কৃষি সময়
প্রকাশ : Aug 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাছ লাগানোই যার নেশা

যশোর সংবাদদাতাঃ 
যশোরে বিভিন্ন সড়কে দুই যুগ ধরে নানা প্রজাতির গাছ লাগিয়ে চলেছেন সেলিম শাহ (৬০) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী। শুধু গাছ লাগানোই নয়। এগুলোর নিয়মিত যত্নও করেন তিনি। ইতিমধ্যে তার লাগানো গাছ বড় হয়ে সড়কে ছাড়ায় দিচ্ছে। ফুল ফল দিচ্ছে। র্দীঘ সময় ধরে নিজের জমানো অর্থ দিয়ে এভাবে ফাঁকা সড়কে গাছ লাগিয়ে চলেছেন এই পরিবেশ বন্ধু। তিনি যশোর সদর উপজেলার তেঘড়িয়া গ্রামের বাসিন্দা। 

সেলিম শাহ ২০০২ সালে জেলা প্রশাসনের অনুমতি নিয়ে সদর উপজেলার নতুনহাট বাজার এলাকার রাস্তায় ৯০টি আমগাছের চারা রোপনের মাধ্যমে গাছ লাগানো শুরু করেন। এরপর পর্যাক্রমে সেখানে অন্তত ১৩ এলাকায় সড়কে অসংখ্যা গাছ লাগান তিনি। সেই থেকে যশোর সদর উপজেলা সহ আশে পাশের উপজেলায় ফাঁকা সড়কের দুই ধার সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হরেক প্রজাতির গাছ লাগিয়ে চলেছেন ।

 এসব গাছ এখন বড় হয়ে স্থানীয়দের ছায়া দিচ্ছে,ফল দিচ্ছে। প্রতিটি এলাকাকে সবুজে রুপ দিয়েছে। 

ইতোমধ্যে তিনি ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ থেকে কপোতাক্ষ নদ পর্যন্ত রাস্তার দুই ধারে ৩ শতাধিক ফলদ বৃক্ষরোপণ ও পরিচর্যার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন। আর এর মাধ্যমে তিনি গাছ লাগানোর কার্যক্রমের সমাপ্তি টানতে চান। তবে তিনি রোপণ করা বৃক্ষ আগামী পাঁচ-ছয় বছর পর্যন্ত দেখাশোনা করার কথা উল্লেখ করেন। দুই যুগ ধরে নিজের সসঞ্চিত টাকায় ি প্রতি বছর ২০ হাজার টাকার বৃক্ষরোপণ ও পরিচর্যা করেন এই গাছ লাগানোর উদ্যোক্তা।

সেলিম শাহ্’র রোপণ করা গাছের মধ্যে আম, কাঁঠাল, বেল ও বিদেশি গাব আছে। তিনি একাধিক স্থানে ৬-৭ বার করেও গাছ লাগিয়েছেন। শুধু গাছ রোপণ করেই ক্ষান্ত হননি তিনি। এসব গাছের খাঁচা, বেড়া, গোবর লেপনসহ গাছের নিরাপত্তায় সব ব্যবস্থা গ্রহণ করেন। এসব কাজ করতে গিয়ে তিনি শুধু পরিবার-পরিজন নয়, এলাকাবাসীরও তিরস্কার ও ভর্ৎসনার শিকার হয়েছেন।

এরমাঝেও অনেকের কাছে নীরবে সবুজের জন্য কাজ করে যাওয়া এই ব্যক্তি বৃক্ষপ্রেমিক কোমল নামেও পরিচিত পেয়েছেন।

কমলের দুই সন্তান যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করছে। বাবার কাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছেলে শিহাব শাহ্ সুমন জানান, দুই বছর ধরে তিনি নিজেও গাছ লাগাচ্ছেন। বাবার ভালো লাগার কাজ তিনিও করে যেতে চান।

এভাবে গাছ লাগানো বিষয়ে কমল বলেন, ‘গাছ থেকে শুধু অঙ্েিজন নিয়ে আমরা বেঁচে থাকি না, এই গাছ আমাদের হিমশীতল ছায়া দেয়, ফল দেয়। আবার প্রয়োজনে এই গাছ বিক্রি করে আমরা অনেক টাকাও পাই। তাই গাছই আমার স্বজন, গাছই আমার প্রাণ।
গাছ আমাকে বেঁচে থাকার প্রেরণা জোগায়।
ফলদ গাছ লাগানোর কারণ হিসেবে কোমল বলেন, চৈত্র মাসে প্রতিকূল আবহাওয়ায় একমাত্র ফলদ গাছেই পাতা থাকে। তখন অতিরিক্ত তাপমাত্রা থেকে জীবকুলকে রক্ষা করে একমাত্র ফলদ গাছ।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমন্বিত জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা অবিলম্বে বাতিল দাবি

1

নাটোরে ৪শ’ শালিক হত্যায় মামলা দায়ের

2

কুড়িয়ে পাওয়া শাকের মেলা

3

বিশ্বের দামি মরিচ চাষ হচ্ছে কুমিল্লায়

4

কুড়িগ্রামে পাটের বীজ উৎপাদন বাড়ছে

5

অভ্যন্তরীণ চাহিদা মিটেছে, এবার বাড়াতে হবে রপ্তানি-মৎস্য ও প্

6

ডিলারশিপ বহাল ও কমিশন দ্বিগুণ করার দাবি বিএফএ’র

7

সীড এসোসিয়েশনের নতুন সভাপতি মাসুম, সম্পাদক সোপান মালিক

8

দুজন দিয়ে চলছে মৎস্য অফিসের কার্যক্রম

9

বদলে যাওয়া ক্যাম্পাস

10

মায়ের জন্য বাসার ছাদে আনার বাগান

11

হাতিয়ায় ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন

12

জুলাইয়ে এলো ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স

13

কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু

14

শীতের আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক

15

কোল্ড স্টোরেজে বিদ্যুতের বিল বাড়ায় প্রভাব পড়তে যাচ্ছে কৃষকের

16

কাঞ্চনপেয়ারা রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যে

17

সড়ক যেন ময়লার ভাগাড়

18

কাজীপুরে ১৩ জলাশয়ে ২৮৫ কেজি পোনা অবমুক্ত

19

ময়লার ভাগাড় অপসারণের দাবিতে বিক্ষোভ

20