কৃষি সময়
প্রকাশ : Nov 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

পানিতে হাবু-ডুবু খাচ্ছে আমন খেত

নওগাঁ সংবাদদাতাঃ 
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে বরেন্দ্র অহ্চলের কৃষকদের আমন খেত। নিচু এলাকার অনেক জমির ধান এখন পানিতে হাবু-ডুবু খাচ্ছে। অনেক কৃষক বাধ্য হয়ে আধা পাকা,কোথাও কাঁচা থধান কাটছেন। কেউবা জমির পানি বের করে ফসল রক্ষার চেষ্টা করছেন। হঠাৎ এমন বৃষ্টিতে কৃষকরা চরম বিপাকে পড়েছেন। 

জানা গেছে, নিয়ামতপুর উপজেলার আটটি ইউনিয়নে এবছর ৩১ হাজার ৪০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। অর্জিত হয়েছে ৩০ হাজার ৪৪০ হেক্টর। আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লক্ষ ৪৬ হাজার ১শ ১২ মেট্রিক টন।

কৃষকদের সাথে কথা বলে জানা যায়, অনেকেই আমন ধান ঘরে তুলে সরিষা বুনেছিলেন জমিতে। সে জমিতে পানি জমে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক চাষি। কেউবা সরিষা বপন করতে চেয়েছিলেন। কিস্তু জমিতে পানি জমে যাওয়ায় সেটাও হচ্ছে না আর। এমন পরিস্থিতিতে কৃষকরা কিছুটা দিশেহারা।

উপজেলার বিভিন্ন আমনের মাঠ ঘুরে দেখা গেছে, ডুবে যাওয়া মাঠের ধান বাঁচাতে কৃষকের আপ্রান চেষ্টা। কেউ মাঠের পানি বের করছেন। কেউবা মাঠ থেকে ভিজা ধান তুলে আনছেন ডাঙ্গায়। খেতের পানি বের করার কোন সুযোগ না থাকায় শুধু ধানের শীষ কেটে ডাঙ্গায় আনছেন অনেক কৃষক। পানিতেই রেখে দিচ্ছেন মূল্যবান আমনের খড়। মাঠ জুড়ে যেন কৃষকের নিরব কান্না আর প্রকৃতির সাথে নির্মমতার লড়াই। পানি বের করার কোন রকম উপায় না থাকায় কেউ কেউ সোনালী রৌদ্দুরের অপেক্ষায় সময় গুণছেন।

উপজেলার দামপুরা গ্রামের কৃষক হারুন অর রশিদ বলেন, কয়েকদিন আগে  তার ছয় বিঘা জমির ধান কেটে মাঠেই রেখে দিয়েছেন। বৃষ্টিতে জমিতে পানি জমে সব ধান ভিজে গেছে। এই ধান নিয়ে তিনি খুব দুশ্চিন্তায় আছেন। এই ভেজা ধান মাড়াই শেষে বিক্রি করতে গেলে ভালো দাম পাবেন না। এতে করে তিনি আর্থিকভাবে ক্ষতির মুখে পড়বেন।

ঘুঘুডাংগা গ্রামের আমন চাষি মুনিরুল ইসলাম বলেন, জমি নিচু হওয়ায়, মাঠের সব জমির পানির চাপে ডুবে যায় তার আমনের খেত। ভেসে যায় কাটা ধান। ধান রক্ষা করার সব রকম চেষ্টার পরও চরম ক্ষতির মুখে পড়েছেন তিনি। এনজিও ঋন ও দেনা-মহাজন করে ১১ বিঘা জমিতে আমনের আবাদ করেছিলেন তিনি। ধানগাছ হয়েছিল বেশ ভাল। ভাল ফলনের সম্ভাবনাও ছিল। আর কয়েকটা দিন পর ধান কাটলে ভাল হতো। কিন্তু ঋন-মহাজন, সার ও কীটনাশক ডিলারদের পাওনা টাকার চাপে ৬ বিঘা জমির ধান কেটে জমিতে রেখেছিলেন তিনি। এ ধান মাড়াই করে ঋন-মহাজন পরিশোধ করার কথা ছিল । কিন‘্ত অসময়ের বৃষ্টিতে সব শেষ হয়ে গেছে তার। আশা নিরাশায় রূপ নিয়েছে।

আমন চাষিরা আশঙ্কা করছেন, অসময়ের এই বৃষ্টিতে কাটা ধান পানিতে ডুবে ও ভিজে যাওয়ায় ধানের ফলন কম হতে পারে। তবে কৃষি বিভাগ বলছে, এই বৃষ্টিতে কৃষকের সাময়িক ভোগান্তি  হলেও ফলনে তেমন কোনো প্রভাব পড়বে না।
নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, আকভানের প্রভাবে গত কয়েক দিনের বৃষ্টিতে কৃষকের সাময়িক ভোগান্তি  হলেও ফলনে তেমন কোনো প্রভাব পড়বে না।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধ হচ্ছে এক দিনের বাচ্চা আমদানি, পক্ষে বিপক্ষে মত

1

পচে গেল ৩০ হাজার মণ মজুদ করা আলু

2

বন্যায় ক্ষত বিক্ষত কৃষি,মৎস্য,প্রাণী খাত

3

বাংলাদেশে উন্নয়ন প্রকল্প নিয়ে যা বলল নয়াদিল্লি

4

খামারবাড়ির প্রভাবশালী বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের নেতারা এখন

5

হিমাগারের অভাবে বিপাকে কৃষক

6

ভারত থেকে আমদানি করা চালে বিষাক্ত ‘আলফাটঙ্নি’

7

রাজশাহীতে সারের দাবিতে মহাসড়ক অবরোধ

8

আধুনিক কসাইখানা হলে মাংস রপ্তানি বাড়বে

9

কারখানার বিষাক্ত বর্জ্যে নষ্ট হচ্ছে ফসল

10

হাঁস পালনে ফজলুর মাসে আয় ৩ লাখ

11

মাছের রেণু পোনা উৎপাদনে সফল রেখা

12

হাজার কোটি টাকার ছাড়াবে সিরাজগঞ্জের সরিষাকেন্দ্রিক বাণিজ্য

13

কলা-কুমড়ার ফাঁকে আগাম আলু চাষ

14

রাজশাহীতে প্লাস্টিক বর্জ্যে জলাবদ্ধতা

15

সুন্দরী গাছ কার্বন শোষণের ক্ষমতা হারিয়েছে

16

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

17

ভবদহে জলাবদ্ধতা নিরসনে চার দফা দাবি

18

বকশীগঞ্জে ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ

19

চায়না দুয়ারি জালে বিপন্ন জীববৈচিত্র্য

20