কৃষি সময়
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

দোহারে রাস্তার পাশে ফেলা হচ্ছে ময়লা আর্বজনা

দোহার প্রতিনিধিঃ ঢাকার দোহার উপজেলায় সড়ক ও এর পাশের জমিতে ময়লা-আর্বজনা ফেলে স্তুপ করা হচ্ছে। এতে দুগন্ধে পথে চলাচলকারীদের চরম সমস্যা হচ্ছে।  
দোহার পৌরসভার নিজেই ইউসুফপুর এলাকায় এই ময়লা ফেলছে। 

দেখা যায়, ঢাকার দোহার-নবাবগঞ্জ বাইপাস সড়কের ইউসুফপুর মৌজায় খোলা জায়গায় ময়লা-আবর্জনার স্তূপ। দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে ট্রাক, ভ্যান ও ছোট যানবাহনে করে এখানে গৃহস্থালির বর্জ্য, বাজারের পচনশীল আবর্জনা এবং নির্মাণ বর্জ্য ফেলা হচ্ছে। নিকরা পর্যন্ত সংযোগকারী বাইপাস সড়কটি যেন ধীরে ধীরে অবৈধ ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে। দিনের পর দিন সড়কের দুপাশে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে পরিবেশ দূষণ। দুর্গন্ধ, মশার উপদ্রব ও স্বাস্থ্য ঝুঁকিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন আশপাশের হাজারো বাসিন্দা। দুর্গন্ধে পাশ দিয়ে নাক ঢেকে চলাচল করছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানায় সন্ধ্যার পর এই দুর্গন্ধ এতটাই তীব্র হয়ে ওঠে যে ঘরের জানালা-দরজা বন্ধ রেখেও স্বস্তি মেলে না। মশা ও মাছির উপদ্রব বেড়ে যাওয়ায় শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে। ডেঙ্গু, চিকুনগুনিয়া, ডায়রিয়া ও বিভিন্ন সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয়দের দাবি, দ্রুত সড়কের পাশে অবাধে ময়লা ফেলা বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন, সতর্কীকরণ সাইনবোর্ড টানানো এবং অবৈধভাবে বর্জ্য ফেললে কঠোর শাস্তির ব্যবস্থার দাবি তাদের। 

এ বিষয়ে দোহার পৌরসভার প্রশাসক ও দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাঈদুল ইসলাম বলেন, পরিচ্ছন্নতাকর্মী পাঠিয়ে দ্রুত রাস্তার অংশ পরিষ্কার করে দেওয়া হবে। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধান গবেষণায় নতুন উদ্যোগ এলএসটিডির রাইস গার্ডেন

1

পেঁয়াজ পচা রোধে বড় উদ্যোগ, বসছে ৮ হাজার এয়ার-ফ্লো মেশিন : কৃ

2

হরিণের মাংস সহ আটক এক

3

২৫ জনে চলছে জেলার প্রাণিসম্পদ সেবা

4

বৃক্ষরোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : তথ্যমন্ত্রী

5

পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত

6

হারিয়ে যাচ্ছে গাব

7

৪০ বস্তা চায়না দুয়ারি জাল ধ্বংস

8

৬ হাজার কোটি টাকার রেনু-পোনা যাচ্ছে সারা দেশে

9

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

10

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে স

11

বম্বে সুইটস ও বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

12

বছরজুড়ে চাহিদা মেটাবে বিনা-১ সিডলেস লেবু

13

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

14

নিরাপদ খাদ্য উৎপাদনই বড় চ্যালেঞ্জ -কৃষিমন্ত্রী

15

হাওরের ধান যথাসময়ে কাটতে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হয়েছে : কৃষ

16

শৈলকুপায় অবৈধ সার মজুতে জরিমানা ও সার জব্দ

17

এলএনজি ও সার সরবরাহ চুক্তির নীতিগত অনুমোদন

18

৬০ হাজার কোটি টাকা কৃষি ও পল্লি ঋণ বিতরণের লক্ষ্য

19

বিষখালী নদীতে ভেসে উঠল মৃত ডলফিন

20