কৃষি সময়
প্রকাশ : Jul 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

পবিপ্রবি শিক্ষার্থীদের বাস ভাসা মওকুফ

পবিপ্রবি প্রতিনিধিঃ 
শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতের সুবিধার্থে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বাস ভাড়া মওকুফ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহানের এই সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পরিবহন কর্মকর্তা মো. আবদুর রহিম স্বাক্ষরিত এক অফিস আদেশে শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া মওকুফের ঘোষণা দেওয়া হয়।

জানা গেছে, গত ১০ জুন বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান শিক্ষার্থীদের বাস ভাড়া মওকুফের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই ঘোষণার এক মাসের মাথায় আজ তা কার্যকর হলো। শিক্ষার্থীরা জানান, উপাচার্যের প্রতিশ্রুতি এত দ্রুত বাস্তবায়িত হবে তা তাঁরা ভাবেননি। এ জন্য তাঁরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, "আমাদের বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সন্তান। যাতায়াতের জন্য অনেক সময় শিক্ষার্থীদের কাছে পর্যাপ্ত টাকা থাকে না। যাতায়াত সহজ ও খরচমুক্ত হলে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে উপস্থিত হতে পারবে এবং পড়াশোনায় আরও মনোযোগী হতে পারবে।"

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নকল সার-কীটনাশক ব্যবসায়ীর কারাদণ্ড

1

দাম নেইঃ পানের বরজ ভাঙছেন চাষী

2

রাজশাহী চিড়িয়াখানাকে নতুন রুপ দেয়া হবে- মৎস্য ও প্রাণিসম্পদ

3

স্বেচ্ছাশ্রমে ১৩ কিলোমিটার খাল পরিস্কার

4

১৩৪ বস্তা সার উদ্ধার

5

ন্যাড়া হচ্ছে গারো পাহাড়

6

সম্ভাবনার নতুন ঠিকানা চলনবিল

7

জলাবদ্ধ পততি জমতিে ভাসমান সবজি চাষ

8

আদিবাসী নারীরা কৃষি উদ্যোক্তা হতে যাচ্ছেন

9

তালায় অসময়ের তরমুজ চাষে কৃষকদের সাফল্য

10

লাম্পি স্কিন ডিজিজ নিয়ন্ত্রণে সার্ক দেশগুলোর প্রশিক্ষণ শুরু

11

জেলেদের জালে ৭ মণ ওজনের শাপলা পাতা মাছ

12

রংপুরে সম্ভাবনা দেখাচ্ছে নীল চাষাবাদ

13

জলাবদ্ধতা দূর করতে স্বেচ্ছাশ্রমে খাল খনন

14

মেঘনা চরের কৃষকদের স্বপ্ন এখন পানির নিচে

15

আগরে বদলাচ্ছে গারো পাহাড়ের অর্থনীতি

16

বেনাপোলে বাড়ছে মিষ্টি আখের চাষ

17

জেলে কার্ডের সুবিধা নিচ্ছেন ভিন্ন পেশার মানুষ

18

কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ভ

19

বৃষ্টি না থাকায় ফসল বাঁচাতে সেচেই ভরসা

20