কৃষি সময়
প্রকাশ : Oct 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

চলনবিল পাখির কলকাকলিতে মুখর

নাটোর সংবাদদাতাঃ 
চলনবিলের বিভিন্ন উপজেলা এখন অতিথি পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠেছে। এখানকার বিল-ঝিলে উড়ে বেড়াচ্ছে পাখির দল। তারা কখনো অগভীর পানিতে ডুব দিয়ে খাবার খুঁজছে, কখনো বিলের ধারে দল বেঁধে বসে থাকছে। পাখির এই আনাগোনায় বদলে গেছে চলনবিলের চিরচেনা দৃশ্যপট। প্রকৃতির এমন রূপ দেখতে ভিড় করছেন স্থানীয় বাসিন্দা ও প্রকৃতিপ্রেমীরা। 

প্রতি বছর এই সময় এলেই চলনবিলের বিভিন্ন উপজেলার বিল-ঝিলে আসতে শুরু করে অতিথি পাখির দল। এবারও তার ব্যতিক্রম হয়নি। ইতোমধ্যে পুরো চলনবিলে অতিথি পাখিতে ভরে গেছে। দিনভর পাখির দল বিলের বিভিন্ন এলাকায় খাবার খাচ্ছে। আর বিকেল হলেই পাশ্ববর্তী গ্রামের গাছে গাছে তারা আশ্রয় নিচ্ছে। দিনরাত তাদের কলকাকলিতে মুখর থাকছে গ্রাম জনপদ। 

বিলে আসা অতিথি পাখির মধ্যে শামুকখোল,সাদাবক, বালিহাঁস, পানকৌড়ি, ডাহুক, গাংচিল, কাঁদাখোঁচা সহ বিভিন্ন প্রজাতির পাখির দেখা মিলছে। বিলের জলরাশি আর সবুজ প্রকৃতির ওপর দিয়ে ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়াচ্ছে এসব নানা প্রজাতির পাখি। 

প্রকৃতির এই দৃশ্য স্থানীয় মানুষের কাছে যেমন আনন্দের, তেমনি জীববৈচিত্র্য সংরক্ষণে আশার বার্তাও বহন করে। তবে পাখির নিরাপদ বিচরণক্ষেত্র নিশ্চিত করা না গেলে এই সৌন্দর্য ধরে রাখা কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন পরিবেশকর্মীরা।

স্থানীয় যুবক এবি সিদ্দিক ও আবু সাইদ, রাজু আহমেদ বলেন, অতিথি পাখি শুধু প্রকৃতির সৌন্দর্য বাড়ায় না, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে। এসব পাখি রক্ষায় চলনবিলে অভয়াশ্রম গড়ে তোলা প্রয়োজন। একই সঙ্গে পাখি শিকার বন্ধে প্রশাসনের নজরদারি ও জনসচেতনতা আরও বাড়াতে হবে।

চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি জুলহাস কায়েম বলেন, প্রতিবছর শীতের আগমনে দেশের বিভিন্ন জলাভূমিতে পরিযায়ী পাখিরা আসতে শুরু করে। চলনবিলেও ইতিমধ্যে নানা প্রজাতির পাখির দেখা মিলছে। খাবারের সন্ধানে এসব পাখি কখনো পানিতে, কখনো বিলের তীরে বিচরণ করছে। কিন্তু জলাভূমি সংকোচন, পানির স্বল্পতা ও অবৈধ শিকার তাদের নিরাপদ বিচরণে বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, পাখি রক্ষায় জলাভূমি সংরক্ষণের পাশাপাশি শিকার বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে। পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে স্থানীয় মানুষকে সম্পৃক্ত করাও জরুরি।

ইতোমধ্যে চলনবিলের বিভিন্ন উপজেলার মানুষের মাঝে বেশ সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে। তারা পাখি শিকারীদের বিভিন্ন এলাকায় বাধা দিচ্ছেন। পাখি জব্দ করে মুক্ত করছেন। অনেক শিকারীকে ধরে প্রশাসনের কাছে দিচ্ছেন। যা বেশ আশা জাগাচ্ছে। 

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকতা আব্দুল্লাহ আল রিফাত বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাখি শিকারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত আছে। আইন অমান্য করে পাখি শিকার করলে জেল-জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই

1

হাঁসের খামারে করে স্বাবলম্বী পল্লব

2

পেঁপে চাষে কোটি টাকার ব্যবসা সুমনের

3

২৩ বস্তা ডিএপি সার জব্দ

4

মাশরুম চাষে জহিরুলের জীবনের বাঁক বদল

5

ভুল পরামর্শে নষ্ট ১৬ লাখ টাকার টমেটো ক্ষেত

6

পাচারের শিকার ১০৩টি টিয়া অবমুক্ত

7

শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

8

পৌরবর্জ্যে দুষণের শিকার নদী

9

পেয়ারায় অ্যানথাক্স রোগে চাষীরা ক্ষতিগ্রস্থ

10

২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরীর উদ্যোগ সরকারের

11

মহাসড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ

12

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে-প্রধানমন্ত্রী

13

১২০ বস্তা সার জব্দ

14

বজ্রপাত রোধে তালবীজ বপন

15

মাগুরায় কৃষকের কলাগাছ কেটেছে দৃর্বৃত্তরা

16

হারিয়ে যাওয়ার শঙ্কায় কঞ্চনা বিলের দুলর্ভ মাটি

17

ইলিশ ছাড়াই ফিরছে শূন্য ট্রলার

18

সাভারে নৌকা বিক্রির ধুম

19

কানসাট আম বাজার এখনো জমজমাট

20