কৃষি সময়
প্রকাশ : Nov 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

নারদ নদকে বাঁচাতে ২০৮ কোটির প্রকল্প

নাটোর সংবাদদাতাঃ 
নাটোরের একসময়ের প্রমত্তা নারদ নদকে তার প্রাণ ফিরিয়ে দিতে নেয়া হয়েছে নানা উদ্যোগ। নদী খনন, অবৈধ স্থাপনা উচ্ছেদ, ক্ষেত্রবিশেষে জমি ক্রয় ও অধিগ্রহণ এবং সর্বপরি সৌন্দর্যবর্ধনের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এ জন্য ২৮০ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে এই নদী যেমন তার রুপ ফিরে পাবে। তেমনি এলাকার পরিবেশ ফিওে আসবে।

নাটোরে অন্যতম নারদ নদে এক সময় স্রোতের ধারায মাছ খেলত, নৌকা বাইচের আয়োজন ছিল নিয়মিত। কালের পরিক্রমায় নারদ আজ মৃত প্রায় ক্ষীর্ণ নালায় পরিণত হয়েছে। দখল হতে হতে কোথাও নদের চিহ্নটুকুই হারিয়ে গেছে। শিল্প বর্জ্য, গৃহস্থালি বর্জ্য আর ড্রেনের দূষিত পানির আধারে পরিণত হয়েছে। নদীতে স্বাভাবিক পানি প্রবাহ নেই। নদীর বিভিন্ন অংশে ভরাট হয়ে গেছে। অনেক স্থান সংকুচি হয়ে গেছে। নদের বুকে এখন কেবলই হা হা কার। অনেক স্থানে ভরাট করে দখল করা হয়েছে। জেলা শহরের প্রাণ এই নদীকে বাঁচাতে সরকার নতুন উদ্যোগ হাতে নিয়েছে। 

অবস্থা বিবেচনা করে পানি উন্নয়ন বোর্ড রাজশাহী ও নাটোর জেলার অন্তর্গত বড়াল নদী সিস্টেম পুনর্খনন প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পের আওতায় নারদসহ বড়ালের অংশিক ও মুসা খাঁ নদীর প্রায় এক শ কিলোমিটার পুনর্খনন করা হবে, ৪৫ বিঘা জমি ক্রয় ও অধিগ্রহণ করা হবে এবং নদের উভয় তীরে মোট ২০ কিলোমিটার ওয়াকওয়েসহ সৌন্দর্যবর্ধন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সম্প্রতি নাটোরে নদের বর্তমান অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন, নদের তীরে সভাও করেছেন। তিনি নারদসংক্রান্ত সমন্বিত প্রকল্প বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন। তাই দুঃখের নদ নারদ প্রাণ ফিরে পাবে বলে নাটোরবাসী আশায় আছেন।

জানা গেছে ২০২৬-২৭ থেকে ২০২৯-৩০ অর্থবছর পর্যন্ত বাস্তবায়ন প্রস্তাবনায় তিনটি নদীর সমন্বিত প্রকল্প ব্যয় ৪৮০ কোটি টাকা। এর মধ্যে নারদ নদের ৪৩ দশমিক ৬৩ কিলোমিটার পুনর্খনন, জমি অধিগ্রহণ ও ক্রয় ছাড়াও শহরের ১০ কিলোমিটার জুড়ে নদের উভয় পাশে সৌন্দর্যবর্ধনের কাজ করা হবে। ব্লক দিয়ে উভয় তীর বাঁধাই করে আট ফুট প্রশস্ততায় টাইলস দিয়ে তৈরি করা হবে ওয়াকওয়ে, ওয়াকওয়ে জুড়ে থাকবে অলংকৃত বৃক্ষরাজি এবং সুশোভিত বৈদ্যুতিক বাতি। দৃষ্টিনন্দন ছাতার নিচে থাকবে বিশ্রামের ব্যবস্থা। 

নদী বাঁচাও আন্দোলন নাটোর জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হকি বলেন, "আমাদের শহরের প্রাণ নারদ নদী। নদীর প্রবাহ শহরকে সজীব রাখে। নারদ নদের শহর কেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন হলে প্রাচীন ঐতিহ্যের এই শহর প্রাণ ফিরে নান্দনিক হয়ে উঠবে।" সিএস খতিয়ান অনুসরণ করে নদীর সীমানা চিহ্নিত করে দখলমুক্ত রেখে অবাধ চলাচলের ব্যবস্থা এবং কারখানা, পৌরসভা ও গৃহস্থালি বর্জ্যে দূষণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান এই সংগঠক।

নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রিফাত করিম বলেন, "প্রকল্প প্রস্তাবনাটি বর্তমানে রাজধানীতে পরিকল্পনা কমিশনে রয়েছে। যাচাই-বাছাই কাজ শেষ করে প্রকল্প প্রস্তাবনাটি পরিকল্পনা কমিশন চূড়ান্ত করার পরে পানি সম্পদ মন্ত্রণালয়ে প্রেরণ করবে। এরপরে পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাবনা যাবে জাতীয় অর্থনৈতিক কাউন্সিলে (একনেক)। একনেকের অনুমোদন শেষে শুরু হবে বাস্তবায়ন পর্যায়।

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন,নাটোরসহ সারা দেশের মানুষ নাটোরকে বেলজিয়াম সেতের মতো দৃষ্টিনন্দন আদরণীয় শহর হিসেবে কল্পনা করে। নারদ নদের সৌন্দর্যবর্ধন কার্যক্রমের পরিকল্পনা বাস্তবায়নগ্রহণসহ শহর কেন্দ্রিক একাধিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে তাদের আকাঙ্ক্ষা পূরণ সময়ের ব্যাপার মাত্র। মন্ত্রণালয়সহ পরিকল্পনা কমিশনে প্রকল্প অনুমোদনে আমার প্রচেষ্টা চলমান রয়েছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইটভাটায় কোনভাবেই ইট পোড়ানো যাবে না-পরিবেশমন্ত্রী

1

যমুনার চরে শসা চাষে বাজিমাত

2

বিষ প্রয়োগে ফুলকপির চারা নষ্টের অভিযোগ

3

পানির গর্তে পড়া দুই হাতি উদ্ধার

4

আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন

5

বর্জ্যে ভরা খালে সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগ

6

খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

7

পাখি শিকারির ৭ দিনের কারাদণ্ড

8

বগুড়ায় সংরক্ষণাগার অভাবে বছরে ৪শ’কোটি টাকার সবজি নষ্ট

9

কাপাসিয়ায় দখলে দুষনে মৃত খাল

10

আলুর পর করলাতেও লোকসান

11

পচে গেল ৩০ হাজার মণ মজুদ করা আলু

12

সার ডিলার নিয়োগে অনিয়ম : বাতিল করে নতুন ডিলারশিপ প্রদানের দা

13

হিমাগার ভাড়া না কমালে আলুচাষী ও ব্যবসায়ীদেও আন্দোলনের হুঁশিয়

14

ভাসমান নৌকা হাটে পাট কেনা বেচা জমজমাট

15

বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে বন্ধ তিন গভীর নলকূপ

16

শিবগঞ্জে সারবোঝাই দুই ট্রলি আটক

17

দেশি মাছ চাষ করে ঘুরে দাঁড়াচ্ছে রংপুরে চাষিরা

18

লেবু চাষে প্রেম কুমারের আয় এখন লাখ টাকা

19

চুয়াডাঙ্গায় আনারকলি চাষে সাফল্য

20