কৃষি সময়
প্রকাশ : Oct 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

চাঁদপুর সংবাদদাতাঃ 
পোল্ট্রি ফার্মের বর্জ্য ও তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন শতাধিক পরিবারের সদস্যরা। এই খামারের মুরগির বিষ্ঠা ও অন্যান্য বর্জ্য আশপাশের খাল-পুকুরে ফেলে রাখার অভিযোগ উঠেছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি খালের পানি ব্যবহার ও পুকুরে মাছ চাষ ব্যাহত হচ্ছে বলে দাবি স্থানীয়দের। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পশ্চিম লুধুয়া গ্রামে সৃষ্টি হয়েছে এমন দুর্ভোগ।

জানা যায়,জনবসতিপূর্ণ এ গ্রামে পোল্ট্রি ফার্মের বর্জ্য ও তীব্র দুর্গন্ধে এখন জন জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে এই ফার্মের বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা না করায় পুরো এলাকায় ছড়িয়ে পড়ছে অসহনীয় দুর্গন্ধ। খালের পানিতে বর্জ্য মিশে তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পাশাপাশি পুকুরে বর্জ্য পড়ায় মাছ চাষ করতে পারছেন না পুকুরমালিকরা। দুর্গন্ধের কারণে ঘরের দরজা-জানালা বন্ধ রেখেও স্বস্তি মিলছে না। এতে ব্যাহত হচ্ছে এলাকার স্বাভাবিক জীবনযাত্রা।

স্থানীয় নুর নবী মুন্সি, শাহিদা বেগম, শামসুন্নাহারসহ বেশ কিছু পরিবারের সদস্যরা জানান, জনবসতিপূর্ণ এলাকায় পোল্ট্রি ফার্ম পরিচালনায় তাদের আপত্তি নেই। তবে খামারের বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা করতে হবে। খাল-পুকুরে বর্জ্য ফেলে পরিবেশ নষ্ট করার কারণে তারা দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাচ্ছেন।

ভুক্তভোগী নুরে আলম বেপারী জানান, দুর্গন্ধের কারণে বিশেষ করে শিশু ও বয়স্করা শ্বাসকষ্ট, বমিভাব ও মাথাব্যথাসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন। দিনের পর দিন এ পরিস্থিতি চলতে থাকায় পরিবারগুলোর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।
এ বিষয়টি নিয়ে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মখতার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া জানান, এ বিষয়ে আমাদের কাছে অভিযোগ এলে আমরা বিষয়টি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ হাজার চারাগাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা

1

মেছো বিড়াল পিটিয়ে হত্যা

2

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

3

মূল্যস্ফিতি কিছুটা বেড়েছে

4

৬৫ কচ্ছপ সালদা নদীতে অবমুক্ত

5

হাতিয়ায় ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন

6

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

7

খাদ্য উৎপাদন বাড়ার নেপথ্যে কৃষি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদ

8

অনাবৃষ্টিতে আমনের জমি ফেটে চৌচির

9

বরেন্দ্রে ১৭ জাতের দেশি কলার বিস্তার

10

৩৩ কেজি বাঘাইড় বিক্রি হলো ৫৬ হাজারে

11

কাজিপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ

12

যমুনার চরাঞ্চলে সবুজের সমারোহ

13

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

14

বগুড়ায় মাছের উৎপাদন বেড়েছে

15

৩০০টি উপজেলায় পুষ্টিচাল বিতরণ করার সিদ্ধান্ত

16

সুন্দরবনে অর্থ সংকটে বন্ধ হচ্ছে নানা প্রকল্প

17

মহাসড়ক অবরোধ করে পোলট্রি খামারিদের বিক্ষোভ

18

দেশীয় মাছের উৎপাদন বাড়াতে সারাদেশে মাছ অবমুক্ত কার্যক্রম চলছ

19

কাজিপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি

20