বরিশাল সংবাদদাতাঃ
মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে ময়লা ফেলে ভাগাড় তৈরি করেছে বরিশালের গৌরনদী পৌরসভা। এই ময়লার ভাগাড়ের থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ,মশা,মাছি। যা নিয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে স্থানীয়রা।
গৌরনদী পৌর শহরের বিভিন্ন পাড়া-মহল্লা থেকে প্রতিদিন ময়লা-আর্বজনা,বর্জ্য এনে ফেলা হচ্ছে নীলখোলা ব্রিজের উত্তর পাশের ঢালে এবং কসবা হযরত মল্লিক দূত কুমার (র.) মাজারের দক্ষিণ দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে। দীর্ঘদিন ধরে এখানে ময়লা-আর্বজনা ফেলায় অস্থায়ী ডাম্পিং ষ্টেশনে পরিণত হয়েছে। বিশাল এলাকাজুড়ে প্রতিদিন ময়লা ফেলা হচ্ছে। যা পঁচে মারাত্নক দুগন্ধ ছড়াচ্ছে। এর তীব্রতায় সড়ক দিয়ে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। বিভিন্ন যানবাহনের যাত্রীীদেও নাক চেপে চলতে হচ্ছে। দিনভর গন্ধে বাসা বাড়িতে স্থানীয়দের টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।
‘নীলখোলা ব্রিজের উত্তর দিকে মহাসড়কের পাশে দেওয়ান বাড়ি মসজিদ। ওই মসজিদের সামনেই পৌরসভার ময়লার ভাগাড়। আবার মহাসড়কের দুইপাশেই অসংখ্য ঘরবাড়ি। ময়লার দুর্গন্ধে মসজিদে মুসল্লীদের যেমন নামাজ পড়তে কষ্ট হচ্ছে, তেমনি বসতবাড়িতে থাকা লোকজন অতিষ্ট হয়ে পড়ছে।
স্থানীয় মিজান সরদার ও সুমন তালুকদার বলেন, এ‘খানে শুধু টরকী বন্দর এলাকার ময়লা নয়, আশপাশের এলাকার ময়লা এনে ভাগাড়ে ফেলা হচ্ছে। শুধু ময়লা নয়, মানুষের বাসাবাড়িতে কোন প্রাণি মারা গেলে তাও এনে ফেলা হচ্ছে। ভাগাড়ের দুর্গদ্ধে মহাসড়কের ওই স্থান দিয়ে চলাচল করা কষ্টসাধ্য। ভাগাড়ের পাশ দিয়ে পথচারীদের নাক চেপে চলাচল করতে হচ্ছে। তারা আরও বলেন, উন্মুক্ত স্থানে রাখা ময়লায় কিছুদিন পরপরই আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। যে কারণে আগুনের ধোঁয়ায় বায়ু দূষণ হচ্ছে। সেই বায়ুতে আশপাশের লোকজন ও পথচারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
নীলখোলা এলাকার আরেক বাসিন্দা রানা দেওয়ান ক্ষোভ প্রকাশ করে বলেন,দীর্ঘদিন যাবত পৌর এলাকার যত ময়লা-আবর্জনা এনে আমাদের বাড়ির পার্শ্ববর্তী মহাসড়কের পাশে স্তুপ করা হচ্ছে। পলিথিন ও আবর্জনাসহ ময়লা ফেলার স্থান ভাগাড়ে পরিণত হয়েছে। দুর্গন্ধে স্থানীয়দের বাসাবাড়িতে থাকা কঠিন হয়ে পড়ছে। আমরা এ েেথকে পরিত্রাণ চাই।
এ বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক মো. ইব্রাহীম বলেন,ডাম্পিং স্টেশন নির্মাণের জন্য প্রাথমিকভাবে নলচিড়া ইউনিয়নের গরঙ্গল গ্রামে একটি জায়গা নির্ধারণ করেছি। এটি বাস্তবায়িত হলে মহাসড়কের পাশে ময়লা ফেলার সমস্যা সমাধান হয়ে যাবে।
কৃ/স/জয়