কৃষি সময়
প্রকাশ : Jul 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

আরোও বন্যার শঙ্কাঃ বাড়বে পানি


কৃষি সময় ডেস্কঃ আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নতুন নতুন অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। দেশের প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় একই সঙ্গে বর্তমান পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

সোমবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ দেওয়া বুলেটিনে এ তথ্য দেওয়া হয়েছে।

জানানো হয়েছে,বর্তমানে দেশের ৫টি পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে রয়েছে বান্দরবান ও দোহাজারী স্টেশনে সাঙ্গু নদী, সুনামগঞ্জের মারকুলি ও সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদী এবং নেত্রকোণার কলমাকান্দায় সোমেশ্বরী নদী।

এই পানি বৃদ্ধির ফলে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশ কিছু জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চলের নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম; উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র এর মধ্যেই কিছু এলাকায় স্বস্তির খবর দিয়েছে । আগামী ২৪ ঘণ্টার মধ্যে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দেশের দক্ষিণের জেলা বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজারের সাঙ্গু ও মাতামুহুরী নদীসংলগ্ন এলাকা এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু ও খোয়াই নদীর অববাহিকায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতির কথা জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শতকেজি আফ্রিকান মাগুর জব্দের পর ধ্বংস

1

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

2

১০ লাখ পরিবারের জরুরি কৃষি সহায়তা প্রয়োজন: এফএও

3

গাইবান্ধায় জলবায়ু সহনশীল প্রকল্পের যাত্রা

4

নদীর তীরে ভেসে এলো মৃত তিমি

5

সুন্দরবনে অবৈধ শুঁটকির কারখানা

6

১২ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৩২ কোটি ডলার

7

বেদখল চট্টগ্রমের ৫৫ হাজার একর বনভূমি

8

পার্টনারসহ ডিএইর তিন প্রকল্পে নতুন পিডি

9

হাজার কোটি টাকার ছাড়াবে সিরাজগঞ্জের সরিষাকেন্দ্রিক বাণিজ্য

10

গাজীপুরকে শব্দ দূষণমুক্ত করার উদ্যোগ

11

দিনাজপুরে আগাম শিম চাষে সফলতা

12

পটুয়াখালীতে ৫৪ কেজির তবল মাছ ধরা পড়েছে

13

হিমাগারের অভাবে বিপাকে কৃষক

14

১৫ টাকা কেজিতে চাল পাবে স্বল্প আয়ের ৫৫ লাখ পরিবার

15

অভয়নগরে খিরা-শসা যাচ্ছে সারা দেশে

16

খামারবাড়িতে কর্মকর্তাদের হুমকি ও চাঁদা দাবি শেকৃবি ছাত্রদল ন

17

ধানখেত থেকে অজগর উদ্ধার

18

রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি

19

রূপচাঁদার ওজন ১.৭ কেজি

20