কৃষি সময়
প্রকাশ : Sep 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

এক জালেই ধরা পড়ল ৯৫ মণ ইলিশ

বরগুনা সংবাদদাতাঃ 
বরগুনার পাথরঘাটায় একটি জালে প্রায় ৯৫ মণ ইলিশ ধরা পড়েছে। জাল ফেলার মাত্র দুই ঘণ্টা পর ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ে। পরে এসব ইলিশ প্রায় ৩০ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। 

রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে এনামুল হোসাইনের মালিকানাধীন এফবি নাজমা ট্রলারটি ধরা পড়া বিপুল পরিমাণ ইলিশ নিয়ে পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটে আসে। দীর্ঘদিনের হতাশা কাটিয়ে গভীর বঙ্গোপসাগরে এক জালেই বিপুল পরিমাণ ইলিশের দেখা পেয়েছেন এই ট্রলারের মালিক। ।

মাছের পরিমাণ এত বেশি ছিল যে, জাল থেকে ইলিশ ছাড়াতেই হিমশিম খেতে হয় জেলেদের। 

জানা যায়,এই ট্রলারটি গত ১৭ সেপ্টেম্বর গভীর সমুদ্রে মাছ শিকারের উদ্দেশ্যে পাথরঘাটা থেকে রওনা হয়। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গভীর সাগরে জাল ফেলে। প্রায় দুই ঘণ্টা পর জাল তুলতে গিয়ে দেখা যায়, পুরো জালজুড়েই রুপালি ইলিশ। বিপুল পরিমাণ মাছ ধরা পড়ায় জাল থেকে মাছ ছাড়াতে বেশ বেগ পেতে হয় তাদের। 

ট্রলারের মাঝি বাপ্পি মিয়া জানান, গত কয়েক মাস উপর্যুপরি লঘু চাপ/নিম্নচাপে আবহাওয়া খারাপ থাকায় ইলিশের মৌসুমেও ঠিকমতো মাছ শিকার করতে পারেননি তারা। এবার এক জালেই বিপুল পরিমাণ ইলিশ পাওয়ায় ট্রলার মালিক ও জেলেরা সবাই আনন্দিত। রবিবার সকালে মাছ বিক্রি শেষে আবার রাতে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা।

ট্রলার মালিক এনামুল হোসাইন জানান, প্রায় ৯৫ মণ ইলিশ ১৮ হাজার টাকা থেকে ৪১ হাজার টাকা মণ ধরে বিক্রি করে ৩০ লাখ টাকার মতো পাওয়া গেছে। মাছগুলোর আকার তুলনামূলক ছোট হওয়ায় দাম কিছুটা কম হয়েছে। এর চেয়ে একটু বড় সাইজের মাছ হলে ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত বিক্রি করা যেত। গত পাঁচ দিনে দুই ট্রিপে ৫৫ লাখ টাকার মাছ তিনি সাগর থেকে আহরণ করেছেন। 
পাথরঘাটা বি এফ ডি সি আরতদার সমিতির সভাপতি সগীর আলম জানান, চলতি ইলিশ মৌসুমে এক ট্রলারে ৯৫ মণ মাছ পাওয়া এটাই প্রথম।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, দীর্ঘদিন মাছের দেখা না পাওয়ায় লোকসানে ছিলেন ট্রলার মালিক ও জেলেরা। একসঙ্গে বিপুল পরিমাণ ইলিশ পাওয়ায় সেই লোকসান অনেকটাই কাটিয়ে ওঠার আশা করছেন তারা। একটি মাছধরা ট্রলারে এত মাছ পাওয়ায় বিএফডিসি ঘাটে যত ট্রলার ও জেলে ছিল তারা সবাই গভীর বঙ্গোপসাগরে ইলিশ শিকারের প্রস্তুতি নিচ্ছেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলের জালে ৩ কেজির ভোল পোয়া

1

কাপ্তাই হ্রদে ৭ দিনে ২২৪ টন মাছ আহরণ

2

বিরলে ১৩৯১ বস্তা সার উদ্ধার

3

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

4

পেকুয়ায় পানের ভাল ফলনেও চাষিদের হাহাকার

5

গোডাউনের তালা ভেঙে ৩৩০ বস্তা সার জব্দ

6

কাজিপুরে ডিমের হালি ৫০ টাকা!

7

কৃষিপণ্যে আমদানি নির্ভরতা কমিয়ে রপ্তানি বাড়াতে চায় সরকার-কৃষ

8

অতিথি পাখির কিচিরমিচিরে মুখর নাজিরপাড়া

9

কেক বেকারি পণ্যের মান যাচাইয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে চিঠি

10

সামুদ্রিক শৈবাল সুনীল অর্থনীতিতে সম্ভাবনাময় সম্পদ

11

সেন্টমার্টিনের অস্তিত্ব টিকিয়ে রাখতে সব করা হবে-পরিবেশ, বন ও

12

২৫০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

13

মাগুড়ার পাটকাঠি যাচ্ছে বিভিন্ন জেলায়

14

ব্ল্যাক সুগারকেইন সম্ভাবনার দুয়ার খুলছে

15

জলবায়ু-সহনশীল দক্ষিণ এশিয়া গড়ে তোলার আহ্বান স্পীকারের

16

হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৫ টাকা

17

লাউ চাষাবাদে কলেজছাত্র শান্তের সাফল্য

18

মাটিরাঙ্গা সীমান্তে ভারতীয় ১০ গরু জব্দ

19

মিয়ানমারে পাচারের সময় সার ও সিমেন্ট সহ আটক ৬

20