কৃষি সময়
প্রকাশ : Nov 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

এল নিনোর প্রভাবে বাড়ছে কৃষিপণ্যের দাম

কৃষি সময় ডেস্কঃ 
শক্তিশালী এল নিনোর প্রভাবে ভারতসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার কৃষিপণ্যের বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। বৈরী আবহাওয়ায় ফসল উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা, সরবরাহ নিয়ে উদ্বেগ এবং বিকল্প পণ্যের চাহিদা বৃদ্ধিÑসব মিলিয়ে বাড়ছে চাল, ডাল, রাবার ও চিনির দাম। এর প্রভাব পড়ছে বিশ্ববাজারেও। খবর নিক্কেই এশিয়া।

বৈরী আবহাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চালের বাজার। বিশ্বের শীর্ষ চাল উৎপাদনকারী দেশ ভারতে চালের রফতানি মূল্য গত অক্টোবরের শেষ দিকে দেড় বছরের মধ্যে সর্বোচ্চে ওঠে এবং তা এখনো ক্রমবর্ধমান।

শুধু ভারত নয়, থাইল্যান্ড ও ভিয়েতনামেরও চালের রফতানি মূল্য গত সপ্তাহে প্রায় দুই বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছায়। চাল আমদানিকারক দেশ ফিলিপাইনের বাড়তি কেনাকাটা এতে প্রভাবক হিসেবে কাজ করেছে। পাশাপাশি আগামী বছর থাইল্যান্ড ও ভিয়েতনামে খরা দেখা দিলে সরবরাহ কমে যাওয়ার আশঙ্কাও দাম বাড়াচ্ছে। এ পরিস্থিতিতে তুলনামূলক কম দামের কারণে ক্রেতারা ভারতীয় চালের দিকে ঝুঁকছেন।
যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) পূর্বাভাস অনুযায়ী, ২০২৬-২৭ বিপণন বর্ষে ভারতে চাল উৎপাদনের পরিমাণ কমে দাঁড়াতে পারে ১৪ কোটি ৭০ লাখ টনে, আগের বছরের তুলনায় যা ৭০ লাখ টন কম। এ পূর্বাভাস বাস্তবায়ন হলে ২০০৯-১০ সালের পর দেশটিতে এবারই চাল উৎপাদনে সবচেয়ে বড় পতন হবে। ওই সময়ও এল নিনোর কারণে তীব্র খরা দেখা দিয়েছিল।

ভারতে চালের পাশাপাশি দাম বাড়ছে ডালেরও। দেশটির সরকারি তথ্যানুযায়ী, ১২ নভেম্বর মটর ডালের দাম কেজিপ্রতি ১৩৫ রুপি ২১ পয়সায় পৌঁছায়। এক বছরের ব্যবধানে দাম বেড়েছে ১৮ শতাংশ। একই সময়ে মাষকলাইয়ের দাম ১২ শতাংশ বেড়ে কেজিপ্রতি ১২৬ রুপি ৭১ পয়সা হয়। উৎপাদন কমার আশঙ্কার পাশাপাশি বিকল্প খাদ্যপণ্যের চাহিদা বাড়ায় এসব পণ্যের দামও এখন বাড়ছে।

বিশ্বের সবচেয়ে বড় রাবার উৎপাদনকারী দেশ থাইল্যান্ডে টানা ভারি বৃষ্টিতে গাছ থেকে রাবার সংগ্রহ ও প্রক্রিয়াজাতের কাজ ব্যাহত হচ্ছে। দ্বিতীয় বৃহত্তম উৎপাদক ইন্দোনেশিয়ায় দেখা দিয়েছে খরা। এছাড়া মধ্যপ্রাচ্যে অস্থিরতায় অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে কৃত্রিম রাবারের দামও বেড়েছে। ফলে বিকল্প হিসেবে প্রাকৃতিক রাবারের চাহিদা বাড়ছে।

প্রাকৃতিক রাবারের বাজারেও এল নিনোর প্রভাব পড়েছে। দুই সপ্তাহ আগে জাপানের ওসাকা এঙ্চেঞ্জে রাবারের ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে দাম কেজিপ্রতি ৪৪৫ ইয়েন ২ সেনে পৌঁছায়। দুই সপ্তাহের মধ্যে এটি ছিল সর্বোচ্চ দাম। গত অক্টোবরের মাঝামাঝি পণ্যটির দর ১৫ বছরের সর্বোচ্চ ৪৬৮ ইয়েন ২ সেনে পৌঁছেছিল।

বাজার বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, দীর্ঘমেয়াদি জলবায়ু পরিবর্তনের সঙ্গে এল নিনোর প্রভাব যুক্ত হলে একই বছরে একাধিক প্রধান উৎপাদন অঞ্চলে ফসলহানি হতে পারে। এতে এক অঞ্চলের ঘাটতি অন্য অঞ্চল থেকে পূরণের সুযোগ কমে যাবে। মারুবেনি ইনস্টিটিউটের বিশ্লেষক এরিকো মিয়ামোরি বলেন, ‘এল নিনোর প্রভাব ভারত থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ছড়িয়ে পড়তে পারে। শীতকালে উত্তর গোলার্ধের উন্নত দেশগুলোয়ও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।’

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কচুয়ায় কৃষকের জমির লাউগাছ কেটেছে দুর্বৃত্তরা

1

জয়পুরহাটের আলু চাষীরা ব্যাপক ক্ষতির মুখে

2

মূল্যস্ফিতি কিছুটা বেড়েছে

3

শখের ছাদবাগান এখন আয়ের পথ

4

বরেন্দ্রের ৯২ শতাংশ জমি এখন খরাপ্রবণ

5

কোকোপিট প্লাস্টিক ট্রেতে সবজি চাষ

6

দস্যু আতঙ্ক নিয়ে শুরু হচ্ছে শুঁটকি মৌসুম

7

৮টি ব্র্যান্ডের ক্রিমে ভয়াবহ মার্কারিঃ ব্যবহার থেকে বিরত থাক

8

অভিযোজন অর্থায়ন নিয়ে মতভেদ কপ-৩১ কৃষক-নারী ও বাস্তুচ্যুত মান

9

বাগেরহাটে বাড়ছে চুইঝালের চাষ

10

৫ লাখ মিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

11

কৃষকের জমির লাউগাছ কেটে দিল দুর্বৃত্তরা

12

১ লাখ ৫৫ হাজার টন সার ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

13

শসা চাষে কৃষকের মুখে হাসি

14

পুরোনো আলু নিয়ে বিপাকে কৃষক-ব্যবসায়ী

15

সিরাজগঞ্জের যমুনার চরাঞ্চলে বারোমাসি মরিচ চাষে বাম্পার ফলনে

16

গারো পাহাড়ের আগর গাছে তৈরি হবে সুগন্ধি

17

ন্যাড়া হচ্ছে গারো পাহাড়

18

খাল খননে চাষের আওতায় ১ হাজার একর জমি

19

মহিষের খামারে মহসীনের ভাগ্য বদল

20