কৃষি সময়
প্রকাশ : Sep 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিরলে ১৩৯১ বস্তা সার উদ্ধার

কৃষি সময় ডেস্কঃ 

দিনাজপুরের বিরলে অবৈধভাবে মজুত করা ১ হাজার ৩৯১ বস্তা রাসায়নিক সার উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। এ ঘটনায় চার সার ব্যবসায়ীকে মোট ১ লাখ ২ হাজার টাকা জরিমানা এবং একটি সার গুদাম সিলগালা করা হয়েছে।

সোমবার উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ জানায়, গত দুই দিন উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব সার উদ্ধার করা হয়।

এর আগে, গতকাল রবিবার সন্ধ্যায় ফরক্কাবাদ ইউনিয়নের বিরল-বোচাগঞ্জ সড়কের মহাদেবপুর মাছুয়াপাড়া মোড়ে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল ইসলাম।

এ সময় মেসার্স শাহির ট্রেডার্সের গুদাম থেকে ৭৮২ বস্তা সার উদ্ধার করা হয়। অবৈধভাবে সার মজুদের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক নাসিম ইকবাল খোকনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় অনুমোদনহীন খুচরা বিক্রেতা মো. আলিমের দোকানে অভিযান চালিয়ে ১৭ বস্তা সার উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎অন্যদিকে, ৪ নম্বর শহরগ্রাম ইউনিয়নের নাড়াবাড়ী বাজারে অভিযান পরিচালনা করে মেসার্স নবাব ট্রেডার্সের মালিক মশিউর রহমানের নিবন্ধনবিহীন দুইটি ঘর থেকে ৮২ বস্তা সার উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া একই দিন চককাঞ্চন মোড়ে পৃথক অভিযানে বিসিআইসি ডিলার মেসার্স হাসেম ট্রেডার্সের মালিক মো. হাসেমের ভাই মো. জাহাঙ্গীর আলমের কাছ থেকে ৫১০ বস্তা সার উদ্ধার করা হয়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উদ্ধার করা সার সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছে উন্মুক্তভাবে বিক্রির নির্দেশ দেন।

কৃ/স/জয়


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ শতাধিক পাখি অবমুক্ত

1

রাজশাহীতে সারের দাবিতে মহাসড়ক অবরোধ

2

কাঠলিচু চাষে মনিরুজ্জামানের ব্যাপক সাফল্য

3

মিষ্টি কুমড়োর হলুদ ফুলে রঙিন শ্রাবণের হাট

4

আরোও বন্যার শঙ্কাঃ বাড়বে পানি

5

ফুলবাড়ীতে মাল্টার বাম্পার ফলন

6

সার ছোলা ও রাইস ব্র্যান তেল কিনবে সরকার

7

দেশে আগের চেয়ে বেশি সারের মজুদ আছে-কৃষিমন্ত্রী

8

চট্টগ্রামে আমদানি ফলে ভরপুর

9

আলুর পর করলাতেও লোকসান

10

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বারোপ

11

বনভূমি দখল রুখে দিল বন বিভাগ

12

বারোমাসি তরমুজ চাষে ঝুঁকছেন সাতক্ষীরার কৃষক

13

বন্যায় মৃত্যু ৫১ জনের

14

কৃষিপণ্যই হবে দেশের সবচেয়ে বড় রপ্তানি পণ্য-কৃষিমন্ত্রী

15

বিশ্ব বাজারে রপ্তানী হচ্ছে টাঙ্গাইলের আনারস

16

নরসিংদীতে ৬৮ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট রিং জাল জব্দ

17

গোপালগঞ্জের হাসিবের আম যাচ্ছে সারাদেশে

18

রঙ্গিন মাছ চাষে ইমনের ভাগ্য বদল

19

পাকিস্তানে আনারস রপ্তানির অনুমোদন

20