কৃষি সময়
প্রকাশ : Nov 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

৫ বিঘার মালটা বাগানে ৩৭ লাখ টাকা বিক্রির সম্ভাবনা

খুলনা সংবাদদাতাঃ 
মাল্টা চাষাবাদ করে ব্যাপক সফলতা পেয়েছেন বেলাল হোসেন নামে এক কৃষি উদ্যোক্তা। নানির দেয়া ২৭শ’টাকা নিয়ে নার্সারি ব্যবসায় নেমে এ উদ্যোক্তা ২৬ বছরে নিয়ের আয়ের টাকায় ২ বিঘা জমিতে গড়ে তুলেছেন বিশাল মিশ্র ফলের বাগান। পাশাপাশি ৫ বিঘা জমিতে তিনি ম্যান্ডারিন জাতের মালটা চাষাবাদ করে বেশ সফলতা পেয়েছেন। এখান থেকে এবার তিনি ৩৭ লাখ ৫০ হাজার টাকার মাল্টা বিক্রির আশা করছেন। সফল এ উদ্যোক্তা খুলনার পাইকগাছা উপজেলার মালথ গ্রামের বাসিন্দা। 

জানা যায়,প্রায় ২৬ বছর আগে এ উদ্যোক্তা তার নানির দেয়া ২৭শ’টাকা দিয়ে নার্সারি ব্যবসা শুরু করেন। সেই থেকে শুরু। নিজের শ্রম আর মেধা দিয়ে তিনি এ ব্যবসায় বেশ সফলতা অর্জন করেন। লাভের টাকা জমিয়ে ধীরে ধীরে তিনি নার্সারির পাশাপাশি নানা রকমরে ফল চাষাবাদ শুরু করেন। এতে তিনি বেশ লাভ করেন। এখন তিনি খুলনার পাইকগাছায় ১২ বিঘা জমিতে গড়ে তুলেছেন মিশ্র ফলের বাগান ও নার্সারি। এর মধ্যে পাঁচ বিঘা জমিতে চাষ করছেন চায়না ম্যান্ডারিন জাতের মালটা। 

কপোতাক্ষ নদের তীরবর্তী মালথ গ্রামে বেলালের বাগানে ঢ়ুকতেই চোখে পড়ে সারি সারি মালটাগাছ। সবুজ পাতার ফাঁকে ডালে ডালে ঝুলছে থোকায় থোকায় ফল। ফলের আকার ও আকর্ষণীয় রং সহজেই নজর কাড়ে দর্শনার্থীদের। উপকূলীয় পরিবেশে গড়ে ওঠা এই বাগান দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকেও মানুষ আসছেন। চলতি মৌসুমে বাগানের ৫০০টি গাছ থেকে প্রায় ১৫ হাজার কেজি মালটা উৎপাদনের প্রত্যাশা করছেন কৃষি উদ্যোক্তা বেলাল হোসেন। এখান থেকে ৩৭ লাখ ৫০ টাকা বিক্রির আশা করছেন। 

শুধু ফল উৎপাদনই নয়। এর পাশাপাশি চারা উৎপাদন ও বিক্রি করেও আয় করছেন তিনি। বিভিন্ন জাতের ফলের গাছ লাগিয়ে সেগুলোর উপযোগিতা যাচাই করেন বেলাল। ভালো ফলন পাওয়া গাছ থেকে কলমের মাধ্যমে চারা তৈরি করে বাজারজাত করেন। তার দেওয়া হিসাব অনুযায়ী, নার্সারি থেকে বছরে প্রায় ১২ লাখ টাকার চারা বিক্রি হয়। এ কার্যক্রমে সারা বছর প্রায় ১২ জন শ্রমিকের কর্মসংস্থান হয়েছে।

উদ্যোক্তা বেলাল হোসেনের জানান, পাঁচ বছর আগে জমি ইজারা নিয়ে তিনি এ চাষাবাদ শুরু করেন। সব মিলিয়ে এ চাষাবাদে তার  ব্যায় হয়েছে প্রায় ৫ লাখ ২৫ হাজার টাকা। সেই বাগান থেকে এবার তিনি ৩৭ লাখ ৫০ হাজার টাকার মাল্টা বিক্রির আশা করছেন। যা অন্য কোন চাষাবাদ থেকে আয় করা সম্ভব নয়। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বেলাল জানান, মালটা চাষের পরিধি আরও বাড়াতে চান তিনি। সুযোগ পেলে নতুন করে আরও পাঁচ বিঘা জমিতে মালটার বাগান গড়ে তুলবেন।

পাইকগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন বলেছেন, বেলালের মাল্টার বাগান কৃষি বিভাগের পক্ষ থেকে পরিদর্শন করা হয়েছে। তাকে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। তার এই উদ্যোগ দেখে উপকূলীয় এলাকার অন্য কৃষকেরাও ফলের বাগান করতে আগ্রহী হতে পারেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

1

কাজিপুরে বেকার মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে কুটির শিল্প কর

2

জায়গা সংকটে ধান-চাল সংগ্রহে ধীরগতি

3

পানির দামে গোলাপ বিক্রি

4

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে স

5

সফল কৃষি উদ্যোক্তা ফেনীর রিপন চেয়ারম্যান

6

বন্যায় তছনছ চট্টগ্রামের কৃষি

7

রাবার ড্যামের ছিদ্রে ঝুঁকিতে চাষাবাদ

8

বন্যায় ডুবেছে ১.১৪ লাখ হেক্টর জমির ফসল

9

গ্রাফটিং পদ্ধতিতে টমেটোর চারা উৎপাদন

10

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

11

বিরলে ১৩৯১ বস্তা সার উদ্ধার

12

উল্লাপাড়ায় আলু চাষাবাদ শুরু

13

সৌদি খেজুর চাষে বাণিজ্যিক সম্ভাবনা

14

নওগাঁর চাষীদের অসময়ের আমে বাজিমাত

15

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

16

বগুড়ায় সংরক্ষণাগার অভাবে বছরে ৪শ’কোটি টাকার সবজি নষ্ট

17

২ হাজার কেজি পলিথিন পুড়িয়ে ধ্বংস

18

পদ্মা পাড়ে ইলিশের হাট !

19

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ১০০ কোটি টাকার ভর্তুকি

20