কৃষি সময়
প্রকাশ : Nov 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাটগ্রামের চরাঞ্চলের কৃষকরা দুশ্চিন্তায়

লালমনিরহাট সংবাদদাতাঃ 
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বিশাল চরাঞ্চলজুড়ে কৃষকরা নানা ধরনের সবজি সহ ফসল চাষাবাদ করেছেন। সেখানে কৃষিকাজে ব্যস্ত সময় পার করছেন তারা। ভাল ফলনে লাভের আশা থাকলেও সার, বীজ, কীটনাশক, সেচের ডিজেল ও জমি চাষের খরচ বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। 

জানা গেছে, পাটগ্রামের উপজেলার আটটি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় নদী অববাহিকায় প্রায় ৪৮০ হেক্টর চর জেগে উঠেছে। এর মধ্যে প্রায় ৪৬০ হেক্টর জমিতে অন্তত ২০ ধরনের ফসল আবাদ করছেন কৃষকরা। সবচেয়ে বেশি ৩৩০ হেক্টর জমিতে চাষ হয়েছে ভুট্টা। এখান থেকে প্রায় ৮ হাজার ৬ মেট্রিক টন ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছেÑ যার সম্ভাব্য বাজারমূল্য প্রায় সাড়ে ১৮ কোটি টাকা।

নদীবেষ্টিত চরাঞ্চলের তিস্তা, ধরলা, সানিয়াজান ও সিংগীমারী নদীর বুকে জেগে ওঠা চরে বিপুল পরিমাণ জমিতে ভুট্টা, ধান, গম, আলু, রসুন, মিষ্টিকুমড়াসহ বিভিন্ন ফসলের আবাদ হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। ইতোমধ্যে এসব জমিতে লাগানো সবজি এবং ফসল সবুজে ছেয়ে গেছে। আবহাওয়া অনুকূল থাকায় ভাল ফলন আশা করছেন চাষীরা। তবে তাদের সেই আশায় শঙ্কা হয়ে দেখা দিয়েছে সার, বীজ, কীটনাশক, সেচের ডিজেল ও জমি চাষের বাড়তি খরচ। বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন প্রান্তিক কৃষকরা। বাড়তি উৎপাদন খরচের বিপরীতে ফসলের ন্যায্যমূল্য পাওয়া নিয়েও শঙ্কা রয়েছে তাদের।

সরজমিনে তিস্তা, ধরলা, সানিয়াজান ও সিংগীমারী নদীর চরাঞ্চল ঘুরে দেখা যায়, ফসলের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষানিরা। কেউ জমিতে সার দিচ্ছেন, কেউ শ্যালো মেশিনের সাহায্যে সেচ দিচ্ছেন, আবার কেউ আগাছা পরিষ্কার ও নিড়ানির কাজ করছেন। বিশেষ করে দহগ্রামের তিস্তা নদীর চরে ভুট্টাসহ বিভিন্ন ফসলের আবাদ চোখে পড়ার মতো।

দহগ্রামের কৃষক তাইজুল ইসলাম বলেন,এবার আমাদের চাষাবাদে তেল, সার ও বীজের দাম বেশি। বাজারে ফসলের সঠিক দাম না পেলে আমাদের খরচই উঠবে না।

পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম বসুনিয়া বলেন, কৃষি উপকরণের দাম বাড়লে উৎপাদন খরচ বেড়ে যায়। অনেক সময় কৃষকরা উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য থেকেও বঞ্চিত হন। তবে সরকারিভাবে ধান সংগ্রহের সময় কিছুসংখক কৃষক ন্যায্যমূল্য পান।ভর্তুকি মূল্যে বরাদ্দ পাওয়া সার সরকার নির্ধারিত দামেই কৃষকদের মধ্যে বিতরণ করা হচ্ছে। তবে প্রযুক্তিগত জ্ঞানের অভাবে অনেক কৃষক জমিতে প্রয়োজনের তুলনায় বেশি সার ব্যবহার করেন। এতে উৎপাদন খরচ বেড়ে যায়। কিছু জায়গায় বেশি দামে সার বিক্রির অভিযোগও শোনা যাচ্ছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষিপণ্য রপ্তানিতে নতুন সম্ভাবনা, দেশে চালু হলো গামা ইরেডিয়ে

1

কৃষি সম্প্রসারণ অধিদফতরে নতুন ডিজি আব্দুর রহিম

2

৭ লাখ ৮০ হাজার টাকার জাল পুড়িয়ে ধ্বংস

3

রাজশাহী চিড়িয়াখানাকে নতুন রুপ দেয়া হবে- মৎস্য ও প্রাণিসম্পদ

4

সুন্দরবনে হরিণের মাংসসহ চামড়া জব্দ

5

শ্রমিক সংকট ও বাড়তি মজুরি: তাহিরপুরে বোরো আবাদ নিয়ে দুশ্চিন্

6

যশোরে খেজুরগাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

7

আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় ৫ শ’ কৃষক

8

পদ্মার পানিতে ডুবে ক্ষতির মুখে কৃষক

9

মালচিং পদ্ধতিতে টমেটো চাষে বাম্পার ফলন

10

ময়মনসিংহে বিপন্ন নদ-নদী

11

হাওরে ধরা পড়ছে রূপালী ইলিশ

12

উখিয়ায় অনিয়ন্ত্রিত বর্জ্যে পরিবেশ বিপর্যয়

13

প্রতি হেক্টরে ধান হবে ১৫ টন, গবেষণা করছে এসিআই

14

উত্তরাঞ্চলে একাধিক “কৃষি অর্থনৈতিক অঞ্চল” স্থাপনের পরিকল্পনা

15

শেরপুরে সবজি চাষে নীরব বিপ্লব

16

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

17

রঙিন মাছ চাষে আব্দুল্লাহর সাফল্য

18

গোয়ালঘর থেকে ১৩২ বস্তা সার জব্দ

19

হাজারো পাখির অকৃত্রিম বন্ধু বুদ্ধ

20