কৃষি সময়
প্রকাশ : Nov 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

জলাবদ্ধতায় অনাবাদি ৪ হাজার একর জমি

রাঙামাটি সংবাদদাতাঃ 
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় প্রায় ৪ হাজার একর কৃষি জমিতে জলাবদ্ধতার কারনে চাষাবাদ করা যাচ্ছে না। দীর্ঘদিন জলাবদ্ধতার কারনে এসব জমিতে চাষাবাদ করতে না পেরে চাষীরা অর্থনৈতিকভাবে চরম ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এ সমস্যা সমাধানে তারা লাইল্যাঘোনা এলাকায় টেকসই বাঁধ নির্মাণ এবং মিজক খাল পুনঃখননের দাবী জানিয়েছে। 

জানা গেছে, বাঘাইছড়ি বিল, উগলছড়ি বিল, লাইল্যাঘোনা বিল ও প্রেমলা কার্বারির বিলসহ আশপাশের কয়েকটি বিলে দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা নেই। বাঘাইছড়ি পৌরসভার ৪, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড এবং বাঘাইছড়ি ইউনিয়নের ৩ থেকে ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকার কৃষিজমি প্রতিবছর বর্ষায় পানিতে তলিয়ে যায়। সাধারণত শুকনো মৌসুমে শিজক খাল দিয়ে এসব বিলের পানি কাচালং নদীতে নিষ্কাশিত হয়। ফলে বর্ষা মৌসুমে কৃষিজমিতে পানি জমে থাকে। সময়মতো পানি না নামায় বিপুল পরিমাণ জমি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ে। এতে প্রতিবছর কৃষকেরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং সামগ্রিক কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে।

উগলছড়ি খাল খননের জন্য প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে গত ১২ নভেম্বর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন করেছেন মো. নুরুল হক নামে এক চাষী। আবেদনে প্রস্তাবিত খাল খনন ও পানি নিষ্কাশন কার্যক্রম বাস্তবায়নে আনুমানিক ১০ লাখ টাকা ব্যয়ের হিসাব তুলে ধরা হয়েছে। এ জন্য ১০ লাখ টাকা অথবা সমপরিমাণ খাদ্যশস্য বরাদ্দ দেওয়ার অনুরোধ জানানো হয়।

কৃষকদের দাবি, শিজক খাল পুনঃখনন করে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা গেলে জলাবদ্ধতার সমস্যা অনেকটাই কমবে। পাশাপাশি লাইল্যাঘোনা এলাকায় নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করা হলে কৃষিজমি রক্ষা করা সম্ভব হবে। এতে দীর্ঘদিন ধরে পানিতে তলিয়ে থাকা জমিগুলো আবারও চাষাবাদের আওতায় আসবে।

মো. নুরুল হক জানান, উগলছড়ি বিল থেকে প্রায় দুই কিলোমিটার খাল খনন করে কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা গেলে সংশ্লিষ্ট বিলগুলোর পানি সহজেই বের হয়ে যাবে। এতে প্রায় ৪ হাজার একর জমি পুনরায় চাষাবাদের উপযোগী হবে। পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের আর্থিক সচ্ছলতা এবং এলাকার অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।

কৃষক পুতুল বরণ চাকমা বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই সমস্যার সমাধান চেয়ে আসছি। প্রায় দুই কিলোমিটার খাল খনন করা হলে প্রায় ৪ হাজার একর জমিতে কৃষিকাজের সুযোগ তৈরি হবে। এতে কৃষি উৎপাদন বাড়বে এবং এলাকার কৃষকদের দুর্ভোগ অনেকটাই কমে আসবে। সরকারের কাছে আমাদের জোর দাবি, দ্রুত খাল খননের উদ্যোগ নেওয়া হোক।

স্থানীয় কৃষক মো. ইসমাইল হোসেন বলেন, আমাদের উগলছড়ি বিলের অনেক জমিতে পানির কারণে ঠিকমতো চাষাবাদ করা যায় না। বছরের দীর্ঘ সময় জমিতে পানি জমে থাকে। খালটি খনন করা হলে পানি নিষ্কাশনের ব্যবস্থা হবে এবং আমরা সময়মতো জমিতে ফসল ফলাতে পারব। এতে আমাদের মতো হাজারো কৃষক উপকৃত হবেন।

প্রস্তাবিত খাল খনন এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বিল্টু চাকমা। গত ১৪ নভেম্বর বিকেলে তিনি এলাকাটি পরিদর্শন করেন। এ সময় খাল খননের প্রয়োজনীয়তা এবং স্থানীয় কৃষকদের দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে কৃষকেরা তাদের দুর্ভোগের কথা জেলা পরিষদের সদস্যের কাছে তুলে ধরেন। তারা জানান, বছরের পর বছর জলাবদ্ধতার কারণে কৃষিকাজ ব্যাহত হচ্ছে। সময়মতো জমি থেকে পানি না নামায় অনেক জমিতে চাষাবাদ করা সম্ভব হচ্ছে না। এতে কৃষিনির্ভর পরিবারগুলো আর্থিক সংকটে পড়ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুর আলম বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের পানিতে বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি, লাইল্যাঘোনা ও উগলছড়ি বিল প্লাবিত হয়। পরবর্তী সময়ে শুকনো মৌসুমে শিজক খাল দিয়ে এসব বিলের পানি নদীতে নিষ্কাশিত হয়। তবে চলতি বছর শিজক খাল ভরাট হয়ে যাওয়ায় বিলগুলোর পানি যথাযথভাবে নিষ্কাশিত হতে পারছে না। ফলে প্রায় ২৫০ হেক্টর জমি চাষাবাদের আওতায় আনা সম্ভব হচ্ছে না, যা কৃষকদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, শিজক খালটি পুনঃখনন করা হলে বিলগুলোর জমে থাকা পানি সহজেই নিষ্কাশিত হবে। এতে দীর্ঘদিন ধরে পানির কারণে অনাবাদি পড়ে থাকা প্রায় ২৫০ হেক্টর জমি পুনরায় চাষাবাদের আওতায় আনা সম্ভব হবে এবং কৃষকেরা উপকৃত হবেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে খরায় পুড়ছে আমনক্ষেত

1

আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দরবৃদ্ধি

2

জুলাই-আগস্টে রেমিট্যান্স এলো ৬ বিলিয়ন ডলার

3

অসময়ে তরমুজ চাষে মিজানের সাফল্য

4

ধামরাইয়ে ইটভাটা ও অনিয়ন্ত্রিত শিল্পায়নে কমছে কৃষিজমি

5

একাঙ্গী চাষে ঝুঁকছেন মেহেরপুরের কৃষক

6

ইসলামপুরে পাট চাষে কৃষকদের মুখে হাসি

7

৫০ বছরের পুরোনো সবজি হাট

8

পাহাড়ে আখ চাষে লাভের আশা চাষীর

9

পোলট্রি খামারিরা খাবার-ওষুধের দামে দিশাহারা

10

দিনাজপুরে আগাম শিম চাষে সফলতা

11

দেশি মাছে মাইক্রোপ্লাস্টিক

12

চার জেলার বাঁওড় উন্নয়নে নতুন প্রকল্প

13

নীলফামারীতে বাড়ছে আখ চাষ

14

১৮ ফুট অজগর উদ্ধার করে লাউয়াছড়ায় অবমুক্ত

15

সার উৎপাদনে ফিরেছে সিইউএফএল

16

মৎস্য অভয়াশ্রমে ফিরছে দেশীয় মাছ

17

ছাগল খামারে স্বাবলম্বী তৃতীয় লিঙ্গের স্বপ্না

18

শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

19

বোয়ালখালীর কৃষকরা আমনের রোপণে ব্যস্ত

20