কৃষি সময়
প্রকাশ : Nov 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

লাউ চাষে মামুনের বাজিমাত

পিরোজপুর সংবাদদাতাঃ 
লাউ চাষাবাদে ব্যাপক সফলতা পেয়েছেন মামুন খান নামে এক কৃষক। তিনি ৫২ শতক জমিতে এ চাষাবাদ করে এক মৌসুমেই মোটা অংকের টাকা আয়ের স্বপ্ন দেখছেন। সফল এই চাষী পিরোজপুরের কাউখালী উপজেলার পূর্ব কেউন্দিয়া গ্রামের বাসিন্দা। তার সাফল্য দেখে এলাকার অনেক চাষী লাউ চাষাবাদে এগিয়ে আসছেন। 

জানা যায়, এ চাষী কৃষি বিভাগের পরার্মশে এবার ৫২ শতক জমিতে উচ্চফলনশীল ‘পল্লবী’ ও ‘ডায়না’ জাতের লাউ চাষাবাদ করেন। নিয়মিত পরিচর্যা আর পরিশ্রম করে তিনি লাউ চাষে বেশ সফলতা পেয়েছেন। তার লাউ বাগানে প্রতিটি গাছে ধরেছে প্রচুর লাউ। ইতোমধ্যে তিনি লাউ তুলে বিক্রি শুরু করেছেন। প্রতি সপ্তাহে ১৫০ থেকে ২শ’পিছ লাউ তুলছেন বাগান থেকে। যা ৪০ থেকে ৬০ টাকা প্রতি পিছ হিসাবে বিক্রি করছেন। এ পর্যন্ত তিনি দেড় লাখ টাকার লাউ বিক্রি করেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে মৌসুমের বাকি সময়ে আরও তিন থেকে চার লাখ টাকার লাউ বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি।

গত বছরও শুধু লাউ বিক্রি করে পাঁচ লাখ টাকা আয় করেছিলেন এই উদ্যোক্তা কৃষক।

লাউ চাষী মামুন খান বলেন,লাউ চাষে আমি অন্য চাষাবাদের চেয়ে বেশি রাভবান হয়েছি। কৃষি অফিস থেকে আমাকে সব রকমের সহযোগীতা করা হচ্ছে। আশা করছি পুরো লাউ বিক্রি করে কয়েক লাখ টাকা লাভ করতে পারবো। 

শুধু লাউ চাষাবাদই নয়। এই চাষী সারা বছরই তিনি বিভিন্ন ধরনের সবজি চাষ করেন। তার খামারে চালকুমড়া, মিষ্টিকুমড়া, পেঁপে, কলা, কাঁকরোল ও বেগুনসহ নানা জাতের নিরাপদ সবজি উৎপাদিত হয়। এসব সবজি বিক্রির আয়েই সচ্ছলভাবে চলে তার সংসার এবং একমাত্র ছেলের মাদ্রাসার পড়াশোনার খরচ।

কাউখালী উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস বলেন, মামুন খান একজন অত্যন্ত পরিশ্রমী ও উদ্যোগী কৃষক। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে তাকে ‘পল্লবী’ ও ‘ডায়না’ জাতের লাউয়ের প্রদর্শনী প্লট স্থাপনের পাশাপাশি মানসম্মত বীজ, সার ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাইনুল হুদা নিয়মিত তার খামার পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। সরকারি বরাদ্দ ও প্রণোদনা সব সময় প্রকৃত ও পরিশ্রমী কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়। মামুন খানের এই সাফল্য দেখে এখন এলাকার অন্য কৃষকরাও আগাম সবজি চাষে ব্যাপকভাবে আগ্রহী হয়ে উঠছেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামরাইয়ে ইটভাটা ও অনিয়ন্ত্রিত শিল্পায়নে কমছে কৃষিজমি

1

মালচিং প্রযুক্তিতে সবজি উৎপাদনে বিপ্লব

2

সিরাজগঞ্জের কৃষকরা পাট ছাড়ানো ও শুকানোর কাজে ব্যস্ত

3

হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা

4

পোলট্রি খামারিরা খাবার-ওষুধের দামে দিশাহারা

5

উত্তরাঞ্চলে একাধিক “কৃষি অর্থনৈতিক অঞ্চল” স্থাপনের পরিকল্পনা

6

সদুল্লাপুরে আমনের চারার বাড়তি দাম

7

১১৪ বস্তা সার জব্দ

8

দোহারে রাস্তার পাশে ফেলা হচ্ছে ময়লা আর্বজনা

9

নদীগর্ভে কৃষি জমি বসত ভিটা

10

কাফকো’র থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কেনার অনুমোদন

11

আমাদের কাছে তিনি ছিলেন ‘লিজেন্ড’

12

‘জলদাড়ি’র দুর্ভোগে হাজারও কৃষক

13

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে-প্রধানমন্ত্রী

14

বারোমাসি তরমুজ চাষে ঝুঁকছেন সাতক্ষীরার কৃষক

15

মাছ ধরার জালে আটকা অজগর

16

পাখিদের বহুতল বাড়ি

17

কুড়িগ্রামের চরাঞ্চলে গরু পালন বাড়ছে

18

অসময়ে তরমুজ চাষে নতুন সম্ভাবনা

19

চাষির ফলন্ত পেঁপে গাছ কেটে সাবাড়

20