কৃষি সময়
প্রকাশ : Oct 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাট চাষে ফিরছে সুদিন

নওগাঁ সংবাদদাতাঃ 
নওগাঁয় এবার পাটের ভালো ফলনের পাশাপাশি আঁশের গুণগত মানও ভালো হয়েছে। যার কারনে চাষীরা ভাল দামও পাচ্ছেন। দীর্ঘদিন পর উৎপাদন ও বাজারদর দুটোই অনুকূলে থাকায় স্বস্তি ফিরেছে জেলার পাটচাষীদের মধ্যে।

মান্দার সতীহাটে ঘুরে দেখা যায়, ভোর থেকেই বিভিন্ন যানবাহনে করে দেশী, তোষা ও মেস্তা জাতের পাট নিয়ে আসছেন কৃষকরা। হাটে সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় ব্যবসায়ীদের সঙ্গে দরদাম করেই পাট বিক্রি করছেন তারা। মান ও জাতভেদে প্রতি মণ পাট বিক্রি হচ্ছে ৩ হাজার ৮০০ থেকে ৪ হাজার ৫০০ টাকা দরে।

তিলকপুর ইউনিয়নের তিলকপুর গ্রামের পাটচাষী নোমান আহম্মেদ বলেন, ‘পাট কাটার পর পানিতে জাগ দেয়া, আঁশ ছাড়ানো, ধোয়া ও শুকানোর কাজ বেশ শ্রমসাধ্য। তবে এবার পর্যাপ্ত বৃষ্টির কারণে জলাশয়গুলোয় পানি থাকায় জাগ দেয়ার জন্য বাড়তি বিড়ম্বনায় পড়তে হয়নি। এতে পাটের আঁশের রঙও ভালো হয়েছে। ভালো রঙ ও মানের কারণে বাজারে চাহিদাও রয়েছে। কিছুদিন ঘরে রেখে বিক্রি করতে পারলে মণপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত দাম পাব বলে আশা করছি।’

আত্রাই উপজেলার বান্দাইখাড়া ইউনিয়নের চকশিমলা গ্রাম থেকে সতীহাটে পাট বিক্রি করতে আসা চাষী ওমর ফারুক বলেন, ‘১০ বিঘা জমিতে পাট চাষ করেছিলাম। পাট জাগ দেয়ার আগেই ফড়িয়া ব্যবসায়ীরা অগ্রিম ৩ হাজার ৮০০ টাকা মণ দরে ২০ মণ পাটের বুকিং দিয়েছিলেন। অবশিষ্ট পাট এখন ৪ হাজার টাকা মণ দরে বিক্রি করলাম। গত বছর যে দামে বিক্রি করেছি, এবার তার চেয়ে মণপ্রতি ৭০০ টাকা বেশি পাচ্ছি।’

নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজুর রহমান জানান,চলতি বছর জেলায় ৩ হাজার ১৭০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। এ পরিমাণ জমি থেকে ৮ হাজার ৯১০ টন পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশি ফল চাষে সফল উদ্যোক্তা খাদিজা বেগম

1

নরসিংদীতে লটকনের বাম্পার ফলণে চাষিদের মুখে হাসি

2

কৃষককে জিম্মি করে কৃত্রিম সংকট ও বাড়তি দামে সার বিক্রির সুযো

3

সার পাচারের অভিযোগে ডিলারকে জরিমানা

4

লতি কচু চাষে কৃষকের ভাগ্যবদল

5

পেয়ারা চাষে আগ্রহ হারাচ্ছে ঝালকাঠির চাষিরা

6

ফরিদপুরে নিষিদ্ধ চায়না দুয়ারিতে সয়লাব

7

সুপারি চাষে সমৃদ্ধ গ্রামীণ অর্থনীতি

8

১০ অঞ্চলে ঝড়ো বৃষ্টির সম্ভাবনা

9

জলাবদ্ধতায় ২শ বিঘা জমিতে চাষাবাদ বন্ধ

10

পাখির আবাসস্থল সংরক্ষণে প্রশাসনের উদ্যোগ

11

কুমিল্লায় হাসপাতাল ঘরবাড়ীতে পানি

12

সিরাজগঞ্জের কাজিপুরে কাঁচা মরিচ ৩০০ টাকার ঘরে

13

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

14

প্রাণী,কৃষি ও পরিবেশ উন্নয়নে মতিন

15

কাজিপুরে শত কোটি টাকার কম্বল বেচাকেনা

16

ধানের দাম না থাকায় চাষীরা হতাশ

17

জমজমাট সাপাহার আম বাজার

18

কাদায় বন্দি ৪ মহিষ উদ্ধার করলেন ইউএনও

19

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

20