কৃষি সময়
প্রকাশ : Sep 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাচায় লাউ চাষে কৃষকের মুখে হাসি

সিরাজগঞ্জ সংবাদদাতাঃ 
সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় এবার লাউ চাষাবাদে ভাল ফলন এবং দাম পেয়েছেন কৃষকরা। বাড়ির আঙিনায় ফাঁকা,পরিত্যক্ত জায়গা সহ কৃষি জমিতে বাণিজ্যিকভাবে বিষমুক্ত লাউ চাষাবাদ করে আয় করছেন কৃষকরা। 

সিরাজগঞ্জেরপ্রায় সব উপজেলাতেই এখন বারো মাস লাউ চাষাবাদ হচ্ছে। কৃষককের বাড়ির ফাঁকা আঙিনা থেকে মাঠের কৃষি জমিতে এখন বাণিজ্যিকভাবে লাউ চাষাবাদ করছেন কৃষকরা। বাজারে ভাল দাম,কম খরচে বেশি লাভ হওয়ায় দ্রুত এ চাষাবাদের পরিধি বাড়ছে। 
চলতি মৌসুমে জেলায় ১৩০ হেক্টর জমিতে লাউ চাষাবাদ হয়েছে। 

রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের নলকা ঝাঁকরি গ্রামের কৃষক মো. নজরুল ইসলাম এবার ৬০ শতক জমিতে মাচায় লাউ চাষ করেছেন। তিনি জানান, লাউ চাষে শুরুতে জমি প্রস্তুত, মাচা তৈরি, বীজ ও জৈব সারসহ বিভিন্ন খাতে খরচ হয়েছে। তবে গাছে ফল আসার পর সেই খরচ দ্রুত উঠে এসেছে। বর্তমানে নিয়মিত লাউ বিক্রি করে ভালো আয় করছেন তিনি। তিনি আশা করছেন সব খরচ বাদে এ চাষাবাদে তার লাখ টাকা আয় হবার সম্ভাবনা রয়েছে। 

সদর উপজেলার বহুলী ইউনিয়নের ধীতপুর আলাল গ্রামের কৃষক মো. শাহাদাত হোসেন ৩০ শতক জমিতে লাউয়ের চারা রোপণ করে সফলতা পেয়েছেন। কোনো ধরনের অতিরিক্ত কীটনাশক ব্যবহার না করে জৈব সার ও প্রয়োজনীয় সার প্রয়োগের মাধ্যমে তিনি লাউ চাষ করছেন। এখন তিনি লাউ তুলে ভাল দামে বিক্রি করছেন। আশা করছেন তিনি মোটা অংকের টাকা লাভ করবেন। তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে গ্রামের অন্য কৃষকরাও রাসায়নিকমুক্ত সবজি চাষে আগ্রহী হয়ে উঠছেন।

কৃষি বিভাগের পরার্মশে চাষীরা লাউ চাষে ক্ষতিকর পোকামাকড় দমনে ফেরোমোন বা ‘ফুরান ফাঁদ’ ব্যবহার করছেন। এতে ফুলের মাছিসহ বিভিন্ন ক্ষতিকর পোকা দমন করা সম্ভব হচ্ছে। ফলে কীটনাশকের ব্যবহার কমছে, উৎপাদন খরচও কমে আসছে। পাশাপাশি জৈব সার ব্যবহারের কারণে উৎপাদিত লাউ তুলনামূলক নিরাপদ হওয়ায় বাজারে এর চাহিদাও বাড়ছে।

সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ.কে.এম মঞ্জুরে মাওলা বলেন, জেলায় চলতি মৌসুমে ১৩০ হেক্টর জমিতে ৬৩২ মেট্রিক টন লাউ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লাউ পুষ্টিগুণসমৃদ্ধ সবজি। এতে বিভিন্ন ধরনের ভিটামিন, খনিজ ও পানি রয়েছে। নিয়মিত লাউ খেলে শরীরের পানির ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। কৃষকদের নিরাপদ ও বিষমুক্ত সবজি উৎপাদনে আমরা প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধুনিক পদ্ধতির সবজি চাষে ঝুঁকছেন কৃষকেরা

1

হর্টিকালচার সেন্টারে চারা-কলমের নতুন মূল্য নির্ধারণ

2

করমুক্ত আয়সীমা পৌনে চার লাখ টাকা করার প্রস্তাব

3

বিভিন্ন দেশে রপ্তানী হচ্ছে জামের রস

4

খণ্ডিতভাবে কাজ করার সময় শেষ, এখন প্রয়োজন ‘হোল অব গভর্নমেন্ট’

5

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে-প্রধানমন্ত্রী

6

বাকৃবি শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি রফিকুল সম্পাদক আসাদুজ্

7

খাদ্য উৎপাদকদের ৫৩ দশমিক ৬৫ শতাংশই ক্ষুদ্র কৃষক

8

কৃষকের ৪ শতাধিক ফলদ কলাগাছ কাটলেন প্রতিপক্ষরা

9

মহিষের খামারে মহসীনের ভাগ্য বদল

10

হাঁস পালনে আতাউরের ভাগ্য বদল

11

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

12

তীব্র খাদ্য ঝুঁকিতে পড়বে দেশের এক কোটি ৮১ লাখ মানুষ

13

আন্তর্জাতিক বাজারে তেলের দাম এখন সর্বোচ্চ

14

আসিয়ানের সঙ্গে দেশের সম্পর্ক উচ্চতায় নিতে সরকার অঙ্গীকারবদ্ধ

15

ফসল রক্ষা বাঁধের দুই হাজার ব্লক লুট

16

বৈদ্যেরবাজারে দেশি মাছের জমজমাট কেনাবেচা

17

কাঁচামাল সংকটে বন্ধ ডিএপি সার কারখানা

18

স্ত্রীর স্বর্ণালংকার বিক্রি করে গড়েছিলেন বাগান

19

ফটিকচড়ির মাঠজুড়ে ক্ষতচিহ্ন

20