কৃষি সময়
প্রকাশ : Nov 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

মরিচের আমদানি বাড়লেও কমেনি দাম

সাতক্ষীরা সংবাদদাতাঃ 
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বেড়েছে শুকনা মরিচ আমদানি। গত অর্থবছরের প্রথম চার মাসের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে মসলাজাত পণ্যটির আমদানি বেড়েছে প্রায় ছয় হাজার টন। ব্যবসায়ী ও আমদানিকারকরা জানিয়েছেন, মসলা বাজারে চাহিদা ভালো থাকায় শুকনা মরিচ আমদানি বেড়েছে।

ভোমরা কাস্টম হাউজের রাজস্ব বিভাগের তথ্যানুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-অক্টোবর পর্যন্ত বন্দর দিয়ে ৬২৮ কোটি ৫৬ লাখ টাকার ২২ হাজার ৬৩০ টন শুকনা মরিচ আমদানি হয়েছে।

ভোমরা স্থলবন্দরের মসলাপণ্য আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু হাসান জানান, চাহিদা বেশি থাকায় তার প্রতিষ্ঠানে সম্প্রতি শুকনা মরিচ আমদানি বেড়েছে। এসব মরিচ ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়।

তবে আমদানি বাড়লেও সাতক্ষীরার মসলা বাজারগুলোয় দাম কমেনি পণ্যটির। এক-দেড় মাস শুকনা মরিচের দাম স্থিতিশীল রয়েছে বলে জানান খুচরা পর্যায়ের ব্যবসায়ীরা।

ভোমরা কাস্টম হাউজের রাজস্ব বিভাগের তথ্যানুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-অক্টোবর পর্যন্ত বন্দর দিয়ে ৬২৮ কোটি ৫৬ লাখ টাকার ২২ হাজার ৬৩০ টন শুকনা মরিচ আমদানি হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের একই সময় আমদানি হয় ১৬ হাজার ৩৩১ টন, যার বাজারমূল্য ৪৪৯ কোটি ৩০ লাখ টাকা। এ হিসাবে চলতি অর্থবছরের জুলাই-অক্টোবরে পণ্যটির আমদানি বেড়েছে ৬ হাজার ২৯৯ টন।

সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজারের খুচরা মসলা বিক্রয় প্রতিষ্ঠান মেসার্স ফতেমা স্টোরে গতকাল দেখা যায়, প্রতি কেজি শুকনা মরিচ বিক্রি হয়েছে ৪০০ টাকায়, যা দেড় মাস আগেও একই দামে বিক্রি হয়েছিল। প্রতিষ্ঠানটির পরিচালক আনোয়ার হোসেন বলেন, ‘আমদানি বাড়লেও পাইকারি পর্যায়ে দাম কমেনি শুকনা মরিচের। ফলে খুচরা বাজারেও দাম স্থিতিশীল রয়েছে।’

বড় বাজারের পাইকারি মসলা বিক্রয় ও আড়তদার প্রতিষ্ঠান মেসার্স মামা-ভাগ্না ভাণ্ডারে গতকাল কেজিপ্রতি শুকনা মরিচ পাইকারিতে বিক্রি হয়েছে ৩৮০ টাকায়। দেড় মাস ধরে এমন দামই যাচ্ছে বলে জানান প্রতিষ্ঠানটির পরিচালক জহুরুল ইসলাম। তিনি বলেন, ‘পরিবহনসহ অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় পাইকারিতে মসলাপণ্যটির দাম অপরিবর্তিত রয়েছে।’

দাম বাড়ার বিষয়টি নিশ্চিত করে জেলা কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ জানান, বন্দরে সম্প্রতি আমদানি বাড়ার পরও শুকনা মরিচের দাম কেন কমছে না তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপন্ন রায়েন্দা খাল ঝুঁকিতে সুন্দরবন

1

শত বছর ধরে বসছে ভাসমান সবজির হাট

2

ধানের বাম্পার ফলনেও কৃষকের মুখে হাসি নেই

3

সার ডিলার নিয়োগে অনিয়ম : বাতিল করে নতুন ডিলারশিপ প্রদানের দা

4

গোখাদ্যের চড়া দামে দিশেহারা খামারি

5

হাসপাতালের বাগানে ১৪৬ প্রজাতির গাছ

6

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্

7

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পদোন্নতিতে জ্যেষ্ঠতা লঙ্ঘন

8

বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে-- মৎস্য ও প্র

9

সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যহার

10

টাঙ্গাইলে আখের ক্ষেতে ভাইরাস আক্রমণ

11

বছরজুড়ে চাহিদা মেটাবে বিনা-১ সিডলেস লেবু

12

দুর্বৃত্ত কেটে দিলো কৃষকের ৮শ’পেঁপে গাছ

13

কৃষকের ২২ বিঘা জমির ১৩ হাজার কলাগাছ কর্তন

14

কেআইবি’র কমিটি অবৈধ,কুচক্রি মহল দখলে রেখেছে : ড. রাজ্জাক

15

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

16

ভবদহে জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার

17

শতকেজি আফ্রিকান মাগুর জব্দের পর ধ্বংস

18

সাংবাদিকতায় আগ্রহীদের বরণ করে নিলো রাবি প্রেসক্লাব

19

কাঁচামরিচের দর পতনে দিশেহারা চাষী

20