে তাদের সংসার

14

জুড়ীর জাম্বুরায় কৃষকের ভাগ্য বদল

15

১১৫ পরিবারকে গবাদি পশু বিতরণ

16

অপুষ্টি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান

17

১০ গরু থেকে ৬৫ গরুর মালিক হারুন

18

অনাবৃষ্টিতে আমনের জমি ফেটে চৌচির

19

আখের ভাল ফলনেও কৃষকের মুখে হাসি নেই

20