কৃষি সময়
প্রকাশ : Nov 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

জলাবদ্ধতায় ১২ হাজার হেক্টর জমির আমন চাষ ব্যহত

সাতক্ষীরা সংবাদদাতাঃ 
সাতক্ষীরায় জলাবদ্ধতার কারনে এবার প্রায় সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষাবাদ করতে পারেনি চাষীরা। দীর্ঘদিন পানি জমে থাকায় একদিকে কৃষিজমি অনাবাদি পড়ে থাকছে, অন্যদিকে ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে অন্তত ২৫ থেকে ৩০ হাজার কৃষক। হুমকির মুখে পড়ছে উপকূলীয় অঞ্চলের পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য। ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষি অর্থনীতি। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সাতক্ষীরার পাঁচটি উপজেলায় ১২ হাজার ৬৮৫ হেক্টর কৃষিজমি স্থায়ী জলাবদ্ধতার কবলে পড়েছে। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ৩ হাজার ৭৩০ হেক্টর, কলারোয়ায় ১ হাজার ৩৬০ হেক্টর, তালায় ৭ হাজার ৬৫ হেক্টর, আশাশুনিতে ৪৫০ হেক্টর এবং শ্যামনগরে ৮০ হেক্টর জমি রয়েছে।
জেলার অন্যতম ফসলি বিল তালা উপজেলার শাকদাহ। বিলটির বিস্তীর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা বিরাজ করছে। বর্তমানে শাকদাহ বিলের হাজার হাজার কৃষক আমন চাষ থেকে বঞ্চিত হচ্ছেন। বছরে শুধু বোরো ধান চাষ করা ছাড়া অন্য কোনো ফসল উৎপাদন করা যাচ্ছে না। জলাবদ্ধতার কারণে এলাকায় গবাদিপশুর সংখ্যাও কমছে। বিলের উন্মুক্ত চারণভূমি পানিতে ডুবে থাকায় গরু, ছাগল ও মহিষ পালনের সুযোগ কমে এসেছে।

শাকদাহ কৃষক সোহরাব হোসেন ও গোবিন্দ দাশ জানান, জলাবদ্ধতার কারণে গত ৮ থেকে ১০ বছর ধরে তারা আমন ধান চাষ করতে পারছেন না। অথচ এক দশক আগেও তাদের জমিতে প্রচুর আমন ধান উৎপাদিত হতো। এতে তাদের মতো অনেক কৃষক চাষাবাদ করতে না পেরে চরম ক্ষতির মুখে পড়েছেন। 

পরিবেশ ও কৃষি বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন, অতিবৃষ্টি, নদ-নদীর নাব্যতা হ্রাস, পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা এবং অপরিকল্পিত অবকাঠামোর কারণে উপকূলীয় এলাকায় জলাবদ্ধতার সংকট আরও জটিল হচ্ছে। এতে সাতক্ষীরার বিস্তীর্ণ কৃষিজমি ক্রমেই চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।

কৃষক আন্দোলন কমিটির কেন্দ্রীয় নেতা ও সাবেক অধ্যক্ষ আশেক এলাহী বলেন,সাতক্ষীরার দুর্যোগ পরিস্থিতি এখন আর নির্দিষ্ট কোনো মৌসুমে সীমাবদ্ধ নেই। অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে বছরের বিভিন্ন সময়ে জনজীবন বিপর্যস্ত হচ্ছে। এর প্রভাব পড়ছে কৃষি, মৎস্য, গবাদিপশু পালন, বসতবাড়ি ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রায়। জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে নদী ও খাল পুনঃখনন জরুরি। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক ইকবাল আহমেদ বলেন, ‘সাতক্ষীরার অর্থনীতি ও গ্রামীণ জনজীবনের অন্যতম প্রধান ভিত্তি কৃষি। আমন ধান এ অঞ্চলের কৃষকদের গুরুত্বপূর্ণ মৌসুমি ফসল। কিন্তু জমিতে দীর্ঘদিন পানি জমে থাকায় সময়মতো চারা রোপণ ও চাষাবাদ করা সম্ভব হচ্ছে না। এতে কৃষকেরা শুধু একটি মৌসুমের উৎপাদন থেকেই বঞ্চিত হচ্ছেন না, তাদের বীজ, সার, শ্রম ও জমি প্রস্তুতের ব্যয়ও অনিশ্চয়তার মুখে পড়ছে। তবে গত বছর কয়েকটি খাল পুনঃখননের ফলে চলতি মৌসুমে আমনের আবাদ প্রায় ৪৫০ হেক্টর বেড়েছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গারো পাহাড়ের আগর গাছে তৈরি হবে সুগন্ধি

1

‘বাইকুনুর’ আঙুরে স্বপ্ন বুনছেন মুন্না

2

চা বাগান থেকে দুই অজগর উদ্ধার

3

ভিয়েতনামী কালো ধান চাষে সফল যুবক

4

১৫ জুলাই সব বিদ্যালয়ে বৃক্ষরোপন

5

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

6

অবৈধভাবে ৬৩৬ বস্তা সার মজুত করায় বিক্রেতার কারাদণ্ড

7

আইএসও সার্টিফিকেশন অর্জন করলো সিনট্যাক্স গ্লোবাল

8

ময়মনসিংহে মৎস্য পক্ষের উদ্বোধনে যাবেন প্রধানমন্ত্রী - মৎস্য

9

পেঁপে আর মাছ চাষে ১০ লাখ টাকা লাভের আশা ঈশ্বরের

10

পলি জমে নদীর তলদেশ ভরাট

11

১৩ জেলায় ঘনিয়ে আসছে বন্যা

12

রক মেলন চাষে কামরুজ্জামানের স্বপ্ন

13

নদী দখলের মহোৎসবে

14

বর্ষা বৃষ্টিতে সিরাজগঞ্জের কাজিপুরে বাজারে উত্তাপ

15

গাজনার বিলে মৎস্য চাষে ভাগ্য বদলের হাতছানি

16

খাদ্য উৎপাদন বাড়ার নেপথ্যে কৃষির কর্মকর্তা-কর্মচারীদের দীর্

17

চরফ্যাশনে ভেসে গেছে মাছের ঘের

18

৮টি ব্র্যান্ডের ক্রিমে ভয়াবহ মার্কারিঃ ব্যবহার থেকে বিরত থাক

19

কৃষিপণ্য রপ্তানিতে নতুন সম্ভাবনা, দেশে চালু হলো গামা ইরেডিয়ে

20