কৃষি সময় ডেস্কঃ
মাগুরার শ্রীপুর উপজেলায় অবৈধভাবে মজুদ করা ২৮৮ বস্তা সার জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার টিকারবিলা বাজার থেকে এসব সার জব্দ করা হয়। এ ঘটনায় ব্যবসায়ী জামিরুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা এবং ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দ করা সারের মধ্যে ১৪৯ বস্তা টিএসপি ও ১৩৯ বস্তা ডিএপি রয়েছে
শ্রীপুরের সহকারী কমিশনার আসমাউল হুসনা পিংকি ও উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন আহমেদের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে।
কৃ/স/জয়