কৃষি সময়
প্রকাশ : Jul 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যহার


কৃষি সয়শ ডেস্কঃ রাঙামাটিতে অব্যাহত টানা ভারী বর্ষণে পাহাড়ি এলাকায় ভূমিধস, দুর্ঘটনার ঝুঁকি ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার কারণে বন্ধ থাকা সাজেক ভ্যালিসহ সকল পর্যটন কেন্দ্র আবারও উন্মুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জেলা প্রশাসন।

বুধবার বিকেলে রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমান বর্ষা মৌসুমে চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং সকলকে সময়ে সময়ে জেলা প্রশাসনের জারিকৃত নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

উল্লেখ্য, গত ৭ জুলাই আবহাওয়া পরিস্থিতির পূর্বাভাসের প্রেক্ষিতে এবং রাঙামাটি পার্বত্য জেলায় অব্যাহত ভারী বর্ষণের কারণে বিভিন্নস্থানে ভূমিধস ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলাধীন বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল।

পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় প্রায় ৯ দিন পর আবারও জেলা প্রশাসনের নির্দেশনায় সকলের জন্য উন্মুক্ত হলো সাজেক ভ্যালিসহ উপজেলার সব পর্যটন স্পট|

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীর স্বর্ণালংকার বিক্রি করে গড়েছিলেন বাগান

1

সাড়া ফেলেছে ভেষজ লেমন ঘাসের চা পাতা

2

লাম্পি স্কিন ডিজিজ নিয়ন্ত্রণে সার্ক দেশগুলোর প্রশিক্ষণ শুরু

3

কাফকো সার কারখানা আবার বন্ধ

4

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

5

বিষ দিয়ে পুকুরের ৩৫ লাখ টাকার মাছ নিধন

6

গারো পাহাড়ের আগর গাছে তৈরি হবে সুগন্ধি

7

উদ্বোধনী দিনে কৃষক কার্ডে প্রণোদনা পাচ্ছেন ১১০৩৬৪ কৃষক- কৃষি

8

খামারীর পুকুরের বিষ দিয়ে সব মাছ নিধন

9

বেগুন ও লাউ চাষে লিটনের বাজিমাত

10

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি

11

অসময়ে মাচায় ঝুলছে তরমুজ

12

নিজ জেলায় ফিরছেন উপসহকারি কৃষি কর্মকর্তারা

13

দুর্যোগে কৃষি মৎস্য প্রাণিসম্পদের ক্ষতি হাজার কোটি টাকা

14

বিলুপ্তির পথে গরু-লাঙ্গলের চাষাবাদ

15

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই: সংস্কৃতিম

16

গোলা ভরা ধান, তবুও ফিকে কৃষকের স্বপ্ন

17

পার্টনারসহ ডিএইর তিন প্রকল্পে নতুন পিডি

18

বিলে হাঁস পালনে তরুণদের কোটি টাকার ডিম উৎপদন

19

এগ্রো ট্যুরিজম প্রকল্পে এক হাজার ফাউন্ডারের হাতে জমির দলিল

20