কৃষি সময় ডেস্কঃ
কঙ্বাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ উপকূলে একটি মাছ ধরার ট্রলারের জালে একসঙ্গে ধরা পড়েছে ৪৬০টি লাল কোরাল ও ৪০০টি চাপা সুরমা মাছ। এ মাছগুলো প্রায় ১০ লাখ টাকায় বিক্রি হয়েছে।
শনিবার সকালে সেন্ট মার্টিন দ্বীপের উত্তর পাশের চ্যানেলে মাছগুলো ধরা পড়ে। সন্ধ্যায় সেন্ট মার্টিন দ্বীপের উত্তর পাশের চ্যানেলে ট্রলারটি নোঙর করে জেলেরা জাল ফেলেন। ভোরে জাল তুলতে গিয়ে তারা বিপুল পরিমাণ লাল কোরাল ও চাপা সুরমা মাছ দেখতে পান।
শনিবার দুপুরে মাছগুলো শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়া ঘাটের একটি ফিশারিতে নিয়ে আসা হয়। পরে সেগুলো প্রায় ১০ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।
ট্রলারের মালিক মোহাম্মদ শফিক শাহপরীর দ্বীপের দক্ষিণপাড়ার বাসিন্দা।
কৃ/স/জয়