কৃষি সময়
প্রকাশ : Oct 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুরে আগাম শিম চাষে সফলতা

দিনাজপুর সংবাদদাতাঃ 
দিনাজপুরে আগাম শীতকালীন শিম চাষ করে লাভবান হয়েছেন কৃষকেরা। শীত মৌসুম শুরুর আগেই বাজারে শিম তুলে চড়া দামে বিক্রি করতে পেরে কৃষকদের মুখে ফুটেছে হাসি ফুটেছে। 
দিনাজপুর সদর উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর দিনাজপুর সদর উপজেলায় ২৫০ হেক্টর জমিতে শিমের আবাদ করা হয়েছে; যেখানে মোট ২ হাজার ৫০০ মেট্রিক টন শিম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

সদর উপজেলার ঘুঘুডাঙ্গা গ্রামের মাঠের পর মাঠজুড়ে শীত কালিন আগাম শিম চাষাবাদ হয়েছে এবার। শুধু শিম নয়,গ্রামের অধিকাংশ জমি এখন আগাম শীতকালীন শাক-সবজির দখলে। আবহাওয়া ভাল থাকায় ফলনও হয়েছে বাম্পার। বাজারে চড়া দাম থাকায় সবজি বিক্রি করে চাষীরা ভাল লাভবান হচ্ছেন। 

ঘুঘুডাঙ্গা গ্রামের কৃষক মুক্তার আলী জানান,তিনি এবার দুই বিঘা জমিতে আগাম জাতের শিম আবাদ করেছেন। ইতোমধ্যে এক মাস ধরে ক্ষেতের শিম বাজারে বিক্রি করছেন। ভাল দাম পাওয়ায় তিনি শিম বিক্রি করে লাভবান হয়েছেন। 

শিমচাষি মুক্তার আলী বলেন, আমি ২ বিঘা জমিতে আগাম জাতের শিম আবাদ করেছি। গত এক মাস ধরে শিম তুলে বাজারে বিক্রি করছি। প্রথম দিনে ২০০ টাকা কেজি দরেও বিক্রি করেছি। তবে এখন দাম ৭০ থেকে ৮০ টাকা কেজিতে নেমে এসেছে। শীতের আগেই আগাম শিম আবাদ করে আমি বেশ লাভবান হয়েছি।

কৃষকেরা জানান, অন্যান্য ফসলের তুলনায় আগাম শিম চাষে খরচ অনেক কম, কিন্তু লাভ বেশি। আবহাওয়া অনুকূলে থাকায় এবার পোকা-মাকড়ের আক্রমণও কম হয়েছে। শুরুতে প্রতি কেজি শিমের দাম অনেক ভালো পেয়েছেন তারা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, লতানো শিম গাছে ফুল আর থোকায় থোকায় শিমে ভরে গেছে বিস্তীর্ণ ক্ষেত। সপ্তাহের নির্দিষ্ট দিনে কৃষকেরা ক্ষেত থেকে তাজা শিম তুলে স্থানীয় বাজার ছাড়াও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা ব্যাপারিদের কাছে বিক্রি করছেন। পাশাপাশি এই গ্রামের কৃষকেরা এখন আগাম জাতের আলু আবাদের প্রস্তুতি নিচ্ছেন।

দিনাজপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ তুষার বলেন, আগাম জাতের সবজি চাষে ফলন ও দাম দুটোই ভালো পাওয়া যায়। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের মানসম্মত বীজ সরবরাহ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সার ও কীটনাশকের সুষম প্রয়োগ সম্পর্কে নিয়মিত পরামর্শ দেওয়া হয়েছে। লাভজনক হওয়ায় দিনাজপুরে আগামী দিনগুলোতে আগাম শিমসহ অন্যান্য সবজি চাষ আরও বৃদ্ধি পাবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাল খননে চাষের আওতায় ১ হাজার একর জমি

1

মৃত তিমিটিকে মাটি চাপা দিলো বন বিভাগ

2

সিরাজগঞ্জের কাজিপুরে হারিয়ে যাচ্ছে ডেউয়া

3

বিলুপ্তপ্রায় গন্ধগোকুল উদ্ধার

4

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য স

5

নোয়াখালীতে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত

6

হাওরে গোখাদ্যের সংকটে খামারীরা

7

মোটরযানে হাইড্রোলিক হর্ন ব্যবহারে নিষেধাজ্ঞা বিআরটিএর

8

চরাঞ্চলে অর্গানিক কৃষির সূচনা করতে হবে: কৃষিমন্ত্রী

9

উৎপাদন বাড়লেও সংকট কাটছে না চা-শিল্পে

10

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৫ বিলিয়ন ডলার

11

লাম্পি আক্রান্ত ২১ হাজার গরুঃমৃত্যু ৪০

12

দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে

13

৪৫ দিনেই মুরগির ওজন হবে ১ কেজি

14

বগুড়ার সবজির চারা যাচ্ছে সারা দেশে

15

কৃষকের ৩০ শতক জমির পটল গাছ কর্তন

16

চুয়াডাঙ্গায় আনারকলি চাষে সাফল্য

17

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

18

কুড়িগ্রামে পাটের বীজ উৎপাদন বাড়ছে

19

৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

20