কৃষি সময়
প্রকাশ : Oct 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

নাটোরে খেজুর থেকে ৬৪ কোটি আয়ের সম্ভাবনা

নাটোর সংবাদদাতা ঃ 
শীতের আগেই শুরু হয়েছে নাটোরের বিভিন্ন উপজেলায় খেজুর গাছ পরিচর্যা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গাছিরা গাছে গাছে ছাটা,মোড়ানো সহ পরিষ্কার কাজে ব্যস্ত সময় পার করছেন। প্রতি বছর এ জেলা থেকে উৎপাদন হয় বিপুল পরিমাণ খেজুর গুড়। যা স্থানীয় চাহিদা মিটিয়ে সারা দেশে সরবরাহ করেন ব্যবসায়ীরা। 

জানা যায়,জেলার লালপুরে বর্তমানে প্রায় ১ লাখ ৩৩ হাজার ৩২৫টি খেজুরগাছ রয়েছে। চলতি মৌসুমে এসব গাছ থেকে ৩ হাজার ২১০ দশমিক ৫ মেট্রিক টন গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার সম্ভাব্য বাজারমূল্য প্রায় ৬৪ কোটি ২১ লাখ টাকা।

স্থানীয় খেজুর গাছ মালিকদের থেকে গাছিরা গাছ নিয়ে রস সংগ্রহ করেন। বিনিময়ে গাছ মালিককে গুড় এবং টাকা দেন তারা। গাছিরা গাছ থেকে রস সংগ্রহ করে এখানেই জ্বালিয়ে গুড় তৈরি করেন। যা স্থাণীয় ভাবে বিক্রি করেন। অনেক গাছি এবং ব্যবসায়ীরা অনলাইনে সারা দেশে এখানকার উৎপাদিত গুড় বিক্রি করেন। যার মাধ্যমে তারা ভাল টাকা আয় করে থাকেন। 

উপজেলার হাঁসবাড়িয়া গ্রামের গাছি ইসমাইল হোসেন (৪২) জানান, গাছের ডালপালা ছেঁটে রস সংগ্রহের উপযোগী করার কাজ চলছে। কৃঞ্চরামপুর গ্রামের গাছি নজরুল ইসলাম (৪৪) জানান, গত ৩০ বছর ধরে তিনি এ কাজের সঙ্গে যুক্ত এবং চলতি মৌসুমে ইতোমধ্যে ১৫০টি গাছ প্রস্তুত করেছেন।

এদিকে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কাঁচা খেজুরের রসে বাদুরের মাধ্যমে নিপাহ ভাইরাস ছড়ানোর ঝুঁকি থাকায় বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মো. মনজুর রহমান জানান, রস ভালোভাবে ফুটিয়ে বা জ্বাল দিয়ে খেতে হবে। 

লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় জানান, খেজুরগাছ থেকে কাঙ্ক্ষিত রস ও গুণগত মানের গুড় উৎপাদনে গাছিদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। সঠিক নিয়মে পরিচর্যা করলে একটি গাছ থেকে পুরো মৌসুমে প্রায় ২৫ কেজি পর্যন্ত গুড় পাওয়া সম্ভব।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী মিঠা পানির মাছ উৎপাদনে দেশের প্রধান অঞ্চল

1

চুয়াডাঙ্গায় প্যাকেট জালিয়াতির দায়ে এগ্রো ফার্মকে জরিমানা

2

মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ: মৎস্য

3

হাওরে গোখাদ্যের সংকটে খামারীরা

4

২৬ হাজার কৃষকের ৫৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি

5

৬০ হাজার কোটি টাকা কৃষি ও পল্লি ঋণ বিতরণের লক্ষ্য

6

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

7

হাতিয়ায় সংরক্ষিত বন কেটে নদীতে ঘের, আটক ২২

8

৫০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

9

ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

10

২৮৮ বস্তা সার জব্দ

11

ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্স ভ্যাকসিন খামারি পর্যায়ে পৌঁছে দেয়া হ

12

আট আগ্রাসনে ধুঁকছে সুন্দরবন

13

ঝালকাঠিতে কোটি টাকার আমড়া বিক্রি

14

খাল খনন শেষে ফেরত দেয়া হলো ১ কোটি ৭৮ লাখ টাকা

15

নেত্রকোনায় মাল্টা চাষে সফলতা

16

বোরো মৌসুমে জ্বালানিতে টান

17

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৫ বিলিয়ন ডলার

18

ভারতের ডিমের রাজধানী

19

সার উৎপাদনে ফিরেছে সিইউএফএল

20